ম্যাজিস্ট্রেট সেজে ফার্মেসি তল্লাশি, নারীসহ ৩ জনের কারাদণ্ড

ম্যাজিস্ট্রেট সেজে ওষুধের দোকান তল্লাশি এবং অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- শালিখা উপজোর বাকলবাড়িয়া গ্রামের শরৎচন্দ্র রায়ের মেয়ে কল্পনা রায়, সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের কুদ্দুস আলির স্ত্রী হাসিনা বেগম এবং মালন্দ গ্রামের সুশান্ত কুমার বিশ্বাসের ছেলে উত্তম কুমার বিশ্বাস। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ […]
১৩ দিনেও খোঁজ মেলেনি শিশু তানজিলের

চুয়াডাঙ্গায় ১৩ দিনেও খোঁজ মেলেনি তানজিল হোসেন (১০) নামে এক শিশুর। পুকুরে মাছ ধরার জন্য বেরিয়ে সে আর বাড়ি ফেরেনি। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা শহরতলির সাতগাড়ি গ্রামে। তানজিল হোসেন ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। গত ১৩ দিনেও শিশু তানজিলের খোঁজ না মেলায় পরিবারে চলছে কান্নাকাটি। এ […]
এশিয়া কাপে কোন দলের খেলা কবে

শনিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া অঞ্চলের অন্যতম সেরা আসর এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপে অংশ নিতে আগ্রহী প্রতিটি দল এখন অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। আসরের আয়োজক হওয়া সত্ত্বেও বাছাই পর্বের বাধা ডিঙ্গাতে না পারায় এশিয়া কাপের মূলপর্বে খেলার সুযোগ […]
যেসব জায়গায় তাড়াহুড়া নিষিদ্ধ

আল্লাহ বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ করে। আমি অচিরেই তোমাদের আমার নিদর্শনাবলি দেখাব। সুতরাং তোমরা আমার কাছে ত্বরা চেয়ো না। [ সুরা : আল-আম্বিয়া আয়াত : ৩৭] আল্লাহ তাআলা মানুষকে ত্বরাপ্রবণ দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের স্বভাবের মধ্যেই আল্লাহ তাআলা এই গুণাগুণ দিয়েছেন। আল্লাহ বলেন, ‘মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ করে। আমি অচিরেই তোমাদের আমার […]
বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে। এতে বৃষ্টি কমে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদরা। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট […]
২ শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগানসহ মাইনুল ইসলাম (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের একটি অভিযানিক দল। বুধবার দুপুর আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা থানার সেনাপুকুর এলাকায় এ অভিযান চালায় র্যাব। দুটি অস্ত্রসহ মাইনুলকে গ্রেফতার করে র্যাব। র্যাব-৫ সূত্র জানায়, নগরীর কাশিয়াডাঙ্গা থানার সেনাপুকুর এলাকায় এক যুবক অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছেন— […]
কর্ণাটকে ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষে নিহত

ভারতের কর্ণাটকে ট্রাকের সঙ্গে একটি জিপের ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ৯ যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে কর্ণাটকের তুমাকুরু জেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার জিপ গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গেছে এবং গাড়ি থেকে আহতদের বের করে আনতে বেগ […]
রোহিঙ্গা ঢলের ৫ বছর : হুমকির মুখে কক্সবাজার

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের মুখে পড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আটকে থাকা আর ভাসানচরে স্থানান্তর নিয়ে পার হচ্ছে আরেকটি বছর। বৃহস্পতিবার (২৫ আগস্ট) মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ঢলের ৫ বছর পূর্ণ হলো। গত ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করে। মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গা এখন […]
স্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, ক্ষমা চাইলেন রণবীর

পাঁচ বছর সম্পর্কের পর বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর কাঙ্ক্ষিত সুখবরও দিয়েছেন, সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। এ ছাড়া আগামী মাসেই মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এর মধ্যে লাইভ অনুষ্ঠানে স্ত্রী আলিয়া ভাটের শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করায় ক্ষমা চাইলেন এ অভিনেতা। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারণার […]
হরতাল সমর্থনে শাহবাগে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আহত ১

অর্ধদিবস হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর শাহবাগ মোড়ে সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। এতে এক বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহণের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের […]
৫-১১ বছর বয়সি শিশুদের করোনা টিকা দেওয়া শুরু

দেশে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষায় ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১১ আগস্ট পরীক্ষামূলক ভ্যাকসিন দেওয়া হলেও পুরোদমে ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে আজ থেকে। প্রথমে ১২টি সিটি কর্পোরেশন এলাকার স্কুলে করোনার টিকা দেওয়া হবে। পরে সারাদেশে ৫-১১ বছর বয়সি সব শিশুকে এই টিকা দেওয়া হবে। বুধবার ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা […]
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে খেলবে ভারত-পাকিস্তান

শ্রীলংকা থেকে সরিয়ে এশিয়া কাপের ভেন্যু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আর সেই আমিরাতকে হারিয়েই এশিয়া কাপের টিকিট নিশ্চিত করেছে হংকং। বুধবার ছিল এশিয়া কাপ ক্রিকেটের বাছাই পর্বের শেষ দিন। আর শেষ দিনেই বাজমাত করল চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটি। এশিয়া কাপের মূল আসরে ভারত-পাকিস্তানের গ্রুপে ঠাঁই হলো হংকংয়ের। এদিন ব্যাট করে ১৪৭ রানে অলআউট হয় […]
ঢাকার ২৮ কেন্দ্রে দেয়া হচ্ছে শিশুদের করোনার টিকা

ঢাকায় ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সকাল থেকে। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৮টি কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটির ১৩টি কেন্দ্রে এবং ঢাকা উত্তর সিটির ১৫টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হবে। ৫-১১ বছর বয়সি শিশুদের বিশেষভাবে তৈরি […]
বাসসংকট, যানজট আর বাচ্চাদের নিয়ে ভোগান্তি

বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যকর করা হয়েছে। এতে গতকাল বুধবার প্রথম দিনে রাস্তায় বাসসংকট, যানজট ও বাচ্চাদের নিয়ে ভোগান্তিতে পড়তে হয় অনেক কর্মকর্তা-কর্মচারীকে। যানজটের কারণে নির্ধারিত সময়ে অনেকে যথাসময়ে সচিবালয়ে উপস্থিত হতে পারেননি। আবার একই শঙ্কায় অনেক কর্মকর্তা-কর্মচারী অফিস শেষ হওয়ার আধাঘণ্টা আগেই অফিস […]
মেহমানদারি ঈমান থাকার আলামত

ইসলামে মেহমানদারির গুরুত্ব অপরিসীম। এটি নবীদের সুন্নত এবং সর্বোত্তম চরিত্রের বহিঃপ্রকাশও। পবিত্র কোরআনের একাধিক স্থানে ইবরাহিম (আ.)-এর মেহমানদারির ঘটনা অত্যন্ত চমৎকার ভঙ্গিতে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমার কাছে কি ইবরাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? যখন তারা তার কাছে এলো এবং বলল, ‘সালাম’, জবাবে সেও বলল, ‘সালাম’, এরা তো অপরিচিত লোক। অতঃপর […]