‘কল্পনায় আমি আমার স্বামীকে দেখতে থাকি’

প্রথমে তার পরিচালনায় বিজ্ঞাপনগুলো দেখে অবাক হতাম। ভাবতাম তার সঙ্গে যদি কাজ হতো আমার ভালো লাগতো। তারপর যখন ‘আয়নাবাজি’ চলচ্চিত্র নির্মাণ করলেন তখন ইচ্ছেটা আরো প্রবল হলো। অবশেষে তার ফোন পেলাম। ‘রিকশা গার্ল’ ছবিতে কাজের প্রস্তাব পাওয়ার পরই রাজি হয়ে গেলাম। বলছি অমিতাভ রেজার কথা। তার পরিচালনায় এ ছবির কাজ কিছুদিন আগে শেষ হয়েছে। মেকাপ […]
হলি আর্টিজান হামলা: ঘটনা প্রবাহ

২০১৬ সালের ১লা জুলাই রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে জঙ্গিদের নিয়ন্ত্রণ থেকে জিম্মিদের মুক্ত করা হয়। ঘটনাস্থলে নিহত হয় পাঁচ জঙ্গি। এছাড়া দুজন পুলিশ কর্মকর্তা ও বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। আহত হন ৩৬ জন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় একটি […]
কি ঘটেছিলো সেদিন

হলি আর্টিজানের ভয়াবহ জঙ্গি হামলার সেই বিভীষিকার কথা মনে হলে আজও আঁতকে ওঠেন সেদিনে আহত এবং প্রত্যক্ষদর্শীরা। তাদের মধ্যে একজন আয়ান মো. বিজয়। তিনি হলি আর্টিজানে অবস্থিত লেকভিউ ক্লিনিকের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। হামলার কথা স্মরণ করে তিনি বলেন, সেদিন সন্ধ্যার পর হঠাৎ গোলাগুলির শব্দে আমরা হতচকিত হয়ে যাই। আমাদের ক্লিনিকে সেদিন সাত-আটজন রোগী ছিলো। তারা […]
সেনাপ্রধানের মিয়ানমার সফরে ভালো কিছূ হওয়ার আশা পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের সেনাপ্রধানের মিয়ানমার সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তার মতে, এর ফলে আরেকটি লাইন অব নেগোসিয়েশন তৈরি হবে। আজ এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আবদুল মোমেন বলেন, সেনাবাহিনী প্রধানের সফর আমাদের সপক্ষে যাবে। কারণ, মিয়ানমার আমাদের শত্রু দেশ নয়, বন্ধু দেশ। আমরা আলোচনার মাধ্যমে এটি (রোহিঙ্গা সমস্যা) সমাধান করতে […]
বাবরি মসজিদ মামলা সুপ্রিম কোর্টের রায়ে রিভিউ পিটিশন করবে না সুন্নি ওয়াকফ বোর্ড

বাবরি মসজিদ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ করবে না উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। এ মসজিদকে কেন্দ্র করে প্রধান বাদিপক্ষগুলোর অন্যতম এই পরিষদ। মঙ্গলবার ৬-১ ভোটের ব্যবধানে পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। ‘সুন্নি ওয়াকফ বোর্ড উইল নট সিক অযোধ্যা রিভিউ’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা লিখেছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, […]
নাগরিক সেবায় বিশ্বে এক নম্বর দেশ ফ্রান্স

নাগরিক সেবায় বিশ্বে এক নম্বর দেশ ফ্রান্স। পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান ১৩৭তম। ফ্রান্স পশ্চিমা বিশ্বের প্রাচীনতম রাষ্ট্রগুলোর একটি। এর ইতিহাস সমৃদ্ধ ও বিচিত্র। নাগরিকদের প্রত্যাশিত কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবন, সম্ভাবনা এবং বিশ্ব ভ্রমণের সুযোগের বিবেচনায় টানা অষ্টমবারের মতো শীর্ষ দেশ হয়েছে ফ্রান্স। এ বছর ফ্রান্স সম্ভাব্য ১০০ শতাংশের মধ্যে ৮৩.৫ শতাংশ পয়েন্ট অর্জন করে টানা অষ্টমবার […]
হলি আর্টিজানে জঙ্গি হামলা ৭ জনের ফাঁসি, একজন বেকসুর খালাস

কূটনৈতিক জোন গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৭ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বেলা ১২টার দিকে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। এছাড়া এ মামলার অভিযুক্ত একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন, গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, নওগাঁর […]
হলি আর্টিজান মামলার রায় আজ, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

আলোচিত হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত পাড়ায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রায়কে ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া […]
নিয়োগপত্র দেয়া হবে পরিবহন শ্রমিকদের

নিয়োগপত্র পেতে যাচ্ছেন সড়ক পরিবহনের শ্রমিকরা। বিশেষ করে চালক ও হেলপারদের দেয়া হবে ওই পরিচয়পত্র। এ বিষয়ে শ্রম বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা মালিক ও শ্রমিক দুই পক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে। সংসদীয় কমিটি শ্রম বিভাগকে এ বিষয়টি নিবিড়ভাবে তদারকি করতে বলেছে। গতকাল সংসদ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য […]
সড়কে প্রাণ গেল আরো ৮ জনের

গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ফরিদপুরে ৩ জন, নেত্রকোনায় ২ জন, রাজবাড়ীতে ১ জন, মুন্সীগঞ্জে ১ জন ও বেনাপোলে ১ জন নিহতের খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে- ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব সদর্দি নামক […]
আরো ৩৭ আমদানিকারককে জিজ্ঞাসাবাদ সরবরাহ কম তাই কমছে না পিয়াজের দাম

বাজারে সরবরাহ না বাড়ায় পিয়াজের দাম কমার লক্ষণ নেই। যে পরিমাণ পিয়াজ প্রতিদিন বাজারে আসছে তার চেয়ে চাহিদা বেশি থাকায় এমনটা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অস্বাভাবিক দাম এবং চাহিদা কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী পিয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন। এদিকে, মজুত ও আমদানি পরিস্থিতি জানতে দুইদিনে ৪৭ আমদানিকারককে জেরা করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। দুইদিনে তাদের জেরা […]