সন্ত্রাসী ব্রেনটনের আদ্যোপান্ত

সন্ত্রাসী ব্রেনটন হ্যারিসন টেরেন্ট (২৮)। অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসে তার জন্ম। সংক্ষেপে তাকে ডাকা হয় ব্রেনটন টেরেন্ট নামে। তার জন্ম এক কর্মজীবী পরিবারে। তার ছিল সাধারণ জীবন। শ্বেতাঙ্গ যুবক সে। একাকী থাকতো। পড়াশোনা নেই।নিউজিল্যান্ডে গিয়ে ডুনেদিনের পূর্বদিকে বসবাস করতো সমারভিলে স্ট্রিটের একটি বাড়িতে। কিন্তু এই বাড়ির আশপাশে যারা বসবাস করেন তারা কখনো ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী এই […]

ইমরানকে ‘প্রেমপত্র’ লিখেছেন মোদি: কংগ্রেস

পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা বার্তা পাঠানোয় প্রধান বিরোধী দল তাকে ‘লাভ লেটার বা প্রেমপত্র’ বলে কটাক্ষ করেছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা শনিবার এক সংবাদ সম্মেলনে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা দেখেছি যে, মোদিজী পাকিস্তানের জাতীয় দিবসে ইমরান খানকে লুকিয়ে-চুরিয়ে […]

সিকৃবি ছাত্র হত্যার প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ

সিকৃবির ছাত্র মো. ওয়াসিম আফনানকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে। রোববার সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা সিলেট নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। শিক্ষার্থীদের অবরোধে চৌহাট্টার চারদিকে শত […]

ইমরানের হাত ধরেই…

আতিয়া আনিসার কাছে পুরো বিষয়টিই এখনো স্বপ্নের মতোই যেন মনে হয়। নিজে এখনো বিশ্বাস করতে পারেন না, সিনেমার গানে তিনি কণ্ঠ দিয়েছেন। ছোটবেলা থেকেই আতিয়া আনিসার স্বপ্ন ছিল সিনেমায় গান করার। কিন্তু সেই স্বপ্ন যে সত্যি সত্যি ইমরানের হাত ধরে পূর্ণ হয়ে যাবে তা তিনি ভাবতেও পারেননি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘যদি […]

রাজধানীতে পৃথক দুই স্থানে গুলি চিকিৎসা নিতে গিয়ে আটক ছিনতাইকারী

রাজধানীর গুলিস্তান ও সায়েদাবাদ এলাকায় পৃথক দু’টি গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। দু’টি ঘটনাই টাকা হাতিয়ে নেয়ার জন্য ছিনতাইকারী চক্রের সদস্যরা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে গুলিস্তানের ঘটনায় এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য গেলে তাকে আটক দেখিয়েছে পুলিশ। গতকাল দুপুরে গুলিস্তানে দুর্বৃত্তদের গুলির ঘটনায় সুজাউদ্দিন তালুকদার (৩৭) নামে বেসরকারি প্রতিষ্ঠান নাভানার এক […]

বাংলাদেশের সিনেমা হল (শেশ পর্ব) দু’দশকে বন্ধ হয়েছে এক হাজারের বেশি সিনেমা হল

বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। আর এই সিনেমা দেখার জন্য চাই প্রেক্ষাগৃহ বা হল। দেশে কেমন ছিল সিনেমা হলের সূচনাকাল? অতঃপর ক্রমে হলের সংখ্যা বেড়ে চলা, এসবের আধুনিকায়নের পথ পেরিয়ে দেশজুড়ে সিনেমা হলের বর্তমান অবস্থা নিয়ে সাজানো হয়েছে ধারাবাহিক প্রতিবেদন বাংলাদেশের সিনেমা হল। লিখেছেন কামরুজ্জামান মিলু। আজ প্রকাশ হচ্ছে এর পঞ্চম ও শেষ পর্ব দু’দশকে […]

দেনমোহরের দাবিতে বাংলাদেশে ফিলিপাইনের নারী

তাদের প্রথম দেখা সিঙ্গাপুরে। সেটা ২০১৪ সাল। সেখান থেকেই মন দেয়া-নেয়া বাংলাদেশি সালমানুল ইসলাম ও ফিলিপাইন তরুণী এইমি গ্রাসি মার্ভালিয়াসের। কয়েক মাসের জানাশোনা ও প্রেমের পর সালমানের বিয়ের প্রস্তাবে রাজি হন এইমি। ২০১৫ সালের ২৪শে ফেব্রুয়ারি ইসলামী শরীয়াহ মেনে বিয়ে করেন দু’জন। বিয়ের আগে-পরে এইমি-সালমান ঘুরেছেন থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতমানসহ বেশ কয়েকটি দেশ। তবে […]

২৮ বছর পর ডাকসু কার্যকর প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব নুরের আপত্তি

দীর্ঘ আটাশ বছর পর কার্যকর হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। গতকাল ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভা হয়েছে। ডাকসু ভবনে কেন্দ্রীয় সংসদের এবং স্ব-স্ব হলের প্রাধ্যক্ষের কক্ষে হল সংসদের কার্যকরী পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়। দেশের দ্বিতীয় পার্লামেন্ট বলে খ্যাত ডাকসুর প্রথম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলা হয়েছে। […]

যেসব শর্তে সুযোগ মিলবে স্বর্ণ আমদানির দুয়ার খুলছে

অবশেষে বাংলাদেশে স্বর্ণ আমদানির দুয়ার খুললো। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে স্বর্ণ আমদানির জন্যআগ্রহীদের কাছে লাইসেন্স দিতে আবেদনপত্র নেয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহীদের চলতি বছরের ৩০শে সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে আবেদন করতে হবে। তবে বেশ কিছু শর্ত দেয়া হয়েছে। এর মধ্যে আবেদনকারী নিবন্ধিত […]

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রকে বাস থেকে ফেলে ‘হত্যা’

বেপরোয়া চালকদের কারণে প্রতিদিনই সড়কে ঝরছে তাজাপ্রাণ। নিমিষেই মাটি হয়ে যাচ্ছে একটি পরিবারের স্বপ্ন । গতকাল দেশের বিভিন্ন জেলায় ৪ শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গাজীপুরে সহপাঠী দুই কলেজছাত্র, মৌলভীবাজারে কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র, মুন্সীগঞ্জে স্কুলছাত্র রয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে- স্টাফ রিপোর্টার, সিলেট থেকে : ভাড়া নিয়ে বাগ-বিতণ্ডার জের ধরে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ […]

উত্তাল সমুদ্রে ১৩০০ যাত্রী নিয়ে জাহাজের বিপদসংকেত, উদ্ধারে ৫ হেলিকপ্টার ও কয়েকটি জাহাজ

কয়েক মিটার উঁচু ঢেউ ও শক্তিশালী বাতাসের কবলে পড়ে নরওয়ের পশ্চিম উপকূলে বিকল হয়ে পড়ে একটি জাহাজ। এ সময় এতে প্রায় ১৩০০ আরোহী ছিলেন। এমভি ভাইকিং স্কাই নামের ওই জাহাজ থেকে বিপদ সংকেত পাঠানোর পর তা থেকে লোকজনকে উদ্ধারে মোতায়েন করা হয়েছে ৫টি হেলিকপ্টার ও বেশ কয়েকটি জাহাজ। এ সময় চারদিকে ভয়াবহ এক আতঙ্ক দেখা […]

পর্নো তারকা মিয়া খলিফার পক্ষ নিলেন নাইজেরিয়ার মিউজিক মুঘল

সাবেক পর্নো তারকা মিয়া খলিফার এনগেজমেন্টের পক্ষে কথা বললেন নাইজেরিয়ার বেশ কয়েকটি পুরস্কার বিজয়ী মিউজিশিয়ান, মিউজিক মুঘল বলে পরিচিত ডেনজ্যাজি। সম্প্রতি সুইডেনের শেফ রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে এনগেজমেন্ট সম্পন্ন করেছেন মিয়া খলিফা। তা নিয়ে তীব্র বিতর্ক চারদিকে। বলা হচ্ছে, খারাপ মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। আর ভাল মেয়েরা নিজেদের সিঙ্গেল রাখেন অনেক দিন। এ নিয়ে বিতর্ক […]

আর্জেন্টিনা ১-৩ ভেনিজুয়েলা প্রত্যাবর্তনটা সুখের হলো না মেসির

প্রত্যাবর্তনের ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শুক্রবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হার দেখে মেসির আর্জেন্টিনা। আট মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন আর্জেন্টাইন তারকা মেসি। স্বাভাবিকভাবেই সবার চোখ ছিল মেসির দিকে। মাঠে নামার সঙ্গে সঙ্গে মেট্রোপলিটানো স্টেডিয়াম মুখর হয়ে উঠেছিল […]

ধোনির কাছে কোহলির হার

আইপিএলের ‘এল ক্লাসিকো’ বলতে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের দিকেই ইঙ্গিত করেন অনেকে। বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনি, ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম দুই ক্রিকেট তারকার লড়াইয়ে দর্শকদের বাড়তি আনন্দ পাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু কোহলি যেন ধোনির বিরুদ্ধে মাঠে না নামতে পারলেই বাঁচতেন! আজ চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে ধোনির দলের কাছে ৭ উইকেটে […]

ফ্রেন্ডস ভিউ স্টার এ্যাওয়ার্ড পেলেন আরজে সাইমুর

গত ২২ মার্চ বিএফডিসিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফ্রেন্ডস ভিউ স্টার এ্যাওয়ার্ড ২০১৯’। এই অনুষ্ঠানটি আয়োজন করে রবি চৌধুরী পরিচালিত ‘ফ্রেন্ডস ভিউ’। অনুষ্ঠানে সম্মানিত হয়েছে জনপ্রিয় রেডিও স্টেশন- রেডিও স্বদেশ, স্বদেশ নিউজ ও স্বদেশ নিউজ এর কর্ণধার আরজে সাইমুর রহমান। আরজে সাইমুর পরিচালিত বিভিন্ন সেলিব্রেটি শো, পথশিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘স্বদেশ ভাবনা’ শো ইতিমধ্যে জনপ্রিয়তা […]