বিগ বস শিরোপা জিতলেন যারা

এবারের বিগ বস ১৬তম সিজনের সেরার শিরোপা জিতেছে এমসি স্ট্যান। দ্বিতীয় স্থানে রয়েছেন শিব ঠাকরে ও তৃতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি। সব প্রতিযোগীদের মধ্যে চলছিল টান টান উত্তেজনা, লড়াই, ঝগড়া, প্ল্যানিং প্লটিং। সালমান খান সঞ্চালিত এই শো সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত ১০টায় দেখা যেত এবং শনি ও রবিবার রাত ৯.৩০ থেকে দেখা যেত। […]
ফরিদপুরে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় সুমন শেখ নামে এক এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সুমন শেখ আদালতে উপস্থিত ছিলেন। জানা গেছে, পারিবারিক কলহের জেরে ফরিদপুর শহরের চরকমলাপুরের একটি […]
তুরস্কে ভূমিকম্প, পৃথিবী কি তবে সিরিয়াকে ভুলে গেছে!

প্রবাদ আছে, যুদ্ধের প্রথম বলি ‘সত্য’; কিন্তু তারচেয়েও বড় সত্য, যুদ্ধের প্রথম বলি মানুষ। সরকার ও বিদ্রোহীদের মধ্যেকার যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে ভূমিকম্পের পর এ সত্য আরও প্রকট হয়ে ধরা দিয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সেই অর্থে কোনো আন্তর্জাতিক সহয়তা নেই। ত্রাণ, তাঁবু কিংবা খাবার কিছুই নেই। ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও সিরিয়ার উত্তরাংশ ক্ষতিগ্রস্ত হয়। সরল […]
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মরগানের

গত বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার এবার সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল টুইটারে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন এ আইরিশ-ইংলিশ ক্রিকেটার। ইংল্যান্ডের মিডলসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে ২০০৫ সালে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করেন মরগান। পরের […]
বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে ১৫ লাখ পরিবার: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি খরচে ছয় জেলার ১৫ লাখ পরিবার বিনামূল্যে ৫০ হাজার টাকার সমপরিমাণ স্বাস্থ্যসেবা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমসাময়িক বিষয়’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি এক জেলা থেকে ছয় জেলায় বিস্তৃত করেছি। এতে ১৫ লাখ […]
জুনিয়র এনটিআরের নায়িকা জাহ্নবী!

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলি অভিনেত্রী জাহ্নবী। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কোরাতলা শিবার সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করবেন জাহ্নবী। যদিও জাহ্নবীর বাবা বনি কাপুর জানান, এখনও কোনো দক্ষিণী সিনেমায় চুক্তিবদ্ধ হননি তার কন্যা। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা এনটিআরকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর […]
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৩৬ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা এখনও বাড়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশে ৩৬ হাজারেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে আঘাত হানা ভূমিকম্প কাপিয়ে দেয় তুরস্ক ও সিরিয়ার বিশাল একটি […]
ইউটিউবার এসোসিয়েশন ইয়াব’র ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: গত ১০ ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল মালিক সমিতি ইউটিউবার এসোসিয়েশন ইন বাংলাদেশ ইয়াব এর ৪ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় ইয়াব বিগ স্ক্রিন ভিডিও ফেস্টিভ্যাল ২০২২ এবং ইয়াব স্টার এওয়ার্ড ২০২২ এই দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, কয়েকজন বেস্ট ইউটিউবারকে ইয়াব স্টার এওয়ার্ড ২০২২ পদক দেয়া হয়েছে। […]
অভিনয়ের ‘গুরুর’ চলে যাওয়ার ১১ বছর

বাংলা সিনেমা ও নাটকের উজ্জলতম নক্ষত্র হুমায়ুন ফরীদি। অভিনয়কে যিনি নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি হঠাৎ পৃথিবীর মায়া ত্যাগ করেন অভিনয়ের এই ‘গুরু’। এই বারবার তার কথা মনে পড়ে। মৃত্যু নিয়ে হুমায়ুন ফরীদির দর্শন ছিল। ‘মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ, তখন […]
বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’

অবশেষে বাংলাদেশের পেক্ষাগৃহে ‘মুক্তি পেতে যাচ্ছে’ শাহরুখ খান অভিনীত আলোচিত হিন্দি সিনেমা ‘পাঠান’। এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন । রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির ওপর আপত্তি তুলে নেয়ার এ ঐক্যমত্যে পৌঁছায়। ওই বৈঠকে উপস্থিত থাকা সংগঠনগুলোর বেশ কয়েকজন সভাপতি ও […]
সুজনের সঙ্গে তিন ক্রিকেটারকে শাস্তি দিল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা চলাকালীন বিসিবির কোড অব কন্ডাক্ট ভাঙায় শাস্তি পেলেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন। শাস্তি পেয়েছেন তিন ক্রিকেটার শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নিকোলাস পুরানও। গত ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে খেলা চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করে বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.২০ ধারা ভঙ্গ করেন সুজন। যার […]
ভূমিকম্পের ১৫৯ ঘণ্টা পর বাবা-মেয়েকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপে মিলছে প্রাণের সন্ধান। ১৫৯ ঘণ্টা পর তুরস্কের হাতায়া প্রদেশে জীবিত উদ্ধার করা হয়েছে বাবা-মেয়েকে। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ হাজার। তীব্র ঠান্ডার পাশাপাশি খাবার ও থাকার জায়গার সংকটে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। ১৫৯ ঘন্টা, সময়টা নেহাত কম নয়। সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, এই দীর্ঘ সময় ধ্বংস্তূপের নিচে […]
সিকিমেও এবার ভূমিকম্পের আঘাত

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের রেশ না কাটতেই এবার ভূমিকম্প আঘাত হানল ভারতে। দেশটির সিকিম রাজ্যের ইয়ুকসম শহরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টায় আঘাত হানে এটি। এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সিকিমের ইয়ুকসমে আঘাত হানা ৪.৩ মাত্রার […]
সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি নির্বাচিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) কমিশন সচিবালয়ে এ ঘোষণা দেন তিনি। সিইসি বলেন, ‘আমরা রাষ্ট্রপতি পদে নির্বাচনে দুটি মনোনয়নপত্র পেয়েছি, দুটিই আমরা যাচাই-বাছাই করেছি; তার মধ্যে একটি গ্রহণযোগ্য বলে মনে […]
যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছে আ. লীগ: কাদের

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত ঘোষণা করার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করেছে আওয়ামী লীগ। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাহাবুদ্দিন চুপ্পুকে […]