বিএসএমএমইউতে নার্স-কর্মচারীদের সংঘর্ষ

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্তব্যরত নার্সদের সঙ্গে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে চলে প্রায় ঘণ্টাখানেক। পরে বিএসএমএমইউ পরিচালকের আশ্বাসে নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। আগামী রোববার এ ঘটনা নিয়ে হাসপাতাল প্রশাসন বৈঠকে বসবে বলে জানিয়েছে হাসপাতালের […]
ইয়ূথ বাংলা কালচা্রাল ফোরাম এর নতুন যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু করিম

ইয়ূথ বাংলা কালচা্রাল ফোরাম এর নতুন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা ও মডেল অন্তু করিম। ফোরামের নতুন সভাপতি মুনা চৌধুরী ও সাধারণ সম্পাদক জনপ্রিয় চিত্রনায়ক আমান রেজা। স্বদেশ নিউজ, স্বদেশ টিভি ও রেডিও স্বদেশ এর স্বদেশ পরিবারের পক্ষ থেকে অন্তু করিমসহ ফোরামের সকল সদস্যকে জানাই প্রাণঢালা অভিনন্দন। জনপ্রিয় অভিনেতা অন্তু করিম অনেক […]
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অবস্থা নাজুক: প্রধানমন্ত্রী

বন্যা, সাইক্লোন, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আমরা এসব দুর্যোগ প্রতিরোধ করতে পারবো না। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারবো। এ জন্য বিশ্বের বিশেষ করে পাশ্ববর্তী দেশগুলোর সহযোগিতা অত্যান্ত জরুরি। তাদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে। আজ […]
ইয়ূথ বাংলা কালচা্রাল ফোরাম এর নতুন সাধারণ সম্পাদক আমান রেজা

ইয়ূথ বাংলা কালচা্রাল ফোরাম এর নতুন সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়ক আমান রেজা। এর আগের পরিষদে আমান রেজা সাংস্কৃতিক সম্পাদক (চলচ্চিত্র) ছিলেন। স্বদেশ নিউজ, স্বদেশ টিভি ও রেডিও স্বদেশ এর স্বদেশ পরিবারের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন। ফোরামের নতুন সভাপতি মুনা চৌধুরী। ‘৭১ এর সংগ্রাম’খ্যাত অভিনেতা আমান রেজার প্রথম সিনেমা ‘ভালোবাসার শেষ নেই’ […]
মন নাই কাজে, জাপানে হোটেলের চাকরি খোয়াল যন্ত্রমানবরা

কাজে অনেক চটপটে, ভুলও কম। তা সত্ত্বেও চাকরি নট। জাপানের নাগাসাকির এক বিলাসবহুল হোটেল ছাঁটাই করে দিল অন্তত ২৪৩ জনকে। হোটেলের অতিথিদের অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছে কলকাতা থেকে প্রকাশিত সংবাদ প্রতিদিন পত্রিকা। এতে বলা হয়েছে- অতিথিরা নাকি অভিযোগ করেছেন, কর্মীরা দ্রুতগতির হলে কী, মানুষের মন বুঝে প্রতিক্রিয়া […]
‘সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সিদ্ধান্ত সন্ধ্যায়’

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে সন্ধ্যায়। ওই সময় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেছেন, সন্ধ্যায় আমাদের দলের স্থায়ী কমিটির মিটিং […]
ময়মনসিংহে জঙ্গি সন্দেহে আটক ৪

ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রাত সোয়া ৮টার দিকে এদের আটক করা হয়। র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর শিবলি সাদিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে কমিউটার ট্রেনে করে তিনজন পুরুষ ও এক নারী ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলওয়ে […]
মালয়েশিয়ায় নতুন রাজা নির্বাচন আজ

মালয়েশিয়ায় আজ নতুন রাজা নির্বাচন। দেশটিতে রাজপরিবারগুলোর দায়িত্বশীলরা এতে ভোট দেবেন। অপ্রত্যাশিতভাবে এ মাসেই দেশটির রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। মাত্র দু’বছর সিংহাসনে ছিলেন তিনি। ক্ষমতার তিন বছর বাকি থাকতেই তার এমন ঘোষণা মালয়েশিয়ার ইতিহাসে প্রথম। তার ওই ঘোষণার পর দেশের নতুন রাজা নির্বাচন করা হচ্ছে। সেখানে নির্বাচিত একজন রাজার […]
‘আমি ৫ জনকে গুলি করে হত্যা করেছি’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যাংকের ভিতর ঢুকে গুলি করে ৫ জনকে হত্যা করেছে এক অস্ত্রধারী। এরপর সে সোয়াত টিমের কাছে আত্মসমর্পণ করেছে। এ ঘটনা ঘটেছে বুধবার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, হামলাকারী নিজেই পুলিশকে ফোন করে জানায় যে, ফ্লোরিডার কেন্দ্রীয় অঞ্চলে সেব্রিং এলাকায় একটি ব্যাংকের ভিতর প্রবেশ করে সে গুলি করেছে। ফলে […]
রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রাজশাহীতে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জামাল (৪৫)। তিনি উপজেলার ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। জামাল একজন রাখাল ছিলেন। স্থানীয়রা জানান, বুধবার রাতে জামালসহ কয়েকজন মিলে সাহেবনগর সীমান্ত এলাকায় যান। এ সময় ভারতের […]
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ডাকাতদলের সদস্য এবং অপর দু’জন মাদক চোরাচালানকারী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালে জেলার মহেশখালী ও টেকনাফে পৃথক এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্র ধর জানান, ভোরে মাতারবাড়িতে একদল ডাকাত অবস্থান করছে বলে তারা খবর […]