গণভবনে ব্যাজ পরানো হলো নতুন আইজিপিকে

ব্যাজ পরানো হয়েছে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বুধবার সকালে গণভবনে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শককে ব্যাজ পরানো হয়। নতুন মহাপরিদর্শককে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। এর মধ্যে দিয়ে বেনজীর আহমেদ সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন। […]
হৃদি শেখের সম্পাদনায় তরুণ নারী মিডিয়াকর্মীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

রিফাত রাহুল খাঁন:করোনা ভাইরাস আতঙ্কে সারাবিশ্ব স্থবির। শোবিজ অঙ্গনেও এর প্রকট প্রভাব বিস্তার করেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। এবার ঘরে বসে নিয়ে তরুণপ্রজন্মের মিডিয়াকর্মীদের অন্যরকম উদ্যোগ। নয়জন তরুণ নারীমিডিয়া কর্মীরা সকলে মিলে এ উদ্যোগটি নিয়েছেন। এরা হলেন হৃদি শেখ; মিম চৌধুরী; নীলাঞ্জনা নীলা; আইরিন আফরোজ; পারসা ইভানা; মন্দিরা; নিশাত প্রিয়ম; তাহমিনা সুলতানা মৌ […]
এবার ব্যতিক্রমভাবে বাবা- মায়ের বিবাহবার্ষিকী পালন করলেন মিষ্টি জান্নাত

শোবিজ ডেস্ক:ঢাকাই ছবির নায়িকা, ডাক্তার-ব্যবসায়ী বিভিন্ন পরিচয় পরিচিত মিষ্টি জান্নাত। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি সরব রয়েছেন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে। নিজ এলাকা খুলনায় অবস্থান করে চেষ্টা করে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে।সম্প্রতি তার বাবা-মায়ের বিবাহ ছিলো। অন্যান্যবার বেশ ঘটা করে সেটি পালন করলেও এবার দেখা গেছে এক অন্য মিষ্টিকে। বিয়েবার্ষিকীটি পালন করেছেন অন্য রকমভাবে। তিনি খুলনার ১শ […]
এই সময় তরমুজ কেন খাবেন?

লকডাউনে বাসায় বসে বসে ক্লান্ত হয়ে যাচ্ছেন। আগের মতো জুসের দোকানে বসে আর গল্প জমানো হয় না। আগে কথায় কথায় যে চলে যেতে পারতেন ক্যাফেতে, তার উপায় নেই। বাড়িতেও বাজার তেমন নেই, তাহলে উপায়? উপায় আছে। সপ্তাহের একটা দিন তো বাজার যেতেই হচ্ছে। কিনে নিয়ে আসুন তরমুজ। ক্যাফের আরামও পাবেন, আবার স্বাস্থ্যকরও হবে খাবার। নিমেষে […]
ত্রাণ আত্মসাৎ: ৪ ইউপি চেয়ারম্যান ও ৫ মেম্বার বরখাস্ত

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে চারজন ইউপি চেয়ারম্যান ও ৫ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আজ বুধবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কোরবান আলী, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার […]
পটুয়াখালীতে সরকারি চালসহ মহিলা আ’লীগ নেত্রী আটক, কারাদণ্ড

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের ইউপি সদস্য (মহিলা) ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. লিপি বেগমকে পাঁচ বস্তা সরকারি চালসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ নেত্রীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে সরকারি চালসহ তাকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলার […]
‘করোনা নিয়ে গুজবের মহামারি চলছে’-জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

‘করোনাভাইরাস নিয়ে বিশ্বে ক্ষতিকারক স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। করোনার সঙ্গে মারাত্বকভাবে লড়াই করছে মানুষ। পাশাপাশি আমরা আরেকটি মহামারি দেখছি সেটি হলো গুজব। এই গুজবের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।’ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই নানা রকম গুজব শোনা গেছে। শুরুর দিকে শোনা যায় অ্যালকোহল পান করলে করোনা থেকে মুক্তি […]
‘করোনায় দেশে ফিরে আসা প্রবাসীদের সহজ শর্তে ঋণ দেবে সরকার’

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দেশে ফেরত আসা প্রবাসীদের সহজ শর্তে ঋণ সহায়তা দেবে সরকার। এ লক্ষে একটি পদ্ধতি প্রস্তুত করা হচ্ছে। বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। আজ বুধবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি।প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেশি ক্ষতিগ্রস্ত প্রবাস খাত। দেশে দেশে লকডাউন চলায় কর্মহীন লাখ লাখ প্রবাসী। এজন্য প্রবাসী কর্মীদের […]
করোনায় যুক্তরাষ্ট্রে ৫৬ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে অন্তত ৫৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে। আক্রান্ত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি। মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে একটা বড় অংশ নিউইয়র্কে বাস করতেন। সেখানে অন্তত ১৫ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।যুক্তরাষ্ট্রের এই প্রদেশেই বিশেষ করে নিউইয়র্ক শহরেই সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সেফেস্ট নামে […]
কাতারে করোনা আক্রান্ত পাঁচ শতাধিক বাংলাদেশি, মৃত তিন

শক্তিশালী অর্থনীতির পারস্য উপসাগরীয় রাষ্ট্র কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনা আক্রান্ত। দেশটির বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসাধীন অবস্থায় কাতারে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশি মারা গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা বিষয়ক ফোকাল পয়েন্ট ডা, খলিলুর রহমান এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ আরটিভির কাতার প্রতিনিধিকে জানান, গত ৭ এপ্রিল পর্যন্ত কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনা […]
ডা. মঈনুদ্দিনের পরিবারের সব দায়িত্ব সরকার নেবে: ডিজি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিনের পরিবারের সব দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।তিনি বলেন, ডা. মঈনুদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি […]
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

করোনাভাইরাসের প্রকোপে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বন্ধ হয়ে গেছে শেষের দিকে, বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজগুলোও বন্ধ হয়ে গেছে এক বা দুই ম্যাচ পর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরও স্থগিত করা হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। দেশের ক্রিকেটেও চলতি ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) ২০১৯-২০ মৌসুমও স্থগিত করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত।আজ ১৫ এপ্রিল। সিদ্ধান্ত […]
২০২০ সালে বিশ্বের গড় জিডিপি আগের বছরের চেয়ে কমে যাবে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, চলতি বছরে (২০২০) বিশ্বের গড় জিডিপি আগের বছরের চেয়ে কমে যাবে। ২০২০ সালে তা ৩ শতাংশ নেতিবাচক হয়ে যাবে। তবে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় গেলে ২০২১ সালে প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২০, দ্য গ্রেট লকডাউন’ প্রতিবেদনে বিভিন্ন দেশের ২০২০ […]
দেশে করোনায় মৃতের সংখ্যা ৫০ পেরোলো

গেল ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্য হয়েছে ৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাতজন। মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য […]
করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন গবেষকরা। মঙ্গলবার তারা বলেন, যদি দ্রুত করোনাভাইরাসের টিকা না তৈরি হয়, তাহলে মার্কিনিদের ঘরে থাকা এবং স্কুল বন্ধ রাখার মতো পদক্ষেপ ২০২২ পর্যন্ত বজায় রাখতে হবে। খরব ফক্সএইটনিউজের। জার্নাল সায়েন্সে মঙ্গলবার প্রকাশিত হওয়া হার্ভার্ড টি.এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের […]