মার্কিন ভিসা আবেদনের জন্য লাগবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের তথ্য

ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করেছে যুক্তরাষ্ট্র। নতুন আইন অনুযায়ী এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ফেসবুক-হোয়াটসঅ্যাপের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। তবে এতে মার্কিন ভিসা পাওয়া আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মার্কিন ভিসার নতুন এই নিয়ম নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য জানাতে চান না। […]
ইরানকে ডুবিয়ে দেবার হুঁশিয়ারি মার্কিন জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তার

উপসাগরীয় অঞ্চলে ‘গোপন অস্ত্রের’ মাধ্যমে মার্কিন যেকোনো যুদ্ধজাহাজ ইরান ডুবিয়ে দিতে পারবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা। গতকাল শনিবার দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল মুর্তোজা কোরাবানি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ‘গোপন অস্ত্রের’ মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজগুলো ডুবিয়ে দিতে পারে ইরান। […]