শিকাগোতে হাসপাতালে গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি হাসপাতালে গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে চারজন। এর মধ্যে রয়েছেন একজন ডাক্তার, একজন ফার্মাসিউটিক্যাল সহকারী, একজন পুলিশ কর্মকর্তা ও অস্ত্রধারী নিজে। শিকাগোর মেয়র রাম ইমানুয়েল এ খবর নিশ্চিত করেছেন। সোমবার স্থানীয় সময় বিকাল ৩টায় শিকাগোর মার্শি হাসপাতালে ওই হামলা চালায় এক অস্ত্রধারী। এ সময় সে হাসপাতালের গাড়ি পার্কিংয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। এক […]
৬৪ জেলায় মেনটর নিয়োগ পরে বাতিল

উন্নয়ন প্রকল্প তদারকির নামে বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান ৪৫ জন সিনিয়র কর্মকর্তাকে ৬৪ জেলার উপদেষ্টা (মেনটর) নিয়োগ করে তা আবার বাতিল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশও জারি করা হয়েছে। ওই আদেশ কৌশলগত কারণে ওয়েব সাইটে প্রকাশ করা হয়নি। তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় ছিলেন সাবেক ও বর্তমান সচিব এবং অতিরিক্ত সচিব। তাদের […]
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফি: পাপন

একাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এইতো কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির খেলার সম্ভাবনা খুব কম। এও বলেছিলেন, সম্ভব হলে এক ম্যাচ হলেও খেলবেন মাশরাফি। তবে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের জন্য খুশির খবর, মাশরাফি বিন মুর্তজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের […]
কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৪৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে ধর্মীয় পণ্ডিতদের সভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছে। এর মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উদযাপনের জন্য আলেমরা একটি হলে মিলিত হলে সেখানেই বিস্ফোরণ ঘটে। ওই হলটির নাম ইউরেনাস। হামলা […]
তিমির পেটে কাপ, বোতল ও ব্যাগ

ইন্দোনেশিয়ার ন্যাশনাল পার্কের কাছের উপকূলে ভেসে আসা তিমির পেট থেকে ৬ কেজি প্লাস্টিক বর্জ্য উদ্ধার করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, উদ্ধার করা বর্জ্যের মধ্যে আছে কাপ, বোতল ও ব্যাগ। সোমবার রাতে ইন্দোনেশিয়ার উপকূলে ভেসে আসে ৩১ ফুট লম্বা একটি তিমি। ঢেউয়ে ভেসে আসা মৃত তিমির পেটে স্যান্ডেল, পানির কাপসহ প্লাস্টিকের বিশাল স্তূপ পাওয়া গেছে। […]
মঙ্গলবারের গুরুত্বপূর্ণ সংবাদ

মুক্তি পেলেন আলোকচিত্রী শহীদুল আলম ২৩ নভেম্বর তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী আজ আমাদের আনন্দের দিন: রওশন নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে বৈঠক না করতে সরকারকে চিঠি দেব: ইসি সচিব হঠাৎ গণভবনে বি. চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া গ্রেপ্তার নির্বাচনে হেফাজত কাউকে সমর্থন দেবে না: আল্লামা শফী ব্যাংকের কাছে সরাসরি তথ্য চাইতে পারবে মন্ত্রণালয় ইলেকট্রিক […]
‘ইন্দুবালা’ শেষ করলেন পপি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে টিভি নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন। তবে, এবারই প্রথম নন্দিত এই অভিনেত্রী একটি ১৩ পর্বের ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নাম ‘ইন্দুবালা’। এই ওয়েব সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গতকাল দিনব্যাপী এই ওয়েব সিরিজের ডাবিং করার মধ্যদিয়ে ‘ইন্দুবালা’র কাজ শেষ করলেন পপি। প্রথমবারের […]