রিয়ালের জালে ভ্যালেন্সিয়ার এক হালি গোল

দাপট দেখিয়ে ম্যাচের শুরুটা করেছিল রিয়াল মাদ্রিদ। ২৩ মিনিটেই বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন করিম বেনজামা। যদিও ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ৪-১ এর বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো জিনেদিন জিদানের শিষ্যদের। রোববার রাতে ঘরের মাঠ মেসতাল্লা স্টেডিয়ামে হ্যাটট্রিক তুলেছেন ভ্যালেন্সিয়ার কার্লোস সোলার। ২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার তিনটি গোলই তুলেছেন পেনাল্টি থেকে। লা লিগার […]
তিন দশক পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হলেন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে মার্কিন ইতিহাসে মাত্র ১০ জন ক্ষমতাসীন প্রেসিডেন্ট তাদের দলের মনোনয়ন পেয়েও পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১১তম প্রেসিডেন্ট হিসেবে দলের মনোনয়ন পেয়েও পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলো ডেমোক্রেটিক নেতা জো বাইডেনেকে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। এর ফলে প্রায় তিন দশকের মধ্যে ট্রাম্পই প্রথম ক্ষমতাসীন […]
লিভটুগেদার ও মদপান বৈধ হচ্ছে আমিরাতে

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার অবিবাহিত জুটির একত্রে বসবাস এবং মদপানের উপর আরোপিত নানা বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে। এর ফলে ২১ বছর বা এর চেয়ে বেশি বয়সীরা এখন মদ কেনাবেচা এবং পান করতে পারবে। আমিরাতে রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ডব্লিউএএম’র বরাত বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ওই আইনের বিষয়ে খবর প্রকাশ করেছে। আমিরাতে নিজস্ব ইসলামিক আইন […]
নির্বাচনের ফল মেনে নেবো: মিয়ানমারের সেনাপ্রধান

মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং বলেছেন, তিনি রোববারের নির্বাচনের ফলাফল মেনে নেবেন। নির্বাচনের ফল অনুকূলে না এলে সম্ভাব্য সামরিক অভ্যুত্থানে আশঙ্কার মধ্যেই এমন মন্তব্য করলেন মিয়ানমারের সেনাপ্রধান। নেইপিদোর জাবুথিরি টাউনশিপে রোববার ভোট দেন সিনিয়র জেনারেল হ্লেইং। তিনি বলেন, মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন নির্বাচনী ফল আমি মেনে নেবো। তিনি আরও বলেন, সেনাবাহিনী এবং […]
ব্যারিস্টার সুমন-ইশরাতকে আদালতের জরিমানা, ১টাকা করে দিচ্ছেন আইনজীবীরা

হাইকোর্টের এক বিচারপতির ছেলের আইনজীবী সনদের বৈধতা নিয়ে করা রিট মামলায় ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসানকে জরিমানা করায় প্রতিকী প্রতিবাদ করেছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। প্রতিবাদ স্বরূপ জরিমানার ২০০ টাকা পরিশোধ করতে প্রতিকী হিসেবে ১ টাকা করে জমিয়ে দিচ্ছেন তারা। আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী […]
আজকের দিনটি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তির দিন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে উপস্থিত থাকতে পেরেছি। এ দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। সংসদ নেতা ও সংসদ সদস্যদের মাধ্যমে প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে বসবাসরত প্রবাসীকে মুজিববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে আন্তরিক ধন্যবাদ […]
সাবেক স্বামীর ছোড়া এসিডে দগ্ধ নারী

রাজধানীর মিরপুর টেকনিক্যাল এলাকায় সাবেক স্বামীর ছোড়া এসিডে রহিমা বেগম (৪৫) নামে এক নারী দগ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। দগ্ধ রহিমার ভগ্নিপতি মিরাজ হোসেন জানান, রহিমা কল্যাণপুর নতুন […]
অনলাইন ক্যাসিনো সেলিম প্রধানের থাইল্যান্ডে ‘৭ কোম্পানি’

দেশে অনলাইন জুয়ার হোতা সেলিম প্রধানের নামে থাইল্যান্ডে ৭ টি কোম্পানি রয়েছে। এছাড়াও তার নামে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে ৪ টি ব্যাংকে ‘কয়েক কোটি’ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (৯ নভেম্বর) দুদকের কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলা তদন্তের […]
স্থগিত হওয়া অনার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

চলমান অনার্স চতুর্থ বর্ষের লেখিত পরীক্ষার শেষ মুহূর্তে করোনাভাইরাসের থাবা পরায় মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত হয়ে যায়। দীর্ঘদিন পর ফের স্থগিত থাকা অনার্সের চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের মৌখিক (বিশেষ) ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। […]
আনারস ও দুধ একসঙ্গে খেলে ক্ষতি কী?

অনেক সুস্বাদু ফল আনারস। অন্যদিকে পুষ্টিকর খাবার দুধ। আর এই দুই খাবার একসঙ্গে খেতে চান না অনেকেই। কারণ মৃত্যু ভয়। আসলে কি দুধ-আনারস একসঙ্গে খেলে মৃত্যু হয়? আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায়-এ রকম একটি ধারণা প্রচলিত আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ […]
যৌনতার চেয়েও বেশি পছন্দ পিৎজা, বললেন কিয়ারা

বলিউড অভিনেতা অক্ষয়ের স্ত্রী টুইংকেল খান্নার অনলাইন উদ্যোগ ‘ট্যুইক ইন্ডিয়া’র ভিডিওতে সম্প্রতি নিজের সম্পর্কে বেশ কিছু আকর্ষণীয় তথ্য দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল এমন কী কী আছে, তা ‘উপভোগ্য দারুণ যৌনতা’র চেয়েও তার বেশি প্রিয়। জবাবে কিয়ারা জানান, চমৎকার পিৎজা, শপিং, একটা ভালো মুভি। এই তিনটি বিষয় যৌনতার চেয়েও বেশি পছন্দ তার। […]
জুয়ার আসর চালিয়ে ক্রিকেটার গ্রেপ্তার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন সাবেক ক্রিকেটার রবিন মরিস। নিজের ফ্ল্যাট থেকে বেটিং চক্র চালানোর অভিযোগে এই ভারতীয় এই অলরাউন্ডারকে গ্রেপ্তার করে ভারতের মধ্যপ্রাচ্য পুলিশ। রবিন মুম্বাই ও ওড়িশার হয়ে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। তার বিরুদ্ধে অভিযোগ মু্ম্বাইয়ের আন্ধেরির ইয়ারি রোডের ফ্ল্যাটে জুয়ার আসর চালাচ্ছিলেন তিনি। এসময় গ্রেপ্তার […]
আমরা ইসলামকে ভীষণ সম্মান করি: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্স ইসলামকে ভীষণ সম্মান করে বলে জোরারোপ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান। ফরাসি একটি ম্যাগাজিনে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর বিশ্বব্যাপী ফ্রান্স বিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে রোববার মিশর সফরে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। মিশরের রাজধানী কায়রো গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে দেখা করেন লে দ্রিয়ান। এসময় […]
চট্টগ্রামে আগুনে দগ্ধ ৯ জনের মধ্যে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামে একটি বাসায় আগুন লেগে দগ্ধ ৯ নারী ও শিশুর মধ্যে পিয়ারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারা বেগম নামের ৬৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক […]
বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক নতুন উচ্চতা পাবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে। তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সোমবার সকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক […]