ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎ পাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল ও একই ইউনিয়নের দোভাগী গ্রামের আসাদুল ইসলামের […]

ঢাকার পশ্চিমাংশে আজ রাতে গ্যাস থাকবে না

আজ বৃহস্পতিবার রাত আটটা থেকে আগামীকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সিটি গেট স্টেশনে জরুরি মেরামত কাজের জন্য এ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের পশ্চিমাংশের শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, […]

রক্তাক্ত ক্যারি

দ্বিতীয় সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অজিদের। ব্যাট করতে নেমে ১৪ রানে ৩ টপঅর্ডার ব্যাটসম্যানকে হারায় তারা। এরপর হাল ধরেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে রক্তাক্ত হন উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্যারি। ইংলিশ পেসার জোফরা আর্চারের দুর্দান্ত এক বাউন্সার হেলমেটে এসে লাগে। উড়ে যায় হেলমেট। বলটি আঘাত করে ক্যারির থুতনিতে। […]

ইউরোপ ৯০ হাজার বাংলাদেশি ফেরত পাঠাবে

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বসবাসরত ৯০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে ইইউ’র দেশগুলো। এজন্য দুই বছর আগে বাংলাদেশের সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর হয়েছে।তবে নিজ নিজ দেশের আইনি জটিলতার কারণে এখনো ফেরত পাঠাতে পারছে না দেশগুলো। বাংলাদেশের কর্মকর্তা বলছেন, বাংলাদেশ তার নাগরিকদের ফেরত নিতে প্রস্তুত। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো আইনি প্রক্রিয়া শেষ করতে না পারায় বাংলাদেশিদের ফেরত […]

প্রিয়তীর যৌন হেনস্তার ফিরিস্তি

মাকসুদা আক্তার প্রিয়তী। বাংলাদেশী মেয়ে। বড় হয়েছেন ঢাকায়। পড়াশোনার জন্য পাড়ি জমান আয়ারল্যান্ডে। পড়াশোনার সঙ্গে জড়ান মডেলিং-এ। নিজের চেষ্টা আর সাধনায় অর্জন করেন মিস আয়ারল্যান্ড হওয়ার গৌরব। নিজের চেষ্টায়ই বিমান চালনা শিখেছেন। ঘর সংসার পেতেছেন আয়ারল্যান্ডেই। নানা উত্থান পতন আর ঝড় বয়ে গেছে। নিজের বেড়ে উঠা, প্রেম, বিবাহ বিচ্ছেদ, মডেলিং, ক্যারিয়ার, প্রতারণা সব মিলিয়ে টালমাটাল […]

ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে যা হবে

চলছে একদিনের বিশ্বকাপের ১২ তম আসর। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে বড় তৃতীয় শক্তি হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। প্রথম পর্বে বৃষ্টিতে ভেসে যায় ৪টি ম্যাচ। আর প্রথম সেমিতে ভারত-নিউজিল্যান্ডের খেলার ফয়সালা হয় রিজার্ভ ডেতে। ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। প্রথম সেমিতে জিতে ফাইনালে নিউজিল্যান্ড। আর আজকের দ্বিতীয় সেমিতে লড়ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। জয়ী দল ১৪ই জুলাই মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ফাইনালে […]

হারের পর বিশ্বকাপ ফরম্যাট নিয়ে প্রশ্ন কোহলির

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে এবার টুর্নামেন্টে ফরম্যাট নিয়ে প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুর্নামেন্টের শীর্ষ দল হিসেবে আরো সুযোগ পাওয়ার উচিত বলে জানান তিনি। কোহলির মতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মতো বিশ্বকাপেও প্লে-অফ চালু করা উচিত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘ভবিষ্যতে কি হবে জানি না। তবে তালিকার শীর্ষ স্থানে থাকার যদি গুরুত্ব থাকে […]

বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ

আগাম বার্তা ছাড়াই হঠাৎ বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রাজধানীর খুচরা বাজারগুলোতে কয়েকদিনের ব্যবধানে ২৫ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আর ৩০ টাকার দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ী ও আমদানিকাররা বলছেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত প্রণোদনা তুলে নিয়েছে। আর অতিরিক্ত গরম ও বৃষ্টিতে পেঁয়াজ নষ্ট হওয়ায় প্রভাব পড়ছে দামে। […]

বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!

আশিকি-২ খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত তিনি। বর্তমান ব্যস্ত আছেন ‘সাহো’ সিনেমা নিয়ে। এই সিনেমার মাধ্যমে ভারতের দক্ষিণী নায়ক প্রভাসের সঙ্গে কাজ করছেন তিনি। এটি প্রভাস অভিনীত প্রথম হিন্দি চলচ্চিত্র ও শ্রদ্ধার প্রথম তেলুগু কাজ। ইতোমধ্যে ছবির প্রথম গান ‘সাইকো সাইয়া’ মুক্তি পেয়েছ। তবে নতুন খবর হলো বয়ফ্রেন্ড রোহান শ্রেষ্ঠাকে […]

সিনহার বিরুদ্ধে দুদকের মামলা

ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) ঋণ জালিয়াতি ও চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সমন্বিত কার্যালয়-১-এর পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এস কে সিনহা ছাড়াও এই মামলায় আরো দশজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন, ফারমার্স ব্যাংকের সাবেক […]

চলনবিলে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

চলনবিলের তাড়াশে নসিমনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে পানিতে পড়ে হাসনা হেনা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত হাসনা হেনা মাকড়শোন গ্রামের আবুল কালামের মেয়ে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লা হেল বাকি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, দুপুরে হাসনা হেনা তাড়াশ-গুরুদাসপুর আঞ্চলিক সড়কে কুন্দইল ব্রিজে খেলা […]

খল অভিনেতা ডিপজলের প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম

সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে বিজ্ঞাপনের ভিডিওটি ছড়িয়ে পড়েছে এবং এটি প্রচারের পর দারুণ সাড়া পাচ্ছেন তিনি। ডিপজল বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল’র সৌজন্যে সড়ক নিরাপত্তা নিয়ে চলছে ‘দেশ আমার দোষ আমার’ শিরোনামের একটি সামাজিক সচেতনতার ক্যাম্পেইন। তার অংশ […]

আফতাব আলম এক বছরের জন্য নিষিদ্ধ

নীতিমালা ভঙ্গের দায়ে একবছরের জন্য নিষিদ্ধ হলেন আফগান পেসার আফতাব আলম। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবছরের জন্য নিষেধাজ্ঞা পেলেন এই আফগান পেসার। সঙ্গে আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিও বাতিল করা হয়েছে। বিশ্বকাপ চলাকালীন নারী অতিথির সঙ্গে বাজে আচরণে দায়ে এই নিষেধজ্ঞা দেয় আইসিসি। হোটেলে বহিরাগতদের আনার জন্যও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আইসিসি থেকে […]

পাকিস্তানে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

পাকিস্তানের সাদিকাবাদের কাছে ওয়ালহারে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৭০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী […]