নতুন তিন ক্যামেরার ফোন বাজারে

181494 Mobile

নিজেদের প্রথম নচ ডিসপ্লের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল প্রিমো এসসেভেন। এতে রয়েছে এআই সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা, শক্তিশালী অক্টাকোর প্রসেসর ও ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার। আগস্টের প্রথম সপ্তাহে বাজারে আসার কথা থাকলেও, এখন ফোনটির প্রি-অর্ডার নেয়া হচ্ছে। প্রি-অর্ডারে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর […]

বিজিবি সদস্যদের সঙ্গে বাংলাদেশের জাতীয় সংগীত গাইলেন দেব

198710 deb 1

বাংলাদেশ সীমান্তে এসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের সঙ্গে জাতীয় সংগীত গাইলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ও তৃণমূলের এমপি দেব। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য হওয়ায় সীমান্ত সফরে ছিলেন তিনি। দার্জিলিংয়ে বাংলা ছবি ‘সাঁঝবাতি’র শুটিং সেরে সোজা চলে যান নাথু লা’য়। তারপর সেখান থেকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ৫ দিনের সফরে […]

রোনালদোকে বদলি করে জয় দেখলো জুভেন্টাস

198720 juventas

জুভেন্টাস কোচ মারিও সারি আবারো নির্ধারিত সময়ের আগে মাঠ থেকে তুলে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে ৮২তম মিনিটে উঠিয়ে নিয়েছিল রোনালদোকে। সেই ম্যাচে তার বদলি হিসেবে নামা পাওলো দিবালার পাস থেকে গোল করে ম্যাচ জেতান ডগলাস কস্তা। আর গতকাল রাতেও ৫৫তম মিনিটে রোনালদোর বদলি হিসেবে নেমে জুভেন্টাসকে ম্যাচ […]

মোদির সমালোচনা করে নাগরিকত্ব হারালেন ভারতীয় সাংবাদিক!

198706 Mahmud

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে প্রতিবেদন প্রকাশের পর নাগরিকত্ব হারিয়েছেন একজন বৃটিশ ভারতীয় সাংবাদিক। আতিশ তাসির নামে ওই সাংবাদিক যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছেন। তবে তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন ভারতে। তিনি ভারতের বৈদেশিক নাগরিকত্ব ভোগ করছিলেন। কিন্তু বৃহস্পতিবার তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। শুধু তাই নয়, তিনি কার্যত ভারতে প্রবেশের অযোগ্য হয়ে পড়েছেন। গার্ডিয়ান পত্রিকাকে […]

রাজধানীতে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

198704 mro

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে বস্তাবন্দি সানি (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অলিম্পিক ভবন সংলগ্ন মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: আনোয়ারুল ইসলাম জানান, বস্তার ভিতরে ছিলো মরদেহটি। বস্তার উপর একটি তোষক দিয়ে ঢাকা ছিলো। রাতে খবর পেয়ে […]

মিয়ানমারের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হইনি : প্রধানমন্ত্রী

198713 ppp

১১ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে আসার পরও তাদের সঙ্গে বাংলাদেশের বৈরি সম্পর্ক সৃষ্টি হয়নি। বরং সমঝোতার মাধ্যমে সংকট সমাধান করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ঢাকা গ্লোবাল ডায়লগ-২০১৯’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়-এই পররাষ্ট্র নীতিতে […]

বুলবুলের ঝাপটায় পশ্চিমবঙ্গে প্রাণ গেল ১১টি

198707 bbb

ঘূর্ণিঝড় বুলবুলের ঝাপটায় পশ্চিমবঙ্গে ১১ জনের প্রাণ গিয়েছে। অবশ্য সরকারিভাবে সাতজনের প্রাণহানির কথা জানানো হয়েছে। এখনও একটি ডুবে যাওয়া ট্রলারের ৮ জন মৎস্যজীবীর কোনও খোঁজ নেই। নিহতদের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন এবং কলকাতায় ১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন গাছ ভেঙে মারা […]

ক্যারিয়ারসেরা বোলিং রুবেলের

198724 rubel

জাতীয় লীগের প্রথম স্তরে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে আজ ইনিংসে ৭ উইকেট শিকার করেছেন রুবেল হোসেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেটে ঘাসের ছোঁয়া, স্যাঁতস্যাঁতে কন্ডিশন আর আর্দ্রতাকে পক্ষে পেয়ে এই বিধ্বংসী বোলিং উপহার দিয়েছেন রুবেল। প্রথম শ্রেণীর ক্রিকেট বা টেস্ট ম্যাচে মলিন রুবেল এদিন মাত্র ৫১ রান খরচায় ৭ উইকেট দখল করেন। চলতি ভারত সিরিজে […]

বাংলাদেশকে না দিলেও মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি অব্যাহত রাখবে ভারত

198715 Abul 1

বাংলাদেশকে পেঁয়াজ না দিলেও, মালদ্বীপকে অব্যাহতভাবে পেঁয়াজ সরবরাহ করে যাবে ভারত। নিজেদের দেশে পেয়াজের সংকট থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই সংকট মোকাবিলায় কয়েকটি দেশ থেকে ১ লাখ টন পেঁয়াজ আমদানি করছে ভারত। তা সত্ত্বেও, তারা মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি অব্যাহত রাখবে। উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ভারতের ওপর পুরোপুরি নির্ভরশীল মালদ্বীপ। এ খবর দিয়েছে […]

অস্ট্রেলিয়ায় দাবানলে হুমকির মুখে ২ রাজ্যে জরুরি অবস্থা

198723 Rifat 03

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে ‘বিপর্যয়কারী’ হুমকির মুখে দুই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে গুরুতর ঝুঁকিতে রয়েছে দেশটির জনবহুল পূর্বাঞ্চল। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে চলমান ভয়াবহ এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন তিন জন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। রাজ্য দুটির আবহাওয়া পরিস্থিতি দ্রুত আরো বিরূপ আকার ধারণ করছে। তবে সরকারি কর্মকর্তারা […]

বরগুনায় বুলবুলের তাণ্ডবে ২ জনের মৃত্যু, ৫ হাজার বসতি ক্ষতিগ্রস্ত

198725 ra

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বরগুনায় ২ জন নিহত হয়েছেন। ৬৪ মাঝি-মাল্লাসহ ৭টি মাছধরার ট্রলার নিখোঁজ রয়েছে। এছাড়াও ট্রলারডুবিতে ৪ জন জেলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘূর্ণিঝড় চলাকালীন ঘরচাপা ও গাছ পড়ে ১৭ জন আহত হয়েছেন। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড়ে বুলবুলে ক্ষয়ক্ষতির […]

জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড

198722 manutd

প্রিমিয়ার লীগে এক ম্যাচ পর আবারো জয়ের ধারায় ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। টানা চার ম্যাচ হারের পর ২৭ অক্টোবর নরউইচ সিটিকে ৩-১ গোলে হারায় ম্যানইউ। এরপর বোর্নমাউথের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। তবে রোববার রাতে ব্রাইটন এন্ড হোবকে ৩-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে তালিকার ১৪ নম্বর থেকে ৭ নম্বরে উঠে এসেছে […]