লগ ইন করলেই ‘সার্ভার নট ফাউন্ড’

অনলাইন ও অ্যাপে টিকিট পাওয়া যাচ্ছে না, একজন গ্রাহকের এমন অভিযোগের মুখে রেলের অনলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান সিএনএস লিমিটেডের নির্বাহী পরিচালক নিজেই চেষ্টা করলেন টিকিট কাটার। গ্রাহকের সামনেই অ্যাপে লগ ইন করলেন। গন্তব্য নির্ধারণের পর আর আগাতে পারলেন না। পর্দায় ভেসে ওঠে ‘সার্ভার নট ফাউন্ড’। এই হলো রেলের টিকেট কাটার মোবাইল অ্যাপ ‘সেবা’র হাল। ১০ মিনিটের […]
ফেসবুকের কাছে ১৯৫টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবহারকারীর তথ্য চেয়ে ফেসবুকের কাছে করা অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ২০১৮ সালে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফেসবুকের কাছে ১৪৯টি অনুরোধে ১৯৫টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার। এর মধ্যে আইনি প্রক্রিয়ায় ১৯টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে আর ১৩০টি জরুরি অনুরোধে সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়া হয়। ফেসবুক কর্তৃপক্ষ ৪৪ শতাংশ তথ্য […]
দেশবাসীর ঈদ উপহার হিসেবে দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতুর উদ্বোধন করলেন ,প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আরো এগিয়ে নেবো। দেশের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। দেশবাসী আমাদের ওপর আস্থা রেখে ভোট দিয়েছে। যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সারাদেশে উন্নয়নের মাধ্যমে তা রক্ষা করছি। সড়ক, নৌ, রেল ও বিমান মিলে সব দিক থেকে সারাদেশে যোগাযোগ নেটওয়ার্ক সহজ করাই আমাদের লক্ষ্য। যাতে প্রত্যেক […]
ভারতের থেকে শিক্ষা নেয়া উচিত বাংলাদেশ সরকারের- খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। এমতাবস্থায় বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন ও আওয়ামী লীগকে ভারতের লোকসভার নির্বাচন থেকে শিক্ষা নেয়া উচিৎ। ভারতের লোকসভার নির্বাচনে সে দেশের জনগণ নিজেরা ভোট দিতে পেরেছে, তাদের পছন্দমত দলকে ভোট দিয়েছে, তাদের পছন্দমত দলকে ক্ষমতায় এনেছে। তিনি আরো বলেন, আমি ভারতের নির্বাচনের বিষয়ে বলতে […]
বাংলাদেশের ন্যায় ইতালী প্রবাসীরাও আয়োজন করলেন ইফতার ও দোয়া মাহফিল

ইতালী প্রতিবেদকঃ রমজান মাস সিয়াম ও সংযম সাধনার মাস। দেশের ন্যায় প্রবাসেও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশের ন্যায় প্রবাসেও আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল। এরই ধারাবাহিকতায় ইতালীর মনফালকনে প্রবাসী ভৈরববাসী আয়োজন করে সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম ও সেন্ত্র কুলতোরালে ইসলামিকো বায়তুস সালাত এ ইফতার ও দোয়া মাহফিলের। ইফতার […]
ঈদের পরে জমে উঠবে রাজশাহীর আম বাজার

আমের শহর হিসেবে পরিচিত রাজশাহী। কিন্তু মধুমাস জ্যৈষ্ঠ চললেও বাজারে তেমন একটা আম নেই। আমের রাজ্য রাজশাহীর ফলবাজার এখন লিচুতে ঠাসা। বাজার ছাড়াও বাসস্ট্যান্ড, ফুটপাত সবখানেই লিচু আর লিচু। জ্যৈষ্ঠের শুরু থেকেই এবার রাজশাহীর বাজারে রাজত্ব করছে এই মৌসুমী ফল। অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে গত কয়েক বছরের মতো এবারো আম নামানোর সময় বেঁধে দিয়েছিল জেলা […]
মমতা ব্যানার্জি পদত্যাগ প্রস্তাবে রাজি নয় তৃণমূল কংগ্রেস

লোকসভা নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু এই প্রস্তাবে রাজি নয় তার দল তৃণমূল কংগ্রেস। গতকাল শনিবার কলকাতার কালিঘাটে নিজের বাড়িতে দলের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জয়ী, পরাজিত প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর মমতা এ কথা জানান। একইসঙ্গে তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের কম আসন পাওয়ার জন্য দায়ী পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন […]
আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান-পরিকল্পনা মন্ত্রী

আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট এন্ড পলিসির উদ্যোগে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চশিক্ষায় […]
হাবিবের পরিচালনায় ‘বেদের মেয়ে জোছনা’ হলেন বেলি

সম্পাদনায়-আরজে সাইমুরঃ ‘বেদের মেয়ে জোসনা রিটার্ন’ শিরোনামের গানটির ভিডিও ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে। মিউজিক ভিডিওটি নির্মান ও কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান।এ মিজানের লিখা গানের ভিডিওতে অভিনয় করেছেন বেলী আফরোজ ও জন জাহিদ। সুর ও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। ভিডিও কালার ও এডিট করেছেন এস এম তুষার। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যাবসা সফল […]
রমজান নিয়ে শিক্ষামূলক স্বল্প দৈঘ্য চলচ্চিত্র ‘‘বন্ধন’’

পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বদেশ টিভির অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে প্রকাশিত হলো স্বল্প দৈঘ্য চলচ্চিত্র ‘‘বন্ধন’’। ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনাা করে থাকেন কিন্তু এর মাঝেও নিজের অজান্তেই অনেক সময় ধনী-গরীব ভেদাভেদ হয়ে যায়। ধনী-গরীব ভেদাভেদ ভুলে এ রমজানে সবাই মিলে ইফতার করার মাধ্যমে একটি বন্ধন সৃষ্টির চিত্র দেখানো হয়েছে। স্বল্প দৈঘ্য চলচ্চিত্র ‘‘বন্ধন’’পরিচালনা করেছেন আরজে […]
মিরপুরে তরুণ কন্ঠশিল্পীর সহায়তায় ইয়াবা, ধারালো অস্ত্রসহ ছিনতাকারী কিশোর আটক

স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান। ঈদকে সামনে ঘিরে দিন দিন ছিনতাই, পকেট মারের আশংকা বেড়েই চলছে। গতকাল ২৫ মে রাত ১০ টায় ঈদের শপিং শেষ করে মিরপুর ১০ এর সার্কেল বাইকে পার হচ্ছিলেন কন্ঠশিল্পী নওরিন। এমন সময় পেছন থেকে ব্যাগের চেইনে চুল আটকালে যেমন টান পরে ঐরকম মনে হবার সাথে সাথে পেছনে ফিরে দেখেন ঐ […]