বাহুবলি’ ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন সোনম কাপুর

swadeshnews24

আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

বলিউডের বাতাসে কান পাতলে শোনা যায়, ‘বাহুবলি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী শ্রীদেবি। তবে একথার কোন সত্যতা পাওয়া না গেলেও সোনম কাপুর জানালেন, তাকে নাকি এই ছবির জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। ‘বাহুবলি’ এ যাবতকালের বলিউডের সেরা ব্যবসাসফল সিনেমা। আর এই ছবির প্রস্তাব কি না ফিরিয়ে দিয়েছিলেন সোনম

তবে একথাটি নিজেই জানিয়েছেন সোনম কাপুর। নেহা ধুপিয়ার টক শোয়ে এসে একথা বলেন তিনি। টক শোয়ে সোনমকে ছবির রিভিউ করতে বলা হয়েছিল। সেই প্রসঙ্গেই ‘বাহুবলি’র কথা ওঠে। সোনম তখন বলেন, ‘আমি ছবিটি দেখিনি। কিন্তু শুনেছি। ছবির চিত্রনাট্য আমাকে শোনানো হয়েছিল। আমাকে অভিনয়ের জন্য প্রস্তাবও দেওয়া হয়েছিল। তখনই মনে হয়েছিল, ছবিটি অসাধারণ হবে।’

তবে কোন চরিত্রটির জন্য তাকে প্রস্তাব দেয়া হয়েছিল, তা জানাননি সোনম। এছাড়াও ‘বাহুবলি’র প্রস্তাব তিনি কেন ছেড়ে দিয়েছিলেন, তা নিয়েও কিছু বলেননি সোনম। যদি তিনি প্রস্তাব গ্রহণ করতেন, তাহলে আজ ভারতের সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির সঙ্গে জুড়ত তার নাম।

ওদিকে সোনম কিছু না জানালেও অনুমান করা হচ্ছে, তাকে অবন্তিকার চরিত্রটির জন্য পছন্দ  করা হয়েছিল। পরে চরিত্রটিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলি ২’ আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে ।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির