করোনা থেকে সুস্থ হওয়া ২০ রোগীর উচ্ছ্বসিত ভিডিও প্রকাশ চীনের

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, করোনাভাইরাস থেকে পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে মুক্ত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করছেন ২০ জন রোগী। ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিরা উহানের জিনইনতান হাসপাতাল থেকে বের হয়ে আনন্দ করছে এবং বিজয়সূচক ‘ভি-চিহ্ন’ দেখাচ্ছেন। খবর ডেইলি মেইলের। গত বুধবার শানঝি প্রদেশের ২৩ বছর বয়সী একজন […]

নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। এসময় পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। তখন আওয়ামী […]

কারিনার দিকে কপিলের নজর, রাগলেন সাইফ

কারিনার দিকে উপস্থাপক ও কমেডিয়ান কপিল শর্মা কেন বেশি তাকিয়েছেন জবাব চাইলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। স্ত্রী করিনা কাপুরকে নিজের অনুষ্ঠানে ডেকে এভাবে ফ্লার্ট করার ঘটনায় কিছুটা ক্ষুব্ধ সাইফ। গেল শুক্রবার মুক্তি পেয়েছে সাইফের ছবি ‘জওয়ানি জানেমন’। আর সেই ছবির প্রচারে কপিলের অনুষ্ঠানে যান অভিনেতা। কপিলকে সরাসরি প্রশ্ন করেন, তোমার বিয়ে হয়েছে না? কেন […]

মা হতে যাচ্ছেন কোয়েল মল্লিক

কলকাতার এক সময়ের নম্বর ওয়ান নায়িকা কোয়েল মল্লিককে খুব বেছে বেছে কাজ করতে দেখা যায়। পছন্দ মতো গল্প ও চরিত্র পেলেই অভিনয় করে থাকেন এই নায়িকা। ২০১৩ সালে সিনেমার প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। ব্যক্তিজীবন নিয়ে খুব একটা কথা বলেন না এই নায়িকা। এবার নিজের মা হওয়ার খবরটি সরাসরি জানালেন কোয়েল। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে […]

মিমিকে নিয়ে ‘বাজি’ ধরলেন জিৎ

আবারও অভিনয়ে সরব হলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। ‘বাজি’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জিতের সঙ্গে জুটি বাঁধছেন এই নায়িকা। এ ছবির প্রযোজনায় অভিনেতা জিৎ নিজেই। ‘বাজি’র পরিচালনা করবেন অংশুমান প্রত্যুষ। বেশির ভাগ শুটিং হবে বিদেশে। জিৎ এখন সিনেমাটোগ্রাফারকে নিয়ে লন্ডনে লোকেশন দেখছেন। জানা গেছে, গল্প দুটি পরিবারের প্রতিশোধ নিয়েই আবর্তিত হয়েছে। সব ঠিক থাকলে ১৩ […]

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান

নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের ওঠার লড়াইয়ে দেখা যাবে ভারতের-পাকিস্তান দ্বৈরথ। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আগামী ৪ ফেব্রুয়ারি যুবা বিশ্বকাপের প্রথম সেমিতে ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। দুই দিন পর ৬ ফেব্রুয়ারি একই শহরে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। সরাসরি সম্প্রচার […]

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানে টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ৭ ফেব্রুয়ারি রাওয়াল পিন্ডিতে শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য ডাক পেয়েছেন স্পিনার বিলাল আসিফ ও পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। ১৬ সদস্যের এই দলের নেতৃত্বে থাকবেন আজহার আলী। ঘরের মাঠে সব শেষ শ্রীলঙ্কার বিপক্ষে থাকা দল থেকে বাদ পড়েছেন উসমান খান সিনওয়ারি […]

ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

পিরোজপুরের কাউখালী উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল সজল শেখের। এই সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে সজল তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে। উপজেলার দাশেরকাঠী গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত সজল ওই গ্রামের ফুয়াদ শেখের ছেলে এবং এসএসসি […]

ভারতে ৫ লাখ রুপি পর্যন্ত আয়ে কর ছাড়

বাজেটে শর্তসাপেক্ষে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা ঘোষণা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, পাঁচ লক্ষ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর দিতে হবে না। খবর আনন্দবাজারের। পাঁচ থেকে সাড়ে সাত লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ কর দিতে হবে। সাড়ে সাত লাখ রুপি থেকে ১০ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ কর […]

দুই সিটিতেই এগিয়ে আওয়ামী লীগ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সবশেষ তথ্য অনুযায়ী মেয়রপদে দুই সিটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ঢাকা দক্ষিণ সিটির ১৯৩ ভোটকেন্দ্রের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৭৯৫২৮ ভোট। অপরদিকে ১৯২ কেন্দ্রে […]

আজ ঢাকায় ভোট যুদ্ধ

ঢাকায় ভোট যুদ্ধ আজ। টানা ২১ দিন প্রচার যুদ্ধের পর জনতার রায় ঘোষণার দিন। ভোটারদের ক্ষমতা প্রয়োগের দিন। দুই কোটিরও বেশি মানুষের নগরের দুই নগরপিতা নির্বাচনে ভোট দেবেন ৫৪ লাখেরও বেশি ভোটার। জনমনে নানা শঙ্কা। আছে কিঞ্চিত আশাও। এবার ভোটে ব্যালট নেই। যন্ত্রে বোতাম টিপে ভোট দিতে হবে। তাই আগের ভোটের মতো রাতের শঙ্কা ছিল […]