অ্যাসিড আক্রান্ত নারীর বিয়ে দিলেন শাহরুখ

নিজের প্রতিষ্ঠিত মীর ফাউন্ডেশনের মাধ্যমে অ্যাসিডে আক্রান্ত নারীদের পাশে সব সময় থাকেন বলিউড বাদশা শাহরুখ খান। অ্যাসিড আক্রান্ত নারীদের সার্বিক উন্নতির জন্য তিনি এই নন-প্রফিটেবল এনজিও খুলেছেন। যার মাধ্যমে বিনামূল্যে অ্যাসিডে আক্রান্তদের চিকিৎসাও হয়। এছাড়াও অ্যাসিডে আক্রান্ত নারীদের সঙ্গে মাঝে মাঝেই সময় কাটাতে তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় বলিউডের বাদশাকে। বুধবার তারই মধ্যে একজন […]
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৬৪ জেলায় রদবদল

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৬৪ জেলার কর্মকর্তাদের রদবদল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ৬৪ জেলার কর্মকর্তাদের বদলি করে। নতুন বদলির কারণে আগের সব আদেশ বাতিল বলে গণ্য হবে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিদ্যালয়ে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ কর্মসূচি পালন নিশ্চিত করবেন। এজন্য প্রয়োজনে মেধাবীদের পুরস্কৃত করতে হবে। শিশুদের […]
উত্তর প্রদেশে বিদ্রোহের মুখে প্রিয়াঙ্কা গান্ধী!

তবে কি উত্তর প্রদেশে দলীয় বিদ্রোহের মুখে পড়লেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র! সেখানকার একটি দলীয় গুরুত্বপূর্ণ সভাকে কেন্দ্র করে এমন প্রশ্ন উঠে এসেছে। বুধবার তিনি উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে সাবেক এমপি, এমএলএ, এমএলসি, ২০১৭ সালের বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রার্থীদের একটি সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। এমন আমন্ত্রণ জানানো হয়েছিল ৩৫০ জনকে। […]
পরিবহন শ্রমিক ধর্মঘট চলছেই

নতুন সড়ক আইন সংস্কারের দাবিতে ডাকা অঘোষিত ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। আজও দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রেখেছে তারা। খুলনা, বাগেরহাট, সাতক্ষিরা, নড়াইল, নাটোর, রাজশাহী, জামালপুর, শরিয়তপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, টাঙ্গাইলসহ অনেক জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এসব জেলায় দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল ছিল কম। টানা তৃতীয় দিনের মতো […]
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনচালিত ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোতালেব সরদারের ছেলে মুঞ্জুর সরদার (৫০) ও নড়াইলের লোহাগড়া উপজেলার শংকর পাশা গ্রামের আয়েনউদ্দিন সিকদারের ছেলে মান্নান সিকদার (৪৫)। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল […]
৫ বছর পর ২০০০ কিলোমিটার দূরে পাওয়া গেলো হারানো বিড়াল

যুক্তরাষ্ট্রে হারিয়ে যাওয়ার পাঁচ বছর পর নিজের ভালোবাসার বিড়ালকে খুঁজে পেলেন এক ব্যাক্তি। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্য থেকে হারিয়ে যাওয়া ওই বিড়ালটিকে উদ্ধার করা হয় প্রায় ২০০০ কিলোমিটার দূরের নিউ মেক্সিকোর রাস্তায়। কালো রঙের বিড়ালটির নাম শাসা। একে উদ্ধার করে সান্তা ফি শেল্টার নামের একটি সংস্থা। এ খবর দিয়েছে বিবিসি। সংস্থাটি জানিয়েছে, বিড়ালের মধ্যে থাকা মাইক্রোচিপ […]
গোলাপি বলে জেতার জন্য খেলবেন মুমিনুলরা

ইডেন গার্ডেন্সে আগামীকাল দিবারাত্রির টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ইন্দোরে প্রথম টেস্টে বাংলাদেশ এক ইনিংস ও ১৩০ রানে হেরেছে। প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে গুটিয়ে যায় তারা। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান মুমিনুল হক। আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি যখনই মাঠে নামবো, জেতার জন্যই […]
বিজ্ঞাপনে পরিচয়ের পর বন্ধুত্ব, এরপর বিয়ে

জয়া আহসান, মিথিলা কিংবা জাকিয়া বারী মম’র বিয়ের খবর নিয়ে যখন মিডিয়ায় তোলপাড়, তখন জানা গেলো আরও একটি বিয়ের খবর। সম্প্রতি বিয়ে করেছেন চিত্রনায়ক শিবলী নওমান ও মডেল-অভিনেত্রী নিশাত প্রিয়ম। চলতি বছরের শুরুতে ‘ক্লিক’ ফ্যানের একটি বিজ্ঞাপনে জুটি হয়ে কাজ করেন শিবলী ও নিশাত। মূলত সেই সময়ই তাদের একে অপরের মধ্যে ভালো লাগা তৈরি হয়। […]
সাভারে ২০ লাখ টাকার নকল প্রসাধনী ধ্বংস

নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করার অভিযোগে সাভারের একটি প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটির তৈরি প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৭ প্রকারের প্রসাধনী ধ্বংস করা হয়েছে। অভিযান চলাকালে ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লি. নামের কোম্পানিটির মালিক মো. নাজমুল হকের (৪০) কাছ থেকে দুই লাখ […]
ব্রিসবেনে আড়াইশ’র আগে গুটিয়ে গেল পাকিস্তান
ভারতীয় বিশ্ববিদ্যালয়ে মুসলিমকে সংস্কৃতের অধ্যাপক করায় হিন্দু শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতের উত্তর প্রদেশের বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে (বিএইচইউ) সংস্কৃতের অধ্যাপক হিসেবে ফিরোজ খান নামের এক মুসলিম যুবককে নিয়োগ দেয়ার পর থেকে এর বিরুদ্ধে টানা বিক্ষোভ করে যাচ্ছে হিন্দু শিক্ষার্থীরা। খবর বিবিসি বাংলার। বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ জানায়, সংস্কৃতে পিএইচডি ডিগ্রিধারী ফিরোজ খানের চেয়ে যোগ্য কোনও প্রার্থী এই পদে ছিলেন না। কিন্তু শিক্ষার্থীরা তাকে শ্রেণিকক্ষে ঢুকতেই দিচ্ছে না। এমনকি […]
সারাদেশে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি জোরদার করেছে টিসিবি

পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভাগ ও জেলা পর্যায়ে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি জোরদার করেছে রাষ্ট্রীয় মালিকাধীন বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এজন্য ঢাকা শহরেই ৫০টি গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি চলছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার বিশেষ উদ্যোগ […]