‘ছবিতে আমি আশির দশকের হিট নায়িকা’

নতুন বছরটা নতুন সিনেমা দিয়েই শুরু করেছেন নায়িকা ববি। বৃহস্পতিবার এফডিসিতে ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ নামের নতুন সিনেমার কাজ শুরু করেছেন তিনি। এ ছবিতে তার নায়ক ইমন। এবারই প্রথম জুটি হয়ে এক সিনেমায় কাজ করছেন তারা। ববি ছবিটি নিয়ে বলেন, দারুণ কাহিনীর সিনেমা এটি। এ ছবিতে আমি আশির দশকের হিট নায়িকা। ঢাকার […]
একাদশে চার পরিবর্তন, অভিষেক মানিক মোল্লার

বঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে একাদশে চারটি পরিবর্তন করেছে বাংলাদেশ। এরমধ্রে ইনজুরির কারনে খেলতে পারছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ইয়াসিন খান একাদশে নেই জ¦রের কারনে। তবে মামুনুল ইসলাম ও ডিফেন্ডার রায়হান হাসানকে কোচ বিবেচনায় আনেননি। এই চার পবির্তননে একাদশে ঢুকেছেন বিশ^নাথ ঘোষ, রিয়াদুল হাসান, মাহবুবুর রহমান ও মানিক হোসেন মোল্লা। এদের মধ্যে মানিক […]
সবার আগে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি ইশরাকের

মেয়র নির্বাচিত হলে সর্বপ্রথম সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ রোববার আজিমপুর মোড়ে গণসংযোগ শুরুর সময় তিনি সংক্ষিপ্ত এক বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ […]
এবার শেয়ারবাজারে সূচক বৃদ্ধির রেকর্ড

অবশেষে সরকারের একগুচ্ছ ইতিবাচক সিদ্ধান্তে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স একদিনে ২৩২ পয়েন্ট বা ৫ শতাংশ বেড়ে রেকর্ড সৃষ্টি করেছে। যা সূচকটি চালু হওয়ার সাত বছরের মধ্যে সর্বোচ্চ। আজ ঢাকার বাজারে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক ২০১৩ সালে যাত্রা শুরু করে। তখন সূচকটির ভিত্তি […]
টাইগারদের সাহস যোগাতে পাকিস্তান যাবেন বিসিবি সভাপতি

তিন দফার পাকিস্তান সফরের প্রথম দফায় আগামী বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ-তামিমরা পাকিস্তানে উড়াল দেয়ার পর সেখানে যাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। আজ রোববার শুরু হওয়া তিনদিনের অনুশীলন ক্যাম্পের শুরুতেই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। অনুশীলন ক্যাম্পে নিজের উপস্থিতির কারণ জানাতে গিয়ে বিসিবি সভাপতি বলেন,‘ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতেই অনুশীলনে […]
ভোটের লড়াইয়ে জয়ী হতে হবে

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় আগামী ১লা ফেব্রয়ারি ভোটের লড়াইয়ে বিজয়ী হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। রোববার মিরপুরে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন। তাবিথ আউয়াল বলেন, নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা থেকেই বির্তক সৃষ্টি করেছে। আমরা এখন দেখতে চাই নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন […]
হাজীগঞ্জে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সদরের আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মারুফ হোসেন হৃদয় (১৫) কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল সাড়ে ৮টায় পুলিশ বিদ্যালয় সংলগ্ন একটি চা দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। হৃদয় হাজীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ড ঘোষাই বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, […]
খালেদার জামিন খারিজের রায় প্রকাশ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ রায় দেয়। গত ১২ই ডিসেম্বর এ রায় ঘোষণা করা হয়েছিল। বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার বরাবরই অভিযোগ করে আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল […]
তামিমরা যাচ্ছেন পাকিস্তানে, ভারত থেকে কাজ করবেন শ্রীনি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পাকিস্তান সফরে যাচ্ছেন না বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন । তার জায়গায় কাউকে পাঠাচ্ছেও না বিসিবি। পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীনিই কাজ করবেন তবে তা ভারত থেকে। পাকিস্তানে না গিয়ে ভারতে অবস্থান করবেন বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক। খেলোয়াড়দের ভুল-ত্রুটি দেখিয়ে দেয়া কিংবা প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা চিহ্নিত করার যে […]
লিবিয়ার তেল রপ্তানি থমকে দিলেন খলিফা হাফতার

লিবিয়ার সামরিক নেতা খলিফা হাফতার তার নিয়ন্ত্রণাধীন বন্দরগুলো থেকে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছেন। স্থানীয় সময় রোববার বার্লিনে শান্তি আলোচনার আগ দিয়ে এমন পদক্ষেপ নিলেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনায় সুবিধা পেতে এমনটি করেছেন তিনি। এ খবর দিয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস। খবরে বলা হয়, লিবিয়ার অর্থনৈতিক আয়ের অন্যতম উৎস তেল রপ্তানি। দেশটির রাষ্ট্র-পরিচালিত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান […]
ইয়েমেনে সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ৬০

ইয়েমেনের মারিব শহরে এক সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের এক ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জনের বেশি কর্মকর্তা নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেলের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য হারেৎস। খবরে বলা হয়, বিগত কয়েক আস অপেক্ষাকৃত শান্ত থাকার পর ফের অশান্ত হয়ে উঠছে ইয়েমেনের পূর্বাঞ্চল। মারিবের সেনা […]
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রয়োজন ছিল না: শেখ হাসিনা

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনকে (সিএএ) অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গাল্ফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেছেন তিনি। তবে বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে সিএএ সহ রোহিঙ্গা ইস্যু, ভারত থেকে পাল্টা অভিবাসন, কয়লা শক্তির ব্যবহার বৃদ্ধি নিয়েও কথা বলেছেন তিনি। সিএএ নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা […]
পাকিস্তান ‘ভয়’ জয় করার মিশনে বাংলাদেশ দল

২০০৮-এ শেষ পাকিস্তান সফরে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর বাংলাদেশ আর পাকিস্তান সফরে যায়নি। যদিও রিয়াদ পাকিস্তান ক্রিকেট লীগে খেলতে সেখানে গিয়েছিলেন ২০১৭তে। তবে এবার জাতীয় দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। গতকাল টি-টোয়েন্টি সিরিজে তাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১১ বছর আগের সেই দলের আরেক সদস্য তামিম ইকবালও আছেন বর্তমান দলে। […]
ইংলিশ প্রিমিয়ার লীগ শেষ মুহূর্তের গোলে হার চেলসির

নির্ধারিত ৯০ মিনিট কাটে গোলশূন্য। যোগ করা ৬ মিনিটের চতুর্থ মিনিটে গোল খেয়ে বসে চেলসি। আর নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচটা হেরে যায় ১-০ গোলে। ক্যারিয়ারের প্রথম গোল করে নিউক্যাসলকে তিন পয়েন্ট এনে দেন আইজ্যাক হেইডেন। এ নিয়ে সেন্ট জেমস পার্কে শেষ ৭ প্রিমিয়ার লীগ ম্যাচে পঞ্চম হার দেখলো চেলসি। ২৩ ম্যাচে ৩৯ […]
টাইগারদের নিরাপত্তায় যেসব পদক্ষেপ নিয়েছে পাকিস্তান

অনেক কাঠখড় পুড়িয়ে বাংলাদেশকে পাকিস্তান সফরের জন্য রাজি করতে পেরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টাইগারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে নিরাপত্তা পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে শনিবার দীর্ঘ বৈঠকে বসে পাঞ্জাব প্রদেশিক সরকারের আইন মন্ত্রণালয় ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। পাঞ্জাবের রাজধানী লাহোর ও রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে […]