কীর্তনখোলায় বৃদ্ধ নিখোঁজ

বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। শনিবার বিকাল ৩টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প এলাকায় কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়। আফসার আলী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মৃত হাফেজ খানের ছেলে ৭৫ বছর বয়সী আফসার আলী খান স্ত্রীর […]
চীনের জাহাজ থেকে অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানে লেজার রশ্মি নিক্ষেপ

অস্ট্রেলিয়ার পূর্ব দিকে কোরাল সাগরে চীনের জাহাজে থেকে অস্ট্রেলিয়ার বিমানে লেজার রশ্নি (আলোক বিচ্ছুরণ) নিক্ষেপের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়া বলছে, এমন কর্মকাণ্ড উড়োজাহাজের সুরক্ষায় বিঘ্ন ঘটাতে পারে। চীনের এই অপেশাদারিত্বের তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দফতরের দাবি, বৃহস্পতিবার একটি প্লেন উত্তরের আকাশসীমা ধরে যাচ্ছিল, সেই সময় লেজারের বিচ্ছুরণ দেখা যায়। এরপর বোঝা যায়, পিপলস লিবারেশন […]
ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে স্থানীয় নীলের মাঠে একদল যুবক ক্রিকেট বল খেলছিল। খেলা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এরই জের […]
করোনার নিষেধাজ্ঞা তুলে নিল সুইজারল্যান্ডে

সুইস সরকার বুধবার এক ঘোষণায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে সমস্ত মহামারী বিধিনিষেধ তুলে নিয়েছে। সুইজারল্যান্ডে রেস্তোরাঁ, বার বা থিয়েটার এবং কনসার্ট হলের মতো অন্যান্য স্থানে এখন থেকে আর কোভিড সার্টিফিকেট দেখাতে হবে না, তবে কিছু ছোটখাটো ব্যবস্থা মার্চের শেষ পর্যন্ত থাকতে পারে। করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে পাঁচ দিনের জন্য স্ব-বিচ্ছিন্ন থাকতে হবে এবং তা মার্চের […]
দলবেঁধে ধর্ষণ-হত্যার পর লাশ ছয় টুকরা করার লোমহর্ষক বর্ণনা

শাহনাজ পারভীন জোৎস্না (৩৫) নামের এক গৃহবধূ। গত ১৬ ফেব্রুয়ারি শারীরিক সমস্যা নিয়ে একটি ফার্মেসিতে গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার। ফার্মেসির মালিক ও তার পাশের ব্যবসায়ীদের নিয়ে শাহনাজকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ ৬ টুকরা করে ফেলে যায় ফার্মেসিতেই। খবর পেয়ে পুলিশ পরদিন ১৭ ফেব্রুয়ারি শাহনাজের ছয় টুকরা লাশ […]
‘পাগল মন’এর এক মিনিটের পেছনে খরচ ৩ লাখ টাকা

দীর্ঘ দিন ধরে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিংয়ের কাজ চলছে। এই সিনেমার একটি গানের মাত্র এক মিনিটের দৃশ্যের জন্য ৩ লাখ টাকা খরচ করা হয়েছে। সিনেমার নায়ক জয় চৌধুরী গণমাধ্যমে জানান, এফডিসির ঝরনা শুটিং স্পটে দীর্ঘদিন কাজ না হওয়ার ফলে এটি অযত্নে পড়ে ছিল। আমাদের সিনেমায় ‘পাগল মন’ শিরোনামে একটি গান রয়েছে। সেটির এক মিনিটের […]
পাকিস্তানের পর যে রেকর্ড গড়ল ভারত

কলকাতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার ৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজও জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। এর পাশাপাশি রোহিত শর্মার দল ১০০তম টি-টোয়েন্টি মাইলফলকেও নাম লিখিয়েছে। বছরখানেক আগে পাকিস্তান এই মাইলফলকে নাম লিখিয়েছিল। তবে সময়ের হিসাবে দ্রুততম না হলেও ম্যাচের হিসাবে পাকিস্তানকে ভারত পার হয়ে গেছে। গত বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে শততম […]
অপূর্ব-পায়েলের ‘উড়ছি তোমার প্রেমে’

ভালোবাসা দিবসের নাটক ‘উড়ছি তোমার প্রেমে’দর্শকের মাঝে প্রশংসা কুড়াচ্ছে। দর্শকনন্দিত অভিনেতা অপূর্ব দীর্ঘদিন পর আবারো রোমান্টিক নাটক নিয়ে হাজির হয়েছেন। এখানে তাকে দেখা গেছে সাবেক প্রেমিকের চরিত্রে। যার প্রেমিকা বর্তমানে বিবাহিত। ট্রেনে হঠাৎ দেখা হয় দুই সাবেকের। সেই দেখা দুজনকেই চমকে দেয়। এমন শুরুর মধ্য দিয়ে নাটকটি এগিয়ে চলে উপভোগ্য এক গল্পের দিকে। নাটকে অপূর্বের […]
কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান কিউ সলিউশনের কার্যালয় উদ্বোধন

কাতারে করোনা পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হতে চলেছে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর প্রস্তুতিও শেষ পর্যায়। এদিকে কাতারে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের দরজা খুলতে শুরু করেছে এতে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। এই ধারাবাহিকতায় কাতার প্রবাসী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মাহবুব আলম এবং আবু সালেহ মিঠুর ব্যাবসায়িক প্রতিষ্ঠান রয়েল গালফ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির কিউ সলিউশন ইভেন্ট […]
‘ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত রাশিয়া’

রাশিয়া ইউক্রেনে ‘হামলা চালাতে প্রস্তুত’ বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লরেড অস্টিন জানিয়েছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শনিবার লিথুনিয়া সফরকালে অস্টিন এসব কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সফরকালে সম্ভব্য রুশ আগ্রাসনের ঝুঁকির মুখে বাল্টিক মিত্র দেশগুলোর পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন অস্টিন […]
সিয়াম–পূজার ‘শান’: ঈদে মুক্তির সিদ্ধান্ত

আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। ছবিটি এ বছরের ৭ জানুয়ারি মুক্তির কথা ছিল। মুক্তির জন্য সব প্রস্তুতিও নেওয়া ছিল। কিন্তু করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য মুক্তি স্থগিত করা হয়। গতকাল শুক্রবার নতুন করে মুক্তির তারিখ জানিয়ে বলা হলো আসছে ঈদে […]
এবার ‘সুপারম্যান’ বনির বিপরীতে কৌশানি

টালিউডের বড় পর্দায় ফিরছেন কৌশানি মুখোপাধ্যায়। বনি সেনগুপ্তর হাত ধরে ফিরছেন তিনি। রিনো দত্তের ‘সুপারম্যান’ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বনি-কৌশানি এর আগেও অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ছবিতে সুপারম্যানের চরিত্রে দেখা যাবে বনিকে। যার জীবনে সুপারম্যান হয়ে ওঠার পিছনে দুটি নারীর অবদান গুরুত্বপূর্ণ। এই দুই নারীর চরিত্রে […]
উদ্ধারের পর মারা গেল কুয়ায় পড়া সেই আফগান শিশু

আফগানিস্তানে একটি কুয়ার মধ্যে চার দিন আটকে থাকার পর ছয় বছরের শিশু হায়দারকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। টানা ৪ দিন ধরে চেষ্টার পর উদ্ধারকারীরা ছয় বছরের শিশু হায়দারকে কুয়া থেকে শুক্রবার বিকেলে তুলতে সক্ষম হয়। খবর আরব নিউজ ও বিবিসির। উদ্ধারকারীরা জানান, বৃহস্পতিবারই কুয়ার ভেতর থেকে তার আর কোন সাড়াশব্দ পাচ্ছিলেন না তারা। উদ্ধারকারী […]
টেকনাফে ১ লক্ষাধিক পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে এক লক্ষাধিক পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার ভোরে উপজেলার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা ওই ইয়াবার চালানসহ তাকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফ উপজেলা থেকে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। র্যাব সূত্র জানায়, […]
ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ৮ জনের প্রাণহানি

যুক্তরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ঝড়টিতে দুই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আল জাজিরার ও বিবিসির। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড় ইউনিস মধ্য আটলান্টিকে ঘনীভূত হওয়ার পর অ্যাজোরেস দ্বীপপুঞ্জের কাছে শক্তি অর্জন করে পশ্চিমাবায়ু বাহিত হয়ে ইউরোপের দিকে এগিয়ে যায়। নিহতদের মধ্যে লন্ডনে, […]