গণমাধ্যমের সহায়তায় সরকারকে এগিয়ে আসা উচিত: ইনু

hasanul haque inu 1624349785

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, করোনা পরিস্থিতির কারণে গণমাধ্যম ধুঁকছে। এই অবস্থায় সরকারকে গণমাধ্যমের সহায়তায় এগিয়ে আসা উচিত। মঙ্গলবার দুপুরে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, করপোরেট কর ২৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামাতে হবে। নিউজপ্রিন্টের ওপর থেকে ভ্যাট ১৫ শতাংশ […]

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বাধিক মৃত্যু মেক্সিকোতে

mexico corona update

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব অব্যাহত আছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৩ হাজার ৮৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল মেক্সিকোতেই মৃত্যু হয়েছে ১ হাজার ৪৪ জনের। ফলে বিশ্বের মধ্যে একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছে উত্তর আমেরিকার এই দেশটিতে। করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ৪ লাখ ৭৩ হাজার ৪৮৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই ভাইরাসে এ […]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৪১২ ও মৃত্যু ৪৩

coronaVIRUS BANGLADESH

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৭ জন। আর গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের […]

দেশের উন্নয়ন ও লড়াই সংগ্রামের আওয়ামী লীগের একাত্তর বছর

awamilig 71

বাংলার মানুষের মুক্তি আর অধিকার আদায়ের জন্য গঠিত হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। পুরান ঢাকার বিখ্যাত রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন এ দলটির জন্মলাভের মধ্য দিয়েই রোপিত হয়েছিল বাঙালীর হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীনতা সংগ্রামের বীজ। বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-স্বাধীনতা এই তিনটি শব্দ অমলিন, অবিনশ্বর, অবিনাশী। ইতিহাসে এই তিনটি শব্দ একই সূত্রে গাঁথা। গৌরব […]

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

232419 f3

মহান মুক্তিযুদ্ধ, স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এইদিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী এ দলটি। ঐতিহ্যবাহী এ দলের হাত ধরেই স্বাধীন বাংলাদেশের অনেক অর্জন আর অগ্রগতির ইতিহাস রচিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও […]

ইংল্যান্ড সফরের আগে পাকিস্তান শিবিরে ধাক্কা, ৩ ক্রিকেটার করোনা পজিটিভ

232431 shadabkhanpakistan2206a

চলতি মাসের শেষ দিকে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলে। কিন্তু তার আগে বড় ধাক্কা খেল কোচ মিসবাহ উল হকের শিষ্যরা। দলের তিন ক্রিকেটারের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে। সোমবার এক অফিসিয়াল বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে আক্রান্ত তিন ক্রিকেটার হলেন- তরুণ ব্যাটসম্যান হায়দার আলী, ফাস্ট বোলার হারিস রউফ ও লেগস্পিন অলরাউন্ডার […]

অবশেষে অপেক্ষা ফুরাল রোনালদোর

232433 juv

ক্যারিয়ারে এত লম্বা সময় কখনই গোলহীন কাটাতে হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। স্পোর্টিং লিসবনের হয়ে শুরু করার পর ক্যারিয়ারে এর আগে সর্বোচ্চ ১২০ দিন গোলবঞ্চিত ছিলেন তিনি। করোনা ভাইরাসের কারণে অনাকাঙ্ক্ষিত বিরতিতে রোনালদোকে গোল পেতে অপেক্ষা করতে হলো ১২১ দিন। কোপা ইতালিয়ার আগের দুই ম্যাচে পুরো ১৮০ মিনিট খেললেও গোল পাওয়া হয়নি তার। অবশেষে অপেক্ষা ফুরাল পর্তুগিজ […]

ভিন্নরূপে রোজী

232376 e2

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রোজী সিদ্দিকী। ছোট পর্দার বাইরে চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এখন রোজীর হাতে আছে দু’টি চলচ্চিত্র। ছবি দু’টি হলো রায়হান রাফির ‘পরান’ ও অনন্য মামুনের ‘সাইকো’। এরমধ্যে ‘পরান’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এটিতে তিনি প্রথমবারের মতো খলচরিত্রে অভিনয় করেছেন। রোজী বলেন, প্রথমবারের মতো ভিন্নরূপে দর্শকের সামনে আসতে যাচ্ছি। এটিতে আমি নেতিবাচক চরিত্রে […]

ইংলিশ প্রিমিয়ার লীগ বার্নলিকে উড়িয়ে লিভারপুলের অপেক্ষা আরেকটু বাড়াল ম্যানসিটি

232432 man c

বার্নলিকে পেলেই যেন গোলের নেশা পেয়ে বসে ম্যানচেস্টার সিটির। সোমবার রাতে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। এ জয়ে লিভারপুলের তিন দশকের শিরোপা খরা কাটানোর অপেক্ষাটা আরেকটু বাড়াল সিটিজেনরা। তাই বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসের মাঠে জিতলেও লিভারপুলের শিরোপা নিশ্চিত হচ্ছে না। অপেক্ষা করতে হবে আরও এক ম্যাচ। সেই ম্যাচ অবশ্য ম্যানচেস্টার সিটির বিপক্ষেই। ৩০ […]

শুটিংয়ে ফেরা না ফেরা

232378 e3

শুটিং নিয়ে বেশ দোটানায় রয়েছেন টিভি নাটকের শিল্পীরা। শুটিংয়ে ফেরা না ফেরা নিয়ে দ্বিধায় রয়েছেন। এদিকে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার পক্ষে রয়েছেন কিছু শিল্পী। তাদের অনেকে কাজ শুরুও করেছেন। অন্যদিকে অনেকেই এখন শুটিং করা নিরাপদ মনে করছেন না। ৭২ দিন শুটিং বন্ধ থাকার পর ১লা জুন থেকে টিভি নাটকের শুটিং শুরু হয়েছে। এর আগে করোনাভাইরাসের […]

বল্টনের বইয়ে ‘বিকৃত ও অসত্য’ বর্ণনার অভিযোগ

232404 i1

বিস্ফোরক এক বই লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বল্টন। তাতে তুলে ধরেছেন ট্রাম্প প্রশাসনের নানা গোপন কথা। বইটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। তবে এর আগেই এ নিয়ে দেশীয় পর্যায়ে তো বটেই, আন্তর্জাতিক পর্যায়েও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক, সমালোচনা। এর মধ্যে দক্ষিণ কোরিয়া অভিযোগ এনেছে যে, ট্রাম্প ও উত্তর কোরিয়ার […]

সিলেট জেলায় আরো ৪১ জন আক্রান্ত

232430 sate

সিলেট জেলায় নতুন করে আরো ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর এই রোগীরা শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে দুই জন ডাক্তারও রয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- সোমবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের রিপোর্ট […]