চট্টগ্রাম হকার্স মার্কেটে আগুন

চট্টগ্রামের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন সোনালী ব্যাংকের সিইও আতাউর রহমান

সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এবং সংশোধিত ২০০৯ এর ১৯(১) (চ) ও ১৯(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে দু’বছরের জন্য মনোনীত করা […]
এবার পাকিস্তানের বিমানবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধবিমান

পাকিস্তান দেশের যুদ্ধ ক্ষমতা উন্নত করার জন্য তাদের সব সময়কার মিত্র চীন থেকে পাওয়া অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমানগুলো শুক্রবার আনুষ্ঠানিকভাবে দেশটির বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের পাঞ্জাবের অ্যাটক জেলার বিমানবাহিনীর (পিএএফ) ঘাঁটি মিনহাস কামরায় নতুন যুদ্ধবিমানগুলো অন্তর্ভুক্ত করার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান […]
৯৯৯ এ ফোন পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনা সদর উপজেলায় জেরিন (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শুক্রবার দুপুরে বরগুনা পৌর এলাকার গ্রিন রোডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, জেরিন বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী জলিল মৃধার মেয়ে। তিনি ও তার মা বরগুনা পৌর শহরের […]
স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ, স্বামীসহ গ্রেফতার ৪

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ মামলায় স্বামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ওসি এমআর শওকাত আনোয়ার। গ্রেফতাররা হলেন- বরিশালের বাবুগঞ্জ থানার মৃত্যু আবুল কাসেমের ছেলে স্বামী মিলন খান, গলাচিপার সাগর চৌকিদার, হেলাল চৌকিদার, মোসা. রুবি বেগম। পুলিশ জানায়, চার বছর […]
ঢাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের নির্যাতন আতঙ্কে শিক্ষার্থীরা

ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের আতঙ্কে দিন কাটাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা। ছাত্রলীগের নিয়মিত কর্মসূচিতে অংশ না নেওয়া, সিনিয়রদের কথা না শোনাসহ ঠুনকো নানা অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিয়মিত চলছে শারীরিক ও মানসিক নির্যাতন। আর এসব নির্যাতনের সঙ্গে জড়িতদের অধিকাংশই বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্তর অনুসারী বলে অভিযোগ ভুক্তভোগীদের। গত ২ […]
স্বাধীনতা দিবসে ঢাকা-টরন্টো রুটে সরাসরি উড়বে বিমান

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানের এই রুট চালু হলে কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরাও উপকৃত হবে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন’ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে একথা […]
যে কারণে ৩ সংস্করণের চুক্তিতে সাকিব

সাকিব আল হাসান ছুটি চাইবেন আর বিসিবি তাকে ছুটি দেবে না, তা হয়নি এখনবধি। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও ছুটি পেয়ে গেলেন এ অলরাউন্ডার। ২০১৭ থেকে এ পর্যন্ত চারবার ছুটি চেয়েছেন সাকিব। সব বারেই সফল তিনি। মূলত টেস্ট ক্রিকেটে সাকিবের আগ্রহটা প্রশ্নবিদ্ধ। ছুটি নিয়ে সেসব সফরের টেস্টে সিরিজে অনুপস্থিত ছিলেন সাকিব। আর জাতীয় দলের খেলায় এভাবে […]
ওই কথা শুনে ২ মিনিট চুপ ছিলাম: পরীমনি

অপেক্ষার পালা শেষে আজ ২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও পরীমনি অভিনীত ‘গুণিন’ ছবিটি। এর আগেই রাজধানীর একটি রেস্তোরাঁয় বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সিনেমার প্রিমিয়ার। জমকালো সেই আয়োজনে সোনালি রঙের নকশা করা কাতান শাড়ি গায়ে জড়িয়ে এসেছিলেন পরীমনি। নাক, কান, গলায় ভারি অলঙ্কারে আপাদমস্তক বধূর রূপে সাজেন এ চিত্রনায়িকা। সিনেমার প্রদর্শনীর আগে হাস্যোজ্জ্বল […]
গোয়েন্দা চরিত্রে সালমানের সেই ছবির কাজ বন্ধ

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড উইংস) – এর চৌকস গোয়েন্দা রবীন্দ্র কৌশিকের চরিত্রে অভিনয়ের কথা ছিল সালমান খানের। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে উপাধি পাওয়া ‘দ্য ব্ল্যাক টাইগার’ নামের ছবিতে ফুটে ওঠার কথা ছিল রবীন্দ্র কৌশিকের ব্যক্তিগত জীবন। কিন্তু তা আর হচ্ছে না আপাতত। বন্ধ হয়ে গেল ‘দ্য ব্ল্যাক টাইগার’ ছবির কাজ। এর […]
কবুতরের ফার্মে মিলল ৫ হাজার লিটার সয়াবিন তেল!

ঝিনাইদহের হরিণাকুণ্ডে একটি কবুতরের ফার্ম থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা বাজারের দুই মজুতদারকে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে বটতলাবাজারে ‘জিন্দার স্টোর’ ও ‘বিধান স্টোর’র কবুতর ফার্মে অভিযান চালানো হয়। এ সময় একাধিক ড্রামে পাঁচ […]
তেলের দাম বেশি নিলে ১৬১২১-নম্বরে ফোন করার পরামর্শ

সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারমূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য ১৬৮ টাকা এবং বোতলজাত ৫ লিটারের দাম ৭৯৫ টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার সর্বোচ্চ ১৪৩ টাকা এবং খোলা পাম অয়েল লিটারপ্রতি ১৩৩ টাকা। সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিলেও কিছু অসাধু ব্যবসায়ী তা মানছেন না। বাজার মনিটরিংয়ে যৌথ […]
যারা দাম বাড়াচ্ছেন, তারা আ.লীগের লোক: ফখরুল

ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দাম বাড়ল কেন? কারণ আপনারা চুরি করেছেন। যারা দাম বাড়াচ্ছেন, তারা আওয়ামী লীগের লোক।’ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আজকে […]
কুমিল্লায় প্রাইভেটকারচাপায় প্রাণ গেল ২ জনের

কুমিল্লায় এবার প্রাইভেটকারচাপায় এক শিশু ও তরুণ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— উপজেলার শাহদৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল হোসেন (১৬) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. আনিস (৫)। এ নিয়ে গত তিন দিনে সড়কে আটজনের প্রাণহানি হলো। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন […]
চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেতে নারীর লাশ

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে রহিমা খাতুন (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার কুতুবপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রহিমা খাতুন ওই গ্রামের মৃত আকাল আলীর মেয়ে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন রহিমা খাতুন। পরে গভীর রাতে গ্রামবাসীর সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, রহিমা হৃদরোগে […]