২৫ অক্টোবর “এজেএফবি স্টার এ্যাওয়ার্ড-২০১৬”

AJFB Star Award33

আগামী ২৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে জাকজমকপূর্ণভাবে “এজেএফবি স্টার এ্যাওয়ার্ড-২০১৬” প্রদান ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন- মাননীয় রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, বিএফইউজে’র সভাপতি মনজুরুল অাহসা বুলবুল, ডিইউজের […]

মাইকেল জ্যাকসনের সুরে কথা দিল স্লোগান ব্যান্ড

slowgan

সাব্বির আহমেদ শ্রাবণ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশনিউজ২৪: মাইকেল জ্যাকসনের ‘হিল দ্যা ওয়ার্ল্ড’ শিরোনামে সুপরিচিত গানটির ভাবানুবাদ বাংলা ভাষায় রুপান্তর করেছেন স্লোগান ব্যান্ড। মাইকেল জ্যাকসন মনে করতেন ‘হিল দ্যা ওয়ার্ল্ড’ গানটি তাঁর সবচেয়ে নিখুঁত সৃষ্টি। এই গানটি ব্যান্ড স্লোগান “ভালোবেসে তাই একবার বাঁচো” শিরোনামে ভাবানুবাদ করতে পেরে ভীষণ উদীপ্ত। গত ২০ অক্টোবর সাংবাদিক ও সংগীত শিল্পী ড্যানিয়েল পার্ল […]

নতুন সিনেমায় প্রজন্মের চিত্রনায়িকা অরিন

orin swadeshnews24 saimur

আরজে সাইমুর:  প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা অরিন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম “স্বপ্ন জুড়ে তুমি”। পরিচালক মো: জাহিদ। অরিনের নায়ক বাপ্পি চৌধুরী। ২৬ অক্টোবর স্বপ্ন জুড়ে তুমি সিনেমার শুটিং সাভারে শুরু হবে। ছবিতে মিশা সওদাগরসহ অনেক পরিচিত অভিনয়শিল্পীরা থাকছেন। এছাড়াও শীঘ্রই অরিনের বিধস্ত ছবি শুভ মুক্তি পাবে। পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, শুটিং প্রায় শেষ। নায়ক […]

ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান

14717238 702930263190215 3400332267001923718 n

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে আর মাত্র ২৭ রান যোগ করতেই অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান। ৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। তবে সফরকারীদের দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছেন সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে […]

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আমন্ত্রণ পেয়ে এ সম্মেলনকে স্বাগত জানালেও শাসকদলের দাওয়াত রক্ষা করেনি বিএনপি

bnp logo 1 4

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আমন্ত্রণ পেয়ে এ সম্মেলনকে স্বাগত জানালেও শাসকদলের দাওয়াত রক্ষা করেনি বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যা অবধি সম্মেলনে যাওয়ার ইতিবাচক মনোভাব থাকলেও শেষ মুহূর্তে সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।বিএনপির অন্তত ১০ জন দায়িত্বশীল নেতার কাছে জানতে চেয়ে তারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তাদের সঙ্গে কথা বলে জানা […]

ট্রাম্পের বিদ্বেষবাক্য প্রকাশকে অনুমোদন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

fb trump 63714

শুক্রবার প্রতিষ্ঠানটির সম্পাদকীয় নীতিতে এ সংক্রান্ত কিছু পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি ট্রাম্পের মুসলিম বিরোধী বিদ্বেষবাক্য ও আক্রমণাত্মক পোস্ট সরিয়ে না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসকল পোস্টকে ‘বিদ্বেষবাক্য বিরোধী নীতি’র আওতায় আনা হয়নি। জাকারবার্গ জানান, সংবাদ হিসেবে যোগ্য ও জনগণের আগ্রহের বিষয়ে যে কোন অ্যানিমেশন বা গ্রাফিক্স সেন্সর করা হবে না। যদিও এর […]

চট্টগ্রাম টেস্টে চলছে স্পিনারদের দাপট

photo 1477116599

চট্টগ্রাম টেস্টে চলছে স্পিনারদের দাপট। সেভাবে বোলিংয়ের সুযোগই মিলছিল না অভিষিক্ত পেসার কামরুল ইসলাম রাব্বির। আজ তৃতীয় দিনের শেষপর্যায়ে অবশেষে ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেটের দেখা পেয়েছেন ডানহাতি এই পেসার। সেটাও এমন একটা সময়ে, যখন একটা উইকেট খুব করে প্রয়োজন ছিল বাংলাদেশের। এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর : ১৯৫/৬। ৮৪ রান নিয়ে ব্যাট […]

ভারত, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ইতালিসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অতিথিদের জন্য নির্ধারিত পর্বে বক্তব্য রাখেন।

14680749 548737315316131 1437126560974194885 n 1

বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান সরকার এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ইতিবাচক নেতৃত্বের প্রশংসা করেছে আমন্ত্রিত বিদেশী অতিথিরা। ভারত, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ইতালিসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অতিথিদের জন্য নির্ধারিত পর্বে বক্তব্য রাখেন। “শেখ হাসিনা শুধু বাংলাদেশের জননেত্রীই নন, পুরো দক্ষিণ এশিয়ার জননেত্রী” বলেছেন ভারতীয় […]

সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ওয়েবসাইটগুলো

6113 computer security

সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ওয়েবসাইটগুলো। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। তবে বলা হচ্ছে তিনটি ওয়েবসাইট থেকে এ হামলা চালানো হয়েছে। দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা অভিযোগ করেছেন টুইটার, নেটফিক্স, স্পটিফাই, এয়ারবিএনবি, রেডিট, পেপল, সাউন্ডক্লাউড এবং দি নিউইয়র্ক টাইমসের মতো প্রধান ও জনপ্রিয় ওয়েবসাইটে প্রবেশে সমস্যা দেখা দিচ্ছে। তথ্য ও যোগাযোগ […]

নির্বাচনে ট্রাম্পকে জেতানোর সব পরিকল্পনাই করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

103990 putin finally admits to sending troops to crimea

মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে টেক্কা দিতে প্রেসিডেন্ট হওয়ার পর ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান ট্রাম্প। ডেমোক্র্যাট শিবির বলছে, নির্বাচনে ট্রাম্প কোনভাবেই জিতবেন না। তবে সিএনএন বলছে, নির্বাচনে ট্রাম্পকে জেতানোর সব পরিকল্পনাই করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনে ট্রাম্পের কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে প্রতিনিধিও পাঠাতে ইচ্ছুক রুশ প্রশাসন। শেষ দফা বিতর্কে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, […]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত ই মেইল আইডিসহ ২০০৮ সালের সাতটি ই-মেইল ফাঁস করেছে উইকিলিকস

obama

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত ই মেইল আইডিসহ ২০০৮ সালের সাতটি ই-মেইল ফাঁস করেছে উইকিলিকস। এসব ইমেইলে দেখা গেছে প্রেসিডেন্ট হওয়ার পর জর্জ বুশের আমন্ত্রণসহ বেশ কিছু আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ওবামা। ভবিষ্যতে ওবামার ব্যক্তিগত যোগাযোগের আরো বেশ কিছু তথ্য ফাঁস করা হবে বলে জানিয়েছে উইকিলিকস। এর আগে হিলারি ক্লিনটনের ইমেইলসহ গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে […]

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেট লাভ করায় সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে আইসিসি।

BD ENG 1st Test D1 02

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেট লাভ করায় সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। আইসিসির ওয়েবসাইটে দেয়া অভিনন্দন বার্তায় বলা হয়, প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট লাভ করায় সাকিব আল হাসানকে অভিনন্দন। চট্টগ্রাম টেস্টে মাঠে […]

বেনাপোলে সাংবাদিকের সম্পতি দখলে বাড়িতে হামলা,লুটপাট

benapol

বেনাপোল প্রতিনিধি (যশোর): বন্দরনগরী বেনাপোলে শনিবার দিবাগত গভীর রাতে অন্যায় ভাবে রুবেল হোসেন নামে এক সাংবাদিকের সম্পতি জোর পূর্বক দখলের উদ্দেশ্যে পরিবারের উপর হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সাংবাদিক রুবেল বেনাপোল বন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক বলে জানা গেছে। এ ঘটনায় পোর্ট থানায় অভিযোগ দায়ের ও পুলিশ ঘটনা পরিদর্শন করেছে। সাংবাদিক রুবেল জানায়, তার পরিবারের সাথে […]

লিড নিতে না পারারটাই শেষ পর্যন্ত কাল হতে চলেছে বাংলাদেশের

লিড নিতে না পারারটাই কী শেষ পর্যন্ত কাল হতে চলেছে বাংলাদেশের! অবস্থাদৃষ্টে তো তেমনই মনে হচ্ছে। আজ সকালে মাত্র ২৭ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ৪৫ রানের লিড উপহার দেওয়ার খেসারতটা তো দিতেই হবে। দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৫ উইকেট হারানোর পরেও চা বিরতির আগ পর্যন্ত লিডটাকে তারা এগিয়ে নিয়েছে ১৫৩ পর্যন্ত। […]

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

th 7

আওয়ামী লীগের  প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন দলটির বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে নিজের বক্তব্যে এই কৃতজ্ঞতা জানান তিনি। দলটির প্রথম সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের […]