লাইসেন্স ছাড়াই বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার দেখার কী কেউ নেই?

160943 s14

বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই বরগুনার তালতলী উপজেলায় অবাধে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। শুধু ইউনিয়ন পরিষধ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে উপজেলার পাঁচশতাধিক দোকানে বিক্রি করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। সরেজমিনে গিয়ে দেখা যায়, চায়ের দোকান, মুদি, ক্রোকারিজ, ফার্মেসী ও কসমেটিকস দোকান মালিকরা পর্যন্ত খোলামেলা অবস্থায় গ্যাস সিলিন্ডার বিক্রি ও ব্যবহার করে আসছেন। এছাড়া ওইসব দোকানে ফায়ার […]

বৃটিশ সরকারের সঙ্গে একমত শামীমার পিতা আহমেদ

160942 Shameema 0

বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের সঙ্গে একমত পোষণ করলেন আইএসে যোগ দেয়া শামীমা বেগমের পিতা আহমেদ আলী (৬০)। তার কন্যা শামীমার বৃটিশ নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে একমত পোষণ করে আহমেদ আলী বলেছেন, তিনি সরকারের পক্ষে আছেন। কারণ, তার জিহাদী মেয়ে ২০১৫ সালে বৃটেন থেকে পালিয়ে সিরিয়ায় যেয়ে ডাচ নাগরিক ও আইএস যোদ্ধা […]

গরু কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হেমা মালিনী

160928 hema

গত মাসে ভারতে একটি গরু কমিশন (গাউ সেবা আয়োগ) গঠন করা হয়। এই কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউডের ড্রিম গার্লখ্যাত হেমা মালিনী। বিগত কয়েক বছর ধরে তিনি ভারতের রাজনীতির সঙ্গে সক্রিয় আছেন। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের মাথুরা থেকে বিজেপির এমপি। গরু সংক্রান্ত নানা বিষয়ে পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে সংস্থাটির কাজ হবে গরু সংরক্ষণ, তাদের […]

শ্রীদেবীর চলে যাওয়ার এক বছর

160958 leaddd

আজ শ্রীদেবীর চলে যাওয়ার এক বছর। ২০১৮ সালের আজকের এই দিনে দুবাইয়ে আকস্মিক এক দুর্ঘটনায় সবাইকে কাঁদিয়ে মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। মুম্বাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় এই অভিনেত্রীকে সমাহিত করা হয়। ১৯৬৩ সালের ১৩ অগাস্ট তামিলনাড়–র শিবকাশিতে শ্রীদেবী জন্মগ্রহণ করেন। হিন্দি ছাড়াও একাধারে তামিল, তেলেগু, কান্নাড়া ও মালায়ালাম সিনেমায় তিনি জ্যোতি […]

বৃষ্টিতে পণ্ড টাইগারদের একমাত্র প্রস্তুতি ম্যাচ

160935 Bangladesh

নিউজিল্যান্ডের লিংকনে একমাত্র দু’দিনের প্রস্তুতি ম্যাচে প্রথমদিনটা ছিল টাইগার ব্যাটসম্যানদের। তবে, তিনম্যাচ টেস্ট সিরিজের আগে ভাল প্রস্তুতি হল না মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেনদের। একমাত্র প্রস্তুতি ম্যাচে বাধা হয়ে এসেছে নিউজিল্যান্ডের বৃষ্টি। তাতে মাত্র ১২ ওভারই বোলিং করতে পরেছে টাইগার বোলাররা। তবে বৃষ্টির আগে নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৫৭ রান। এই দুই উইকেট […]

মুশফিকের নতুন চোট

160873 mushfik

চোট নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেছিলেন মুশফিকুর রহীম। আর এ টাইগার ব্যাটসম্যান নতুন ইনজুরির কবলে পড়েছেন। পাঁজরের চোট নিয়ে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে শঙ্কায় ছিলেন মুশফিক। আর কব্জির নতুন ইনজুরিতে এ শঙ্কা আরো গাঢ় হলো। আগামী ২৮শে ফেব্রুয়ারি হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। ইনজুরির কারণে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি […]

৩৭ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে

160940 PSG

টানা চার ম্যাচে গোলের দেখা পেলেন দুর্দান্ত কিলিয়ান এমবাপে। শনিবার পিএসজির ঘরের মাঠে জোড়া গোল করে নিমের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে প্যারিসের ক্লাবটি। ৩৭ বছররের রেকর্ড ভাঙেলেন এই ফরাসি ‘বিস্ময় বালক’। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে লিগ ওয়ানের ৫০ গোলে মাইলফলক ছুঁলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। ১৯৮২ সালে ফ্রান্সের স্ট্রাইকার ইয়ান্নিক স্টোপয়ার ২১ বছরে বয়সে লীগ […]

কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

160956 lead

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ চিকিৎসক।  সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ রোববার বিকেল তিনটার দিকে এই পাঁচ চিকিৎসক পুরান ঢাকায় অবস্থিত কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে যান। চিকিৎসক দলে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মো. আব্দুল জলিল চৌধুরী, […]

ভারতে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩

160955 vrt

ভারতের আসামে অবৈধভাবে উৎপাদিত বিষাক্ত দেশি মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি আছেন আরও দুই শতাধিক। চিকিৎসাধীন ব্যক্তিদের শারিরীক অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে। হতাহতদের সবাই চা-শ্রমিক। বৃহস্পতিবার গোলাঘাট জেলায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। […]

আবাসিক ভবনে আগুন থেকে রক্ষা পাবেন যেভাবে

160959 agun

বাংলাদেশের পুরনো ঢাকার চকবাজারে ভায়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর আবারো আলোচনা হচ্ছে আবাসিক ভবনের অগ্নি নিরাপত্তা নিয়ে। ফায়ার সার্ভিস বলছে, প্রয়োজনীয় লোকবলের অভাবে ঢাকা ও ঢাকার বাইরে ভবনগুলোতে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থা আছে তদারক করা সম্ভব হয়না। আর এ সুযোগেই ফায়ার ছাড়পত্র ছাড়াই গড়ে উঠছে বহুতল ভবন, বাণিজ্যিক, বিভিন্ন ধরণের কারখানা। যদিও এসব অনুমোদনহীন কর্মকাণ্ডের […]

‘পাকিস্তান একটি বোমা ফেললে, ভারত ফেলবে ২০টি’

160931 pk

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধংদেহী অবস্থান সৃষ্টি হলেও তা পারমাণবিক যুদ্ধে রূপ নেয়ার কোনো আশঙ্কাই দেখছেন না পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তিনি মনে করছেন এমন লড়াই হলে তাতে ব্যবহার করা হবে না পারমাণবিক অস্ত্র। গত শুক্রবার তিনি দুবাইয়ে এক সংবাদ সম্মেলন করে এমন কথা জানিয়ে দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। […]

বিমান ছিনতাইয়ের হুমকিতে ভারতের সব বিমানবন্দরে সতর্কতা

160937 key1

ভারতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর সহ সারাদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ফোনে এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাইয়ের হুমকির প্রেক্ষিতে এমন ব্যবস্থা নেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এতে বলা হয়, মুম্বই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া অপারেশন কন্ট্রোল সেন্টারে একটি ফোন করে শুক্রবার রাতে ওই হুমকি দেয়া হয়। খবরে […]

ইডেনের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় আরেক গৃহকর্মী আটক

160946 y15

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যার ঘটনায় আরেক গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। আটক গৃহকর্মীর নাম রেশমা (২৫)। রেশমাকে মিরপুর-১৩ নম্বর সেক্টরের নতুনবাজার এলাকা থেকে আটক করা হয়। ঘটনাটি নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। উল্লেখ্য, গত ১০ই ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ […]

গাঁজাসহ দুই এসএসসি পরীক্ষার্থী আটক

160947 at

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ দুই এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো উপজেলার মাঝেরদেউর এলাকার মৌডুবী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো.মিশন (১৮) এবং নয়াভাঙ্গুনী এলাকার ছোটবাইশদিয়া ফজলুল করিম ম্যাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো.বায়েজীদ (১৮)। রাঙ্গাবালী থানা […]

ঠাকুরগাঁওয়ে ৭ বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা

160948 17

ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি-গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহতের পরিবারের পক্ষ হতে ৭ বিজিবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। আজ রোববার হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান আগামী ৬ই মার্চ অভিযোগের আদেশের দিন ধার্য করেছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম। মামলায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ও আরো […]