পোল্যান্ডে ছুরিকাঘাতে মেয়র নিহত

পোল্যান্ডের নগরী গডানস্কের মেয়র পাভেল অ্যাডমোভিচ (৫৩) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউরোপীয় ঐক্যজোটের সমর্থক ছিলেন। স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশুদের হাসপাতালর জন্য অর্থ সংগ্রহ করতে গত রোববার সন্ধ্যায় গডানস্কে উন্মুক্ত মঞ্চে ওঠেন মেয়র পাভেল অ্যাডমোভিচ। এ সময় আকস্মিকভাবে এক দুর্বৃত্ত পেছন থেকে […]
আড়তে চাল, বাজারে কৃত্রিম সংকট

গরিবের মোটা চালে আবারো আগুন জ্বলছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। খেটে খাওয়া মানুষের ক্রয়সীমা অতিক্রম করেছে আগেই। তার উপর আবারো সপ্তাহখানেক ধরে প্রতিদিন বাড়ছে মোটা চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে মোটা চাল কেজিতে ৪-৬ টাকা বেড়েছে। কোয়ালিটি ভেদে গরিবের মোটা চাল ৩৬-৩৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছে বাজারে পর্যাপ্ত আমদানি না থাকায় দাম […]
ব্রেক্সিট ভোটের জন্য আজ মা হচ্ছেন না টিউলিপ সিদ্দিক

মা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিক। আজ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেয়ার নির্ধারিত দিন ছিল তার। কিন্তু ব্রেক্সিট চুক্তিতে বৃটিশ পার্লামেন্টে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। সেই ভোটে নিজের ভোট প্রদান করতে তিনি ওই অপারেশন বিলম্বিত করেছেন। তাকে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন চিকিৎসকরা। ফলে আগামীকাল বুধবার তার সিজারিয়ান অপারেশন হওয়ার কথা। […]
প্রথম যৌনমিলন কোন বয়সে হওয়া উচিত?

বৃটিশদের যৌনতা বিষয়ক সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে যে, তরুণদের প্রধান আফসোসের বিষয় যথাযথ বয়সের অনেক আগেই প্রথম যৌনমিলন সম্পন্ন করা। জরিপে অংশ নেওয়া কিশোর ও তরুণদের এক তৃতীয়াংশের বেশি নারী এবং এক চতুর্থাংশের বেশি পুরুষ মনে করেন যে তারা প্রথম যখন যৌন সঙ্গম করেন সেটি ‘সঠিক সময়’ ছিল না। আইন অনুযায়ী, যুক্তরাজ্যে যৌনমিলনের সম্মতি […]
এশিয়ান কাপ থেকে ভারতের বিদায়, পদত্যাগ করলেন কোচ

২০১১ সালের ১৪ নভেম্বর বাহারাইনের কাছে হেরে এএফসি এশিয়ান কাপের স্বপ্ন শেষ হয়েছিল। আট বছর পর একই দিনে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করল ভারত দল। সেবার ভারতীয় একাদশে খেলেছিলেন একমাত্র সুনীল ছেত্রি। আর রিজার্ভ বেঞ্চে ছিলেন গোলকিপার গুরপ্রীত সিং। একই অভিজ্ঞতার সাক্ষী থাকলেন এই দু’জন। এক পয়েন্ট হলেই নক-আউটে যাওয়া নিশ্চিত হয়ে যেত। সোমবার ‘এ’ গ্রুপের […]
মোবাইল ফোনের দাম পরিশোধ না করায় স্ত্রীকে গণধর্ষণ

নোয়াখালীর সুবর্ণচরের ঘটনার রেশ কাটতে না কাটতেই সাভারে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গেল শুক্রবার রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের টিকলারটেক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের শিকার ওই নারীকে গেল শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার দিন রাতেই নির্যাতিতা নারীর স্বামী সাভার মডেল থানায় একটি মামলা করেন। এরপর শনিবার […]
অনার্সে প্রথম হওয়া শাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ছাত্র মো. সাইফুর রহমান প্রতীকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রতীক ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। আজ সোমবার বিকেলে নগরীর বাগবাড়ি এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি থানার এসআই আকবর হোসাইন ভূঁইয় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকেলে প্রতীকের রুমের দরজা […]
বোলিংয়ে দেশি, ব্যাটিংয়ে বিদেশিদের দাপট

বিপিএলে ঢাকার প্রথম পর্বের খেলা শেষে আজ সিলেটে শুরু দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব শেষে ঢাকা ডায়নামাইটস একমাত্র দল হিসেবে অপরাজিত আছে। গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের শুরুটা এবারো ভালো হয়নি। প্রথম পাঁচ ম্যাচের তিনটাতেই হেরেছে মাশরাফির দল। দল ভালো করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে গতবারের চ্যাম্পিয়ন দলটির ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বল […]
অশান্তিতে রণবীর-দীপিকা

রণবীর সিংয়ের সঙ্গে নিজের প্রথম সাক্ষাৎ নিয়ে আগেও বহুবার কথা বলেছেন দীপিকা পাড়ুকোন। তবে বিয়ের পর একেবারে নতুন বিষয় প্রকাশ করলেন দীপিকা। সিঙ্গাপুরের একটি অ্যাওয়ার্ড শোতে প্রথম দেখা হয়েছিল রণবীর-দীপিকার। তারপর একদিন যশরাজের অফিসে তাদের দেখা হয়। সেখানে রণবীর দীপিকার সঙ্গে ফ্লার্ট করা শুরু করেছিলেন। শুনতে যদিও সাধারণ লাগলেও টুইস্ট রয়েছে অন্য জায়গায়। দীপিকার সঙ্গে […]
আশা ভোঁসলের ক্ষোভ

টুইটে ক্ষোভ প্রকাশ করলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। সম্প্রতি বাগডোগরা থেকে কলকাতা ফিরছিলেন কিংবদন্তি এই গায়িকা। তার সঙ্গে অনেকেই ছিলেন। কিন্তু এমন কিছু ঘটে এই যাত্রাপথে, যা তাকে এই টুইটটি করতে বাধ্য করে। টুইটে একটি ছবি দিয়েছেন আশা। তাতে দেখা যাচ্ছে, একটি লাউঞ্জে তিনি বসে রয়েছেন। তার সঙ্গে চার জন যুবক। আশা অবাক বিস্ময়ে দেখছেন […]
সিরিয়ায় হামলার কথা স্বীকার করলো নেতানিয়াহু

সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, শুক্রবার সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে অবস্থিত ইরানের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সেখানে ইরান ও হেজবুল্লাহর কয়েকশ’ স্থাপনায় হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি। এ খবর দিয়েছে, মিডল ইস্ট মনিটর। তবে সিরিয়া দাবি […]
বিদেশি বাচ্চাকে বিক্রি করে দিতে চান নানা!

ভাগ্য বদলের পরিবর্তে বিপর্যয়। ভাঙচুর, তছনছ জীবন। বিদেশে যাওয়া বহু নারীর কপাল পোড়ার কাহিনী আমরা তুলে ধরেছিলাম। গত বছর ৩০শে সেপ্টেম্বর ‘বিদেশি বাচ্চা বলে প্রতিবেশীরা জুতা ফিক্যা মারে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল জর্ডান ফেরত এক নারী ও তার সন্তানকে নিয়ে। এখন কেমন আছেন তিনি? কী করছে তার সন্তানটি। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে সেই নারী […]
সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ফরম বিক্রি শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ সকাল ১০টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেত্রী নার্গিস রহমানকে ফরম দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফরম […]
অনলাইনে যুবতীর নগ্ন ছবি, সিঙ্গাপুরে বাংলাদেশী যুবকের জেল

বিদেশী একজন গৃহপরিচারিকার নগ্ন ছবি অনলাইনে প্রকাশ করার কারণে সিঙ্গাপুরে এক বাংলাদেশীকে চার াসের জেল দেয়া হয়েছে। তার নাম রকিবুল ইসলাম (৩২)। এ খবর দিয়েছে অনলাইন স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়েছে, ওই গৃহপরিচারিকার কাছে সুবিধা নেয়ার চেষ্টা করেছিল রকিবুল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয় সে। ফলে ওই গৃহপরিচারিকার নগ্ন ছবি ধারণ করে কৌশলে। […]