গাজী বাবু ইউনিক কালেকশনের ২য় শো-রুমের শুভ উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক পায়ে-পায়ে ছন্দ আর আনন্দে দিন কাটাতে তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের জন্য উদ্ধোধন হল গাজী বাবু ইউনিক কালেকশন। আজ রোববার বিকালে রাজধানীর সদরঘাটের গ্রেটওয়াল শপিং সেন্টারের ৪র্থ তলায় গাজী বাবু ইউনিক কালেকশনের ২য় শো-রুমটি উদ্ধোধন করা হয়। উদ্ধোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মন্ত্রী বর্তমান ঢাকা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর […]
মুখিয়ে আছি বাংলাদেশের সিনেমা করার জন্য: তাসনিয়া ফারিণ

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোটপর্দার প্রথম সারির এই অভিনেত্রী সম্প্রতি কলকাতার সিনেমায় অভিনয় করে এসেছেন। অতনু ঘোষের নির্মিত ‘আরও এক পৃথিবী’ শিরোনামের সেই সিনেমাটি গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে। দারুণ প্রশংসা কুড়াচ্ছেন সেই সিনেমায় অভিনয়ের জন্য। দিন কয়েক আগেই ঢাকায় ফ্যাশন সংক্রান্ত ইভেন্টে উপস্থিত হয়েছিলেন ফারিণ। সেখানে তাকে প্রশ্ন করা […]
দুনিয়া কাঁপানো অস্কারজয়ী গান ‘নাটু নাটু’ অর্থ কী?

অস্কারের ৯৫তম আসরে সেরা গানের পুরস্কার জিতে নিল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’- এর আলোচিত গান নাটু নাটু। এই প্রথমবার তেলুগু ভাষার কোনো গান অস্কারে মনোনয়ন পেল এবং জিতল। কিন্তু যে নাটু নাটু নিয়ে এত হইচই, সেই গানের অর্থ কী? গত বছর মুক্তির পর এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এ আলোড়নের অন্যতম কারণ […]
জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম: মেহজাবীন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পড়ে যাওয়া নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন তার হিসাব তুলে ধরেছেন। মেহজাবীনের এ পোস্টের পেছনে অবশ্য কারণ আছে। স্টেজ শো করতে গিয়ে নিরব-অপু পড়ে গিয়েছিলেন নাচ করতে করতেই। সে ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনুরোধ করেও দুষ্টু নেটিজেনদের থামাতে পারেননি অপু বিশ্বাস। এ ঘটনায় নিরব-অপুর […]
বুটের চুক্তিতে মেসি-রোনালদোর চেয়েও বেশি আয় নেইমারের

ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বুটের চুক্তিতে সবচেয়ে বেশি আয় করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। বুটের চুক্তি তালিকার দুইয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আয়ের এই তালিকার তিনে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। নেইমারের সঙ্গে ইনজুরির সখ্যতাটা নতুন নয়। ভালো খেলতে শুরু করলেই বাধিয়ে বসেন বিপত্তি। ইনজুরির কবলে পড়ে ছিটকে যান মাঠ থেকে। সম্প্রতি মাঠের বাইরে […]
প্রবাসীকে চোখ বেঁধে নির্যাতন, ডিবির ২ পুলিশ ক্লোজড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. মহিন উদ্দিন রকি নামে এক প্রবাসীকে চোখ বেঁধে নির্যাতন ও টাকা দাবির অভিযোগে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক ও কনস্টেবলকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ওই দুই পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বেগমগঞ্জ উপজেলার মো. মহিন উদ্দিন রকি নামে […]
থানচিতে বিস্ফোরণ ঘটিয়ে ব্রিজ উড়িয়ে দেয়ার চেষ্টা কেএনএফের

বান্দরবানের থানচিতে বিস্ফোরণ ঘটিয়ে ব্রিজ উড়িয়ে দেয়ার চেষ্টা করেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। সোমবার (১৩ মার্চ) বিকেলে থানচি-লিক্রি সড়কের ১০ কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কেএনএফের একটি সশস্ত্র গ্রুপকে থানচি-লিক্রি সড়কের ১০ কিলোমিটার এলাকায় ব্রিজের দিকে যেতে দেখে স্থানীয়রা। এ সময় তারা বিস্ফোরণের আওয়াজ শুনতে […]
হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ। সেটিও আবার টি-টোয়েন্টিতে। এবার সুযোগ এসেছে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার। সে লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে লাল-সবুজের দল। শেষ ম্যাচে বাংলাদেশের ওপেনিংয়ে […]
মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯৯

আফ্রিকার দেশ মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। শনিবার (১১ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। সোমবার (১৩ মার্চ) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার চার্লস কালেম্বা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। এক মাসের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় ফ্রেডি। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মতে, ফ্রেডি দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী […]
বিএনপি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী

নির্বাচনে অংশ নিলেও জেতার সম্ভাবনা নেই জেনেই বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে ধরনা দিচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলটি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এবার অনেক ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশি কূটনৈতিকদের পদলেহন করছে। কিন্তু বিদেশিদের পদলেহন […]
বিশ্বের তৃতীয় ‘দূষিত’ শহর ঢাকা, শীর্ষে দিল্লি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১৯৩; যার অর্থ শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, একই সময় ২১২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। […]