নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক আমরা চাই না: চরমোনাই পির

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা আমরা চাই না। বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। দ্রুত সময়ে স্বৈরাচারের বিচার করতে হবে। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক […]
পাবনায় বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ

চাটমোহরে একটি মসজিদের নামে বরাদ্দকৃত দুই মেট্রিক টন সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় হামলায় আহত হয়েছেন নারী শিশুসহ প্রায় পাঁচজন। তাদের মধ্যে গুরুতর আহত নারী ও শিশুসহ তিনজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী মিনাজ মোড় এলাকায় […]
আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি

আগামী বছরের মার্চের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ব্যাপকভাবে প্রত্যাশা করা যাচ্ছে যে দেশের অন্যতম পুরোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এতে জিতবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়ে করা একটি প্রতিবেদনের একটি অংশে এ কথা বলেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে […]
নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসের আইন করার দাবি
নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধার্থে ৬ মাসের আইন করার দাবি জানিয়েছে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক নারী শ্রমিক সমাবেশ ও র্যালি থেকে এ দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে ৭ কোটি […]
চরমোনাই পীরের ইফতারে জামায়াত-বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা

রাজনীতিক কূটনৈতিকসহ নাগরিক সমাজের সম্মানে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন দলের নেতারা। শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের আমির […]
মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণ দু’দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির!

হাসপাতালের বিছানায় চিকিৎসা চলছে আট বছরের শিশুর। কথা বলছে না, নড়াচড়াও নেই। অচেতন অবস্থায় শুয়ে আছে সে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে ধর্ষণের শিকার এই শিশুটি। আর তার পাশে বসে কাঁদছেন মা। সন্তানের এই অবস্থায় তিনি যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। এক হাত দিয়ে মেয়ের মাথা স্পর্শ করছেন, আরেক হাতে নিজের চোখের পানি মুছছেন। মেয়ের করুণ […]
আওয়ামী ফ্যাসিস্টদের ‘হেডকোয়ার্টার’ কলকাতা

আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই ভারতের দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে ঘাঁটি গেড়েছেন। আওয়ামী পলাতকদের ‘হেডকোয়ার্টার’ হচ্ছে কলকাতা। এখানে বসেই যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন হচ্ছে। ৫ আগস্টের পর পতিত শাসক দলের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী ভারতে এসেছেন। তার মধ্যে অধিকাংশই কলকাতায়। এরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসআপ গ্রুপসহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম […]