একটু একটু করে উন্নতি করছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে ম্যাচ খেলার মতো সুস্থ নন।

17696_mustafizএখনো ম্যাচ খেলার মতো সুস্থ নন মুস্তাফিজুর রহমান। তবে প্রতিদিনই একটু একটু করে উন্নতি করছেন  কাটার মাস্টার। এদিকে নিউজিল্যান্ডের সিমিং উইকেটে মোস্তাফিজসহ বাকি পেসাররা ভূমিকা রাখবে বলে বিশ্বাস প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের।

জানিয়েছেন, বিপিএলে জাতীয় দলের সব ক্রিকেটারের ওপরই নজর রাখছেন তিনি।
আলোচনায় মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজের আগে কাটার মাস্টারকে সুস্থ করে তোলা যে কতটা জরুরি, তা এ ছবি দেখেই বোঝা যায়। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ফিজিও বায়েজিদ সবাই কাজ করছেন সাতক্ষীরা সায়ানাইডকে নিয়ে।
যতদিন দিন যাচ্ছে, একটু একটু করে উন্নতি করছেন মুস্তাফিজুর রহমান। তবে এখনই ম্যাচ খেলার মতো তৈরী নন তিনি।
নিউজিল্যান্ডের সিমিং উইকেটে মুস্তাফিজ যে কতটা কার্যকরী হতে পারেন তা ভালই জানা প্রধান নির্বাচকের। তবে শুধু মোস্তাফিজ নন, অন্য সিমাররাও কন্ডিশনকে কাজে লাগিয়ে দলের জন্য বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস তার।
বিপিএলে ফর্মে ফিরেছেন মুশফিকুর রহিম। পারফর্ম করছেন শাহরিয়ার নাফীসের মতো অভিজ্ঞরা। দলের জন্য এটা ইতিবাচক হলেও সব খেলোয়াড়ের ওপরই তীক্ষ্ণ নজর রেখেছেন প্রধান নির্বাচক।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের