জামায়াত আদালতের রায়ে বিশ্বাস করে না বলেই হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুর রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, জামায়াতের ডাকা হরতাল আইন-শৃঙ্খলা বাহিনীই প্রতিহত করবে।
নাসিম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রিভিউয়ের রায় হয়েছে। এ জন্য আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করছি। জামায়াতের হরতাল জনগণ সমর্থন করে না। জনগণের ঘৃণিত একটি সংগঠন হিসেবে চিহ্নিত।
