খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধ অব্যাহত

9617_sবকেয়া পরিশোধের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণার পরও খুলনায় রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ অব্যাহত রেখেছেন। বন্ধ রয়েছে পাটকলের উৎপাদন। আজ ভোর ৬টা  থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল-সন্ধ্যা তাদের এই কর্মসূচি চলবে জানান আন্দোলনরত শ্রমিকর্।া
গতকাল শ্রমিকদের অবরোধ চলার মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) এক হাজার কোটি টাকা বরাদ্দের নির্দেশ দেন। ওই অর্থ দিয়ে সারাদেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মীদের বকেয়া পাওনা পরিশোধ করা হবে বলে  বৈঠকের পর সাংবাদিকদের জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, ২০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবিতে সাতটি পাটকলের প্রায় ৩৫ হাজার শ্রমিক গত ৫ই এপ্রিল থেকে কাজ বন্ধ রেখে প্রতিদিন আট ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ শুরু করেন। এর তিন দিনের মাথায় খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি তিনদিনের জন্য স্থগিত করা হয়। তবে সমধান না হওয়ায় সোমবার আবারও উৎপাদন বন্ধ রেখে রাজপথ-রেলপথ অবরোধ শুরু করেন শ্রমিকরা।

আরো দেখুন

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা