‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির গোপন কথা

96714 Kuch Kuch 1১৯৯৮ সালে বলিউড পরিচালক হিসেবে করণ জোহরের প্রথম ছবি ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। বলিউডের অন্যতম সেরা রোমান্টিক ত্রিকোণ প্রেমের ছবির তালিকায় শীর্ষস্থানে রয়েছে এ ছবিটি। এর গানগুলো আজও সমানভাবে জনপ্রিয়। গেল রোববার শাহরুখের শো ‘টেড টকস’-এ গিয়েছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। সেখানেই কথোপকথনের মাঝে শাহরুখ শেয়ার করেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি তৈরি হওয়ার অন্দরের কাহিনী। বলিউডে কিং খানের ২৫ বছরের জার্নি নিয়ে আলোচনার ফাঁকেই উঠে এসেছে এই তথ্য। শাহরুখ জানিয়েছেন, জাভেদ আখতার নাকি এই ছবিতে কাজ করবেন না ঠিকই করে ফেলেছিলেন। কারণ, ছবির নাম জাভেদের পছন্দ হয়নি। শাহরুখ বলেন, একদিন অসম্ভব রেগে গিয়ে জাভেদজি বললেন, আব তো মেরা দিল জাগে না সোতা হ্যায়… ক্যায়া করু হায়, কুছ কুছ হোতা হ্যায়… নাও, এসবই তো তোমাদের পছন্দ। কোনও রকম পরিকল্পনা ছাড়া, রাগের বহিঃপ্রকাশ করতে গিয়ে জাভেদ আখতার যে শব্দগুলো বলেছিলেন, সেগুলো দিয়েই ছবির টাইটেল ট্র্যাকটি তৈরি করা হয়েছিল। আর এর পরের কাহিনী তো ইতিহাস। জাভেদ আখতারের প্রশংসা করে শাহরুখ বলেন, রেগে গিয়েও জাভেদজি যে শব্দগুলো উচ্চারণ করেন, পরে সেগুলো গোল্ডেন ওয়ার্ডস হয়ে ওঠে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের