চিত্রনায়ক ফারুকের প্রচারণায় তারকাদের ঢল

ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের প্রচারণায় অংশ নিলেন বিভিন্ন অঙ্গনের তারকারা। এই প্রচারণায় অংশ নিতে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই বনানী মাঠের সামনে হাজির হতে শুরু করেন তারা। একে একে আসেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ, জায়েদ খান, সাইমন, ইমন, জয় চৌধুরী, চিত্রনায়িকা শাবনাজ, নিপুন, মাহিয়া মাহি, রত্না, বিপাশা কবির, দিলারা, […]

গলার স্বর বসে গেলে কি করবেন?

শীতের সময় গলার স্বর বসা বা ভেঙে যাওয়া স্বাভাবিক একটি ঘটনা। অনেকের ক্ষেত্রেই এমনটি দেখা যায়। তবে ঠাণ্ডা ছাড়াও শ্বাসনালীতে ইনফেকশন বা সংক্রমণের কারণে স্বর বসে যেতে পারে। এ অবস্থায় সুস্থ হয়ে উঠতে আপনাকে কিছু কাজ করতে হবে। গলার স্বরের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রথমেই কথা বলা কমিয়ে দিতে হবে। সম্ভব হলে কথা বলা বন্ধ করে […]

করনেট বাড়াতে উপজেলাতেও ফ্ল্যাট মালিকদের জরিপ হবে

করজাল সম্প্রসারণের মাধ্যমে কর রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।এর প্রেক্ষিতে কর কমিশনারদের কর জরিপ কার্যক্রম সম্প্রসারণ এবং করযোগ্য সকলকে করের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে। করজাল বিস্তৃতির মাধ্যমে কর রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা থেকে এ উদ্যোগ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য কর কমিশনারদের কর দেয়ার যোগ্য সব মানুষ ও প্রতিষ্ঠানকে করজালে আনা এবং […]

আ.লীগ নির্বাচনে জিতলেও হারবে, হারলেও হারবে: রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচনে হারলেও হারবে, জিতলেও হারবে। সরকার গঠন করতে পারবে না। গায়ের জোরে সরকার গঠন করলে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ, সর্বোচ্চ দুই মাস ক্ষমতায় থাকতে পারবে। এরপরই ক্ষমতা ছাড়তে হবে। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে কয়েকটি গণমাধ্যমকর্মীর কাছে দেয়া এক সাক্ষাৎকারে ও […]

নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগে নগদ ৮ কোটি টাকাসহ ব্যবসায়ী আটক

কোটি টাকা ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মিজানুর রহমান বলেন, আলী হায়দার নামের ওই ব্যক্তি আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের […]

প্লেন দুর্ঘটনায় নিহত মেক্সিকোর নতুন গভর্নর

দুর্ঘটনাকবলিত প্লেন ও মার্থা ইরিকা আলোনসো দায়িত্ব নেওয়ার মাত্র দশ দিনের মাথায় মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেক্সিকোর পুয়েবলা রাজ্যের এক গর্ভনরের। দুর্ঘটনায় একইসঙ্গে প্রাণ হারিয়েছেন তার স্বামী সিনেটর রাফায়েল মোরেনো ভ্যালি। স্থানীয় সময় সোমবার (২৪ ডিসেম্বর) তাদের বহনকারী হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে একসঙ্গে স্বামী-স্ত্রী দুইজনেরই মৃত্যু হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ৪৫ বছর […]

বাবলা-সালাহ উদ্দিনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

শ্যামপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ছবি: শাকিল আহমেদ ঢাকা: রাজধানী ঢাকার শ্যামপুরে মহাজোট প্রার্থী আবু হোসেন বাবলা ও জাতীয় ঐক্যজোট প্রার্থী সালাহ উদ্দিন আহমদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল সাগে ১১টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। […]

প্রার্থীশূন্য ১৩ আসনে কী করবে ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনে আপিল বিভাগের চেম্বার আদালতের রায়ে মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের ১৩ প্রার্থীর। এই ১৩ আসনে বিএনপির নেতৃত্বাধীন এ জোটের প্রার্থীশূন্য। এসব আসনের বাতিল হওয়া প্রার্থীদের অধিকাংশই উপজেলা চেয়ারম্যান পদে থেকে পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কারও কারও প্রার্থিতা বাতিল হয়েছে দণ্ডিত হওয়ার কারণে, কারও ঋণ […]

‘ইন্ডিয়ান আইডল ১০’ এর খেতাব জিতলেন সালমান আলী

২০১৮ সালের ইন্ডিয়ান আইডলের সেরার মুকুট জিতলেন সালমান আলী। প্রথম রানারআপ হয়েছেন আঙ্কুশ বারডাওয়াজ এবং দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা রায়। ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত গানের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-১০ এ বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২টায় সেরার নাম ঘোষণা করা হয়। বিচারক নেহা কাক্কর ও বিশাল দাদলানি ইন্ডিয়ান আইডল-১০ হিসেবে সালমান আলীর নাম ঘোষণা […]

কোহলির চরিত্রে অভিনয় করবেন শাহরুখ!

মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে মাহির চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। তিরাশির বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের বায়োপিকে অভিনয় করছেন রণবীর সিং। এবার কোহলির বায়োপিকের প্রসঙ্গ উঠতেই নিজের নাম প্রস্তাব করলেন স্বয়ং বলিউড তারকা শাহরুখ খান। টাইমস নাও-এর একটি সাক্ষাৎকারে ‘জিরো’ অভিনেতা কোনো রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন, তাকে বিরাটের মতো দেখতে। […]

ভোটের আগে এরশাদের ফেরা অনিশ্চিত

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সোমবার রাতে দেশে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। জাপার পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিক্যাল চেকআপ এখনো শেষ না হওয়ায় তিনি ফেরেননি। দলটির দায়িত্বশীল নেতারা এখন বলছেন, ৩০ ডিসেম্বর ভোটের আগে এরশাদের দেশে ফেরা অনিশ্চিত। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর চিকিত্সার জন্য সিঙ্গাপুর যান এরশাদ।এরশাদ […]

নির্বাচনে নাশকতা প্রতিরোধে হার্ড লাইনে থাকবে প্রশাসন

নির্বাচনে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে প্রশাসন বদ্ধ পরিকর। ইতিমধ্যে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মাঠে টহল শুরু করেছে। গতকাল সোমবার থেকে টহলে নেমেছে সশস্ত্রবাহিনী। নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর থেকে মাঠে ১ লাখ ৭০ হাজার পুলিশ প্রত্যক্ষভাবে কাজ করবে। এর পাশাপাশি আনসারের নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ৫ লাখ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে। উপকূলীয় […]