ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

fifa-logo11441346186235ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের প্লে অফের ম্যাচে ভুটানের কাছে হেরে যাওয়ায়, এই অবনমন হয়েছে মামুনুলদের। তবে ১০ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে ১৭৯ তম স্থানে উঠে এসেছে ভুটান।

দেশের সাবেক ফুটবলারদের মতে, তৃণমূল পর্যায়ে বাফুফের উদাসীনতার কারণেই এমনটা হয়েছে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছেন তারা।

সাম্প্রতিক সময়ে স্রোতের উল্টো পিঠে হাটছে দেশের ফুটবল। সাফ চ্যাম্পিয়নশিপের তিনটি আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এক সময়ের চিরচেনা প্রতিপক্ষ মালদ্বীপও কদিন আগেই ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের দলকে।

এছাড়াও গেল কয়েক মাসে অস্ট্রেলিয়ার সঙ্গে ৫-০, জর্ডানের কাছে ৮-০, কিরগিজস্তানের সঙ্গে ২-০ আর তাজিকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের লজ্জায় শুধুই পিছিয়েছে ফুটবল। তবুও টনক নড়েনি বাফুফে কর্তাদের। তবে, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় লজ্জাটা মামুনুলদের দিয়েছে ভুটান। যার ফলও এসেছে ফিফা র‌্যাংকিংয়ে।

ইতিহাসে প্রথমবারের মত ভুটানের কাছে হারে ফিফা র‌্যাংকিয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সেইন্টফিটের দলকে হারিয়ে র‌্যাংকিয়ে দশ ধাপ এগিয়েছে ভুটান। কিন্তু সবধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরও কেন এমন বেহাল দশা দেশের ফুটবলের?

জাতীয় দলের সাবে ফুটবলার এবং কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, দেশের ফুটবলে সমঝোতার ভিত্তিতে কখনো কোন কিছু হয়নি বলে আমরা বয়স ভিত্তিক দলের দিকে নজর দিতে পারি নি। আমরা পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট করেছি এবং সেখান তেকে খেলোয়াড়দের বাছাই করেছি তবে বাছাইকৃত খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা ছিলো না। এছাড়া জেলা ভিত্তিক ফুটবলের দিকেও কেউ নজর দেয় নি।’

আট বছর আগে কাজী সালাউদ্দীন দায়িত্ব নেয়ার সময় র‌্যাংকিং ছিল দেড়শর নিচে। এখন সেটা ১৮৮। আগামী তিনবছর থাকছেনা ফিফা ও এফসির কোন ম্যাচ। সালাউদ্দীনের পদত্যাগের দাবিতে উত্তাল চারদিক। ব্যর্থতা ঢাকতে বাফুফে সভাপতি চালু করতে চাইছেন শেরেই বাংলা, সোহরাওয়ার্দী কাপের মত টুর্নামেন্ট। তবে, টুর্নামেন্ট নয় তৃণমূলের দিকে নজর দেয়ার পরামর্শ দিলেন দেশের সাবেকরা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘তৃণমূল পর্যায়ে জরুরি ভিত্তিতে আমাদের পরিকল্পনা নেয়া উচিৎ। এবং যুব সমাজকে আকৃষ্ট করতে নতুন নতুন প্রোগ্রাম হাতে নেয়া দরকার।

এছাড়া দশ বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে এগোলে, তবেই উন্নতির দেখা মিলতে পারে বলেও মত তাদের।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের