গুজরাট ও হিমাচলে বিজেপিই জিততে চলেছে

96700 4

গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হতে না পারলেও কঠিন লড়াই করেছে। আর তাই বিজেপির গত বারের জয়ের কাছাকাছি যাওয়া সম্ভব হয় নি। বিজেপি গত বারের ১১টি আসন হারিয়ে এবার ১০৪টি আসনে জয়ী হতে চলেছে। অন্যদিকে কংগ্রেস গতবারের চেয়ে ১২টি আসন অতিরিক্ত পেয়ে বিজয়ী হতে চলেছে ৭৩টি আসনে। কংগ্রেসের সহযোগী দলগুলি পাচ্ছে ৩টি আসন। নির্দলীয়রা পাচ্ছে […]

বোরকা পরা ট্যাক্সিচালক!

96701 Parvez 2

কতবার আপনার সঙ্গে এমন হয়েছে যে আপনি অ্যাপ দিয়ে গভীর রাতে ট্যাক্সি বা গাড়ি ডাকলেন, আর দেখতে পেলেন একজন বোরকা পরিহিত নারী চালক গাড়ি নিয়ে আপনাকে নিতে এসেছেন! এমনটিই ঘটছে ভারতে। এক সময়ের রক্ষণশীল ভারতের মুসলিম সমাজেও এমন ঘটনা এখন নিয়মিতভাবেই ঘটছে। নারী চালকরা এখন রাত-বিরাতে গাড়ি কিংবা ট্যাক্সি নিয়ে নেমে পড়ছেন বিভিন্ন নগরীর সুনসান […]

বিরক্ত প্রিয়াংকা

96584 priyangka

বলিউড ছাপিয়ে এখন হলিউডেও বেশ জনপ্রিয় প্রিয়াংকা চোপড়া। হলিউডের নতুন আরো কয়েকটি ছবিতে কাজ করার কথা রয়েছে তার। আর বলিউডের বিগ বাজেটের একটি ছবিতেও কাজ করতে যাচ্ছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ‘ডন থ্রি’ ছবিতে তার অন্তর্ভুক্তি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। কেউ বলছেন শাহরুখ খান নিজেই চাচ্ছেন না প্রিয়াংকাকে এ ছবির জন্য নির্বাচন করতে। আবার […]

ধন্যবাদ জানালেন বিরাট-আনুশকা

96704 brt

বিরাট কোহলি ও আনুশকা শর্মা বিয়ের পর সরাসরি ভক্তদের জন্য এখনও কোনও মেসেজ না দিলেও বেশ কয়েকজন মানুষ এবং প্রতিষ্ঠানকে আলাদা আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন। তালিকায় রয়েছে তাদের ওয়েডিং প্ল্যানার ‘শাদি স্কোয়াড’-এর নাম। আনুশকা ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন, এই মানুষগুলোর জন্যই আমাদের বিয়েটা সুন্দরের চেয়েও বেশি সুন্দর, শান্তিপূর্ণ এবং চিরকাল মনে রাখার […]

প্রধানমন্ত্রীর দেয়া জমির দলিল পেলেন মিরাজ

96724 mj

প্রধানমন্ত্রীর দেয়া জমির দলিল জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া তার হাতে জমির দলিলটি তুলে দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান, খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান […]

ছিনতাইকারীর টানাটানিতে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

96702 5

ছিনতাইকারীদের কবলে পড়ে কোলের শিশুকে হারালেন এক মা। আজ ভোরে ঢাকার গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আকলিমা নামের ওই নারী তার ছ’মাসের শিশুকে নিয়ে রিকশা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টানাটানিতে শিশু আরাফাত নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া […]

লেবাননে বৃটিশ কূটনীতিককে শ্বাসরোধ করে হত্যা

96706 7

লেবাননে রেবেকা ডাইকস (৩০) নামের একজন বৃটিশ কূটনীতিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্কাই নিউজের খবরে বলা হয়, মিস রেবেকা লেবাননের বৃটিশ দূতাবাসের কর্মকর্তা। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে। শনিবার লেবাননের রাজধানী বৈরুতের পশ্চিম অংশের মেটন হাইওয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় দড়ি প্যাঁচানো ছিলো। […]

মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

96710 c

চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানিতে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক। সোমবার দুপুরে নগরীর আসকার দীঘির পাড়ে অবস্থিত রিমা কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। এই কমিউনিটি সেন্টারে মূলত হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টানসহ অন্য ধর্মাবলম্বি […]

ওয়ালটনে প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম মারা গেছেন

96722 11

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৩ বছর। রোববার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বার্ধক্যজনিত রোগে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী […]

মালিবাগে গুদামে আগুন

96725 12

রাজধানীর মালিবাগে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৩টা ৫৮ মিনিটে আবুল হোটেল সংলগ্ন নিউ ফয়সাল গার্মেন্টসের পাশের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, গার্মেন্টস প্রতিষ্ঠানটির নামটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন […]

চবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক

96728 ctg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে কারাবন্দি করার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ। আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এক ব্রিফিংয়ে অবরোধের এই ঘোষণা দেন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু। তিনি বলেন, একজন নিরাপরাধ শিক্ষককে কোনো প্রকার তথ্য […]

ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানিতে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের আবেদন

96743 high

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানিতে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হয়েছে। ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করা রিটকারীদের অন্যতম আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া আজ সোমবার এই আবেদন করেন। এখলাছ উদ্দিন ভূঁইয়া জানান, ষোড়শ সংশোধনী বাতিলের রিভিউ শুনানিতে আইনি লড়াইয়ের জন্য ভারতের তিনজন সংবিধান […]

বৃদ্ধা মিলু গোমেজ হত্যায় কেয়ারটেকার গ্রেপ্তার

96761 14

রাজধানীর তেজগাঁওয়ে বৃদ্ধা মিলু গোমেজকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনÑ জয়নাল, পারভেজ ও নাইম। এদের মধ্যে মূল পরিকল্পনাকারী জয়নালকে আজ সোমবার ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করা হয়। জয়নাল নিহত বৃদ্ধা মিলু গোমেজের বাড়ির সাবেক কেয়ারটেকার। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অর্থ ও স্বর্ণালঙ্কারের লোভে বৃদ্ধাকে খুনের ঘটিয়েছে […]

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির গোপন কথা

96714 Kuch Kuch 1

১৯৯৮ সালে বলিউড পরিচালক হিসেবে করণ জোহরের প্রথম ছবি ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। বলিউডের অন্যতম সেরা রোমান্টিক ত্রিকোণ প্রেমের ছবির তালিকায় শীর্ষস্থানে রয়েছে এ ছবিটি। এর গানগুলো আজও সমানভাবে জনপ্রিয়। গেল রোববার শাহরুখের শো ‘টেড টকস’-এ গিয়েছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। সেখানেই কথোপকথনের মাঝে শাহরুখ শেয়ার করেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি তৈরি […]

ঢাকায় হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

221053menon kalerkantho pic

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আগামী বছর থেকে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।আজ রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) নিউজ লেটার ‘দ্য ট্রাভেললগ’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের অগ্রগতি ও […]