বিএনপি আমলের চেয়ে ১২ গুণ বেড়েছে রিজার্ভ: তথ্যমন্ত্রী

bmp

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আমলের শেষে ২০০৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সাড়ে ৩ বিলিয়ন ডলারেরও কম, যা শেখ হাসিনার আমলে ১২ গুণ বৃদ্ধি পেয়ে এখন প্রায় ৩৭ বিলিয়নে দাঁড়িয়েছে। পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি ভিত্তিতে বাংলাদেশ এখন বিশ্বের ৩১তম অর্থনীতির দেশ। তিনি বলেন, করোনা ও যুদ্ধ […]

বুবলীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন শাকিব

sakib 1

বিয়ে-বিচ্ছেদ-সন্তান নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষমেষ গণমাধ্যমে বিয়ে বিচ্ছেদের আভাস দিয়েছেন সুপারস্টার শাকিব খান নিজেই। সরাসরি কিছু না বললেও শাকিব খান পরোক্ষভাবে জানিয়েছেন বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি নেই। অপু বা বুবলী কেউই সুযোগ দেননি বলে অভিযোগ করেন শাকিব। তারা অপছন্দের কাজ করেছেন। এরপরও কি তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়? এমন প্রশ্নও […]

যুক্তরাজ্যের রাজনীতিতে বেড়েই চলেছে দক্ষিণ এশীয়দের প্রভাব

zoktorasto

যুক্তরাজ্যের রাজনীতিতে দক্ষিণ এশীয়দের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। দেশটির রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি পদও অলংকৃত করছেন দক্ষিণ এশীয়রা। প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে যার সবশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত রাজনীতিক ঋষি সুনাক। যুক্তরাজ্যের রাজনীতিতে বেড়েই চলেছে দক্ষিণ এশীয়দের প্রভাব প্রায় দুইশ বছর দক্ষিণ এশিয়ার বিশাল একটা অঞ্চল শাসন করেছে ব্রিটেন […]

আমি ক্ষুধার্ত: রাকুল

rakul

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং নাকি ক্ষুধার্ত! চলতি বছরের এ পর্যায়ে এসে যার ইতিমধ্যে ৫টি ছবি মুক্তি পেয়েছে এবং মুক্তির মিছিলে আছে আরও কয়েকটি ছবি, তিনি রীতিমত কাজের জন্য ক্ষুধার্ত হয়ে আছেন। এমনটাই জানিয়েছেন এই সুদর্শনা। বছরটি শুরু হয়েছিল জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’ দিয়ে, এরপর একে একে মুক্তি পেয়েছে ‘রানওয়ে ৩৪’, ‘কাটপুতলি’ ও ‘ডক্টর জি’ […]

বৃষ্টিমুখর দিনে মুচমুচে পুঁইশাকের পাকোড়া

pakora 2

বৃষ্টির দিনে ভাজাপোড়া খাবারের মজাই আলাদা। বিকেল অথবা সন্ধ্যার নাশতায় খেতে পারেন মুচমুচে পুঁইশাকের পাকোড়া। জেনে নেওয়া যাক রেসিপি- উপকরণ পুঁইশাকের পাতা- ৮ থেকে ১০টি চালের গুঁড়ো- হাফ কাপ বা বেসন হাফ কাপ মরিচ গুঁড়ো- ১চা চামচ হলুদ গুঁড়ো- হাফ চা চামচ লবণ ও তেল- পরিমাণমতো প্রণালি পুঁইশাকের ডাটা থেকে প্রথমে পাতাগুলো আলাদা করে ধুয়ে […]

জামায়াতের কেউ যুদ্ধাপরাধী না হলে নিবন্ধন দিতে বাধা নেই: ইসি আলমগীর

alomgir

জামায়াতের কেউ যুদ্ধাপরাধী না হলে, তাদেরকে নিবন্ধন দিতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মাদ আলমগীর। তবে নিবন্ধনের সব শর্ত পূরণ করতে হবে বলে জানান তিনি। জামায়াতের কেউ যুদ্ধাপরাধী না হলে নিবন্ধন দিতে বাধা নেই: ইসি আলমগীর এদিকে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন একটি রাজনৈতিক দল। কিছুদিন […]

এবার সিনেমা প্রযোজনায় নামছেন ধোনি!

doni

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বড় পর্দায় অভিষেক হতে চলেছে। তবে অভিনয়ের মাধ্যমে নয়, প্রযোজনার মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্রিকেটার ধোনি বড় পর্দায় তামিল সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। যে সিনেমার চিত্রনাট্য লিখেছেন ধোনির স্ত্রী সাক্ষী সিং। ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল সিনেমাটির পরিচালনা করবেন রমেশ থামিলমনি। তবে ধোনির সিনেমায় […]

বাংলাদেশের ম্যাচ ঘিরে দুঃসংবাদ

t toyente

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (২৭ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় সকাল ৯টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি। তবে খেলা শুরুর আগে দুঃসংবাদ বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের জন্য। খেলা শুরুর ঘণ্টাখানেক আগে থেকে বৃষ্টি ঝামেলা শুরু হয়েছে সিডনির আকাশে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ভেন্যু সিডনিতে। […]

ঘাটাইলে নদীভাঙন থেকে কবরস্থান রক্ষায় মানববন্ধন

kobor

টাঙ্গাইলের ঘাটাইলে নদীভাঙন থেকে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার কুরমুশি এলাকার ঝিনাই নদীর পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘাটাইলে নদীভাঙন থেকে কবরস্থান রক্ষায় মানববন্ধন এ মানববন্ধন কর্মসূচিতে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। জানা যায়, উপজেলার দিগলকান্দি ইউনিয়নের কুরমুশি এলাকার সামাজিক কবরস্থানটি শতবর্ষী। সম্প্রতি কুরমুশি এলাকায় ঝিনাই নদীর […]

জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদনে লাগাম

bidut

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ হ্রাস ও উৎপাদন কম হওয়ায় জ্বালানির দাম হু-হু করে বেড়ে গেছে। দাম বাড়ার কারণে অনেক দেশ উচ্চমূল্য দিয়ে আমদানি করতে পারছে না। ফলে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ, পাকিস্তানসহ বেশ কিছু দেশ বিদ্যুৎ উৎপাদনে কাটছাঁট করেছে। তারা চাহিদা অনুযায়ী গ্রাহকদের বিদ্যুতের জোগান নিশ্চিত করতে পারছে না। এমনকি গৃহসামগ্রীর কাজে বিদ্যুতের […]