জায়রা বিচার পেলেন

বলিউড অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন কাশ্মীরি অভিনেত্রী জায়রা ওয়াসিম। ‘দাঙ্গাল’, ‘সিক্রেট সুপারস্টার’ এর পর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিগুলোতে অভিনয় করেছিলেন জায়রা। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি বলিউডকে বিদায় জানান। দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন না জায়রা। স্পষ্টবাদী এ নায়িকা বিকাশ সাচদেব নামের এক ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। সমপ্রতি বিকাশের সাজা হয়েছে বলে জানিয়েছে […]
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে নেই ধোনি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মহেন্দ্র সিং ধোনি। বার্ষিক চুক্তি চালুর পর প্রথমবার ধোনিকে বাদ দিয়ে তালিকা প্রকাশ করলো বিসিসিআই। গতকাল ২০১৯-২০ মৌসুমের জন্য চুক্তির তালিকা প্রকাশ করে বিসিসিআই। ২৭ জনের তালিকায় নেই ভারতকে পৃথক দুটি বিশ্বকাপ শিরোপা এনে দেয়া অধিনায়ক এম এস ধোনির নাম। সর্বশেষ ২০১৯ সালে গ্রেড ‘এ’তে ছিলেন […]
ভালোবাসা দিবসে ফাহমিদা নবী

২০১৮ সালের ভালোবাসা দিবসে ফাহমিদা নবীর গাওয়া ‘ভালোবাসি’ গানটি প্রকাশ হয়েছিল। বাপ্পা মজুমদারের সঙ্গে এই গানটি সেই সময় বেশ শ্রোতাপ্রিয়তা পায়। মাঝে কেটে যায় আরো একটি বছর। সে বছরটিতে বিরতি দিয়ে ফাহমিদা নবী এবারের ভালোবাসা দিবসে নতুন আরেকটি গান শ্রোতা দর্শক এবং তার ভক্তদের উপহার দিতে যাচ্ছেন। গানের কথা লিখেছেন সুজন বড়ুয়া সাইম এবং সুর […]
প্রস্তুতি চলছে পুরোদমে, একসাথে ফাঁসি হবে ৪ ধর্ষকের

ভারতকে কাঁপিয়ে দিয়েছিল দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ ও পরে তার মৃত্যুর ঘটনা। সেই ধর্ষণ-হত্যা নির্ভয়া হিসেবে পরিচিতি পেয়েছে। এর বিরুদ্ধে পুরো ভারত জেগে উঠেছিল। রাজপথ প্রকম্পিত হয়েছিল ধর্ষকদের ফাঁসির দাবিতে। ওই নৃশংসতার দায়ে অভিযুক্ত হওয়ায় মৃত্যুদন্ডের রায় দেয়া হয়েছে চার নরপিশাচ বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং, মুকেশ কুমার সিং ও পবন […]
বিপিএল-এ নয়া চ্যাম্পিয়নের অপেক্ষা

বিপিএল’র কোনো আসরেই শিরোপার স্বাদ পাননি মুশফিকুর রহীম। দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যানের সামনে এবার সেই সুযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লীগের সপ্তম আসরে তার দল খুলনা টাইগার্স উঠেছে ফাইনালে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় খুলনার প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। দলটির নেতৃত্ব দিচ্ছেন ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল। এখন অপেক্ষা বঙ্গবন্ধু বিপিএল-এ শেষ হাসি কার! বিপিএল-এ কখনোই শিরোপার স্বাদ পায়নি খুলনা-রাজশাহী। […]
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরাকে মার্কিন ১১ সেনা সদস্য আহত

গত সপ্তাহে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন মার্কিন ১১ সেনা সদস্য। কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ইরান মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রথম দিকে এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা জানানো না হলেও শেষ পর্যন্ত বার্তা সংস্থা এএফপি বলছে, এতে কমপক্ষে ১১ মার্কিন সেনা আহত হয়েছেন। […]
আপত্তিকর স্লোগান এবং…

এইডস সৃষ্টিকারী এইচআইভির সংক্রমণ প্রতিরোধে এবং নিরাপদ যৌন জীবনকে অনুমোদন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের স্বাস্থ্য বিভাগ প্রচারণা শুরু করেছে। তারা বিনামূল্যে নাগরিকদের মধ্যে বিতরণ করছে কনডম। কিন্তু বিপত্তি বেধেছে তাতে। কারণ, এর প্যাকেটের গায়ে লেখা হয়েছে সব আপত্তিকর স্লোগান। তা নিয়ে সামাজিক পর্যায়ে ব্যাপক সমালোচনা উঠেছে। এরই প্রেক্ষিতে কমপক্ষে একলাখ বিনামূল্যের কনডম বিতরণ স্থগিত […]
তাপমাত্রা কমে যেতে পারে দিল্লিতে

রাতভর বৃষ্টিপাতের ফলে ভারতের রাজধানী নয়া দিল্লিতে তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। অন্যদিকে দেশটির উত্তরাঞ্চলে দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ। এ খবর দিয়ে অনলাইন জি নিউজ বলছে, উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। কাশ্মীর ও লাদাখে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তৃষারপাত হয়েছে। এর ফলে তাপমাত্রা পড়ে যেতে পারে। রাতে বৃষ্টির ফলে রাজধানী দিল্লিতে তাপমাত্রা […]
ছাড়পত্র পেলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’

চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামে নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে শিগগিরই হাজির হচ্ছেন। এ ছবিতে প্রথমবার এক ফ্রেমে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস। গতকাল দেবাশীষ বিশ্বাস বলেন, মঙ্গলবার সেন্সর ছাড়পত্র পেয়েছি। এখন ছবির প্রচারণার কাজ করবো। এরপরই মুক্তির তারিখ জানাবো। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, […]
কাস্টম্স দিবসে তিশা

আন্তর্জাতিক কাস্টম্স দিবস উপলক্ষে একটি টেলিছবিতে অভিনয় করলেন নুসরাত ইমরোজ তিশা। এই টেলিছবির নাম ‘স্বর্ণমানব-৩’। গভীর সমুদ্রে এটির শুটিং করেন বলে জানান এ অভিনেত্রী। এতে আরো রয়েছেন মোশাররফ করিম। এটি ‘স্বর্ণমানব’ টেলিছবির সিক্যুয়াল। টেলিছবিটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। আগামী ২৬শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিট ও চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা […]
অনাকাঙ্খিত ঘটনা

সুপারমডেল ও প্রাক্তন মিস ইন্ডিয়া নাতাশা। বর্তমানে মডেলিং ও ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে সম্প্রতি এক অনাকাঙ্খিত ঘটনা ঘটলো তার সঙ্গে। তারই জেরে ফ্লাইন রেমেদিওস নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, বিভিন্ন অশালীন পোস্টে নাতাশাকে ট্যাগ করছিলেন তিনি। নাতাশার দাবি, ইন্ডিয়াস্কুপস ডট কম নামের একটি সাইটে একটি অ্যাডাল্ট কনটেন্টে […]
ফাইনালের মঞ্চে আজ ঝড় উঠবে কার ব্যাটে?

ফাইনাল মানেই বড় উপলক্ষ। কে না চায় সেই উপলক্ষটা রাঙিয়ে দিতে। গতবার ফাইনালের মঞ্চ রাঙিয়েছিলেন তামিম ইকবাল। তার আগেরবার ক্রিস গেইল। আজ বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালটা রাঙাবেন কে? কার ব্যাটে উঠবে অমন ঝড়? খুলনা টাইগার্সের মুশফিক-রাইলি রুশো-নাজমুলের? নাকি রাজশাহী রয়্যালসের লিটন-আন্দ্রে রাসেল-শোয়েব মালিকের? তামিম-গেইলের মত কারো ব্যাটে যদি আজ বিস্ফোরণ ঘটে, সে দলই শিরোপা জয়ের পথে […]