পূর্ণ হলো রজত জয়ন্তী

চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি হিসেবে সমাদৃত নাঈম-শাবনাজ জুটি। এ জুটি তাদের দাম্পত্য জীবনের রজতজয়ন্তী পূর্ণ করলেন আজ। ১৯৯৪ সালের ৫ই অক্টোবর রাজধানীর লালমাটিয়াতে শাবনাজের বাসায় নাঈম-শাবনাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। এরপর পঁচিশটি বছর তারা সুখে দুঃখে একসঙ্গে আছেন। তারা দুই কন্যাসন্তানের বাবা-মা। বড় মেয়ে নামিরা উচ্চশিক্ষার জন্য কানাডায় আছেন এবং ছোট মেয়ে মাহাদিয়া পড়াশোনা করছেন। […]