বেশি দামে মাস্ক বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে ধার্যকৃত দামের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রি করায় মসজিদ রোড ও ক্যাপসুল মার্কেটে চার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলেন- মসজিদ রোডের ব্যবসায়ী শহিদুর রহমান ও তপন। […]
করোনা থেকে নিজেকে যেভাবে রক্ষা করবেন

চীনের পর বিশ্বে ৭০টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। এ পর্যন্ত মারা গেছে ৩ হাজারের বেশি মানুষ। কিভাবে এই ভাইরাসকে প্রতিহত করা যায়? কথা বলা, হাঁচি, কাশির সময় মুখ থেকে বেরনো ছিটেফোঁটা থেকেই ছড়ায় এই ভাইরাস। আক্রান্তের মুখ থেকে সেই ছিটে যদি হাতে এসে লাগে, তারপর সেই হাত যারই মুখ, নাক, চোখের সংস্পর্শে আসবে, তারই সংক্রামিত হওয়ার […]
করোনা আতঙ্ক নাগরিকসহ সবার জন্য ওমরাহ নিষিদ্ধ করল সৌদি আরব

সৌদি আরব সরকার তার নাগরিক ও স্থায়ী অভিবাসীদের জন্য সাময়িকভাবে ওমরাহ নিষিদ্ধ করেছে। এর আগে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্হিবিশ্বের মুসল্লিদের জন্য ওমরাহ নিষিদ্ধ করা হয়। আজ বুধবার (৪ মার্চ) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।ঘোষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণভাবেও ওমরাহ সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনা মোনাওয়ারার সব […]
রাজধানীর ৫ হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীদের জন্য রেফারেন্স হাসপাতাল হিসেবে দেশের কয়েকটি হাসপাতাল নির্দিষ্ট রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালগুলো হলো- মুগদা জেনারেল হাসপাতাল (মুগদা), কুয়েত মৈত্রী হাসপাতাল (উত্তরা), মহানগর জেনারেল হাসপাতাল (নয়াবাজার), সংক্রামক ব্যাধি হাসপাতাল (মহাখালী) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল (কুর্মিটোলা)। হাসপাতালগুলোতে সোমবার (৯ মার্চ) থেকে করোনার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসা কাজে ব্যবহারের জন্য মজুদ […]
হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর তা কতক্ষণ কার্যকর থাকে?

প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া, আধোয়া হাতের সাহায্যে মুখে হাত দেয়া থেকে বিরত থাকা, জনবহুল এলাকা এড়িয়ে চলা, হ্যান্ডশেক ও কোলাকুলি এড়িয়ে যাওয়ার পরামর্শ […]
করোনা আতঙ্কে আইপিএল পেছানোর দাবি

২৯ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উদ্বোধনী দিনে মু্ম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের। টি-টোয়েন্টির জমজমাট এই আসর নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। করোনাভাইরাসের আতঙ্কের কারণে শঙ্কার মুখে এবারের আয়োজন। যদিও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে আইপিএল। টুর্নামেন্ট […]
মাদরাসা ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মানিকগঞ্জে ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বরুন্ডী তাজবিদুল কুরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক মতিউর রহমানের বিরুদ্ধে। আহত ছাত্র মো. লাজিম মোল্লা (১২) বর্তমানে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে মানিকগঞ্জ সদর উপজেলার সর্বানন্দপুর গ্রামের দুবাই প্রবাসীর ছেলে। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বদরুল আলম জানান, ওই শিশু তার শরীরের বিভিন্ন অংশে জখম নিয়ে […]
করোনাভাইরাস গোপন রাখার চেষ্টা করেছিল সরকার: ফখরুল

করোনাভাইরাস গোপন রাখার চেষ্টা করেছিল সরকার, বিদেশি অতিথিদের মুজিববর্ষে আসতে অপারগতার পর তা প্রকাশ করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সোমবার দুপুরে তিনি একথা বলেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ‘প্রগতি ও সত্যের সন্ধানে’ এবং ‘মূল্যবোধ: অবক্ষয়ের খণ্ডচিত্র’ শিরোনামে দুটি বইয়ের […]
বাথটাবে নগ্ন ইভলিন

এখন পর্যন্ত করা প্রায় সব ছবিতেই ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করেছেন জার্মান-ভারতীয় মডেল-অভিনেত্রী ইভলিন শর্মা। মূলত ‘ইয়ারিয়া’ ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো আলোচনায় আসেন তিনি। এরপর আরো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এদিকে ‘জ্যাক এন্ড দিল’ ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। ব্যাক্তিগত জীবনে মাস কয়েক আগেই অস্ট্রেলিয়ান প্রেমিক তুষান ভিন্ডির সঙ্গে বাগদান সেরেছেন এ অভিনেত্রী। তুষান […]
কলকাতা থেকে ঢাকায় দর্শনা বণিক

কলকাতার তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। গেল মাসে তার অভিনীত ‘হুল্লোড়’ ছবিটি মুক্তি পেয়েছে। ওই ছবিতে আরও ছিলেন সোহম, শ্রাবন্তী, ওম। গেল ২ মার্চ ঢাকায় এসেছেন তিনি। এর আগে বাংলাদেশের একটি মিউজিক ভিডিওর কাজ করেছিলেন দর্শনা। এবার চলচ্চিত্রে কাজ করছেন তিনি। ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে দেখা যাবে তাকে। এ ছবিতে চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, […]
পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ কনের মরদেহও উদ্ধার

রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কনের মরদেহও উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হলো। আজ সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ সবাইকে খুঁজে পাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।রাজশাহীর নৌ-পুলিশের পবা ফাঁড়ির ইনচার্জ মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। ৫ মার্চ পবা উপজেলার চরখিদিরপুর এলাকার […]
বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরার সময় গাছ চাপায় ৪ জনের মৃত্যু

ধামরাইয়ে বালিয়া কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কে রাস্তা প্রশস্তকরণে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে যাত্রীবাহী ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন। আজ সোমবার (৯ মার্চ) দুপুরে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার বাইচাল গ্রামের নুরু (৬৫), কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫) ও একই […]
মির্জাপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, বাবা-মেয়েসহ নিহত ৬

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি ভর্তি ড্রাম ট্রাক যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে বাবা-মাসহ ছয়জন নিহত হয়েছেন। আজ সোমবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে গোড়াই-সখিপুর সড়কের বেলতৈল বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়া ছেলে হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০), একই গ্রামের […]
চীনে সুস্থ হয়েছে ৬২ হাজার করোনা রোগী

বিশ্বের প্রায় ১০৭টি দেশ ও অঞ্চলের প্রায় এক লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে অন্তত ৩৮২৮ জনের। তবে আক্রান্তের মধ্যে বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি সোমবার জানিয়েছে, এখন পর্যন্ত ৬১ হাজার ৯৮২ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা যেমন […]
জেব্রা আর কুমিরের মাংস খেয়ে আলোচনায় সৃজিত

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। এই পরিচালকের সঙ্গে একাধিক নারীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। শেষ পর্যন্ত ঢাকার মেয়ে মিথিলাকে বিয়ে করেছেন তিনি। আপাতত তাদের সুখি দম্পতি বলা যায় অনায়াসেই। এবার প্রাণঘাতী করোনা আতঙ্কের মধ্যেই আফ্রিকায় গিয়ে জেব্রা আর কুমিরের মাংস খেয়ে আলোচনায় সৃজিত মুখার্জি। ভারতীয় গণমাধ্যমের খবর, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির শুটিংয়ে বর্তমানে […]