সমাজসেবার অনুদানের চেক পাওয়ার আগেই মারা গেলেন ৮ রোগী

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জটিল রোগের চিকিৎসার আর্থিক অনুদানের চেক পাওয়ার আগেই আট রোগী মারা গেছেন। এখন তাদের নমিনিদের নামে নতুন করেন চেক ইস্যু করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তরসূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান […]
ঢাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পায় হাতিরঝিল থানা। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক সুমন হোসেন। তিনি বলেন, নিহত পুলিশ সদস্যের নাম কোরবান আলী। তিনি পুলিশের কনস্টেবল। তিনি মোটরসাইকেলযোগে শাহবাগ যাচ্ছিলেন। […]
এক ম্যাচেই মেসির ভূরি ভূরি রেকর্ড

রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি। মাঠে নামলেই কিছু না কিছু অর্জন করে ফেরা যেন তার রীতি। আন্তর্জাতিক সূচির বিরতিতেও সেই ধারাবাহিকতা রাখলেন ফুটবলের আর্জেন্টাইন জাদুকর। আগের ম্যাচে ইতালিকে হারিয়ে অর্জন করেছিলেন ফাইনালিসিমা। এবার ইউরোপের আরেক দল এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করে দলকে এনে দিলেন ৫-০ গোলের বড় জয়। আর তাতেই ক্যারিয়ারে ভূরি ভূরি রেকর্ড জমা […]
ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ২

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। নিহত বন্ধুর নাম মো. ইকবাল (২২)। এ ঘটনায় থানা পুলিশ দুজনকে আটক করেছে। রোববার রাতে পৌরসভার মাটিয়া মসজিদের পশ্চিমে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনসংলগ্ন চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল ওই গ্রামের খিলপাড়া এলাকার পশ্চিমে মৃত নূর মোহাম্মদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাটিয়া মসজিদসংলগ্ন […]
মেসির রাতে জ্বলে উঠলেন রোনাল্ডো

রোববার রাতে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। ইউরোপের দলটিকে ৫-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। আর এ পাঁচ গোলই এসেছে মেসির পা থেকে। মেসির এই বিধ্বংসী পারফরম্যান্সের রাতে দারুণ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের জার্সিতে রীতিমতো জ্বলে উঠলেন ম্যানইউ তারকা। তার জোড়া গোলে ভর করে শক্তিশালী সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। রোনাল্ডো ছাড়া […]
আকাশপথে নতুন কৌশলে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া

ইউক্রেনে হামলা চালাতে নতুন এক কৌশল অবলম্বন করছেন রুশ বিমানবাহিনীর পাইলটরা। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টারের পাইলটদের ভিন্ন এ কৌশলে হামলা চালাতে দেখা গেছে। খবর বিবিসির। নতুন কৌশলে হেলিকপ্টারের সামনের অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা হচ্ছে। তার পর ছোড়া হচ্ছে রকেট। পাইলটদের নতুন এ কৌশল সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, সামনের অংশ […]
হাটহাজারীতে দেখা মিলল বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় গর্ভবতী গন্ধগোকুলের!

গন্ধগোকুল। ইংরেজি নাম-এশিয়ান পাল্ম সিভেট; বৈজ্ঞানিক নাম-প্যারাডক্সুরাস হারমাফ্রোডিটাস। ‘সাধারণ বা এশীয় তাল খাটাশ’, ‘ভোন্দর’, ‘নোঙর’,‘সাইরেল’ বা ‘গাছ খাটাশ’ নামে পরিচিত। চট্টগ্রামের স্থানীয় ভাষায় বাঘডাশ বলে ডাকা হয়। তালের রস বা তারি পান করে বলে তাডড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত। পুরোনো গাছ, বনজঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। রোববার চট্টগ্রামের হাটহাজারীতে বিরল […]
২২ জনের লাশ হস্তান্তর, অন্যদের ডিএনএ পরীক্ষা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ২২ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত এসব লাশ হস্তান্তর করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এই ২২ জনের পরিচয় শনাক্ত করা […]
একসঙ্গে ৩ সন্তানের জন্ম দেওয়া শিক্ষিকার মৃত্যু

সিজারের মাধ্যমে একসাথে ৩ কন্যা সন্তানের জন্ম দিয়ে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের বানিয়াচং যাত্রাপাশা সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষিকা পলী রানী দেব। তিনি যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও প্রাণী সম্পদ অফিসের স্টাফ দ্বীপক দেবের স্ত্রী। রোববার ভোর ৫টায় সিলেটের একটি হাসপতালে তিনি মারা যান। সদ্যজাত ৩ শিশু কন্যার মধ্যে ১ জন মারা গেছে এবং অপর ২ জন আইসিইউতি […]