বাংলাদেশের আকাশে ঝড়ের পূর্বাভাস: মির্জা ফখরুল

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের আকাশে ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছেন তিনি।

৩ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার শুরুতে দেওয়া বক্তব্যে ফখরুল এই মন্তব্য করেন।

এর আগে বেলা ১১টা আট মিনিটে প‌বিত্র কোরআন তেলাওয়া‌তের মধ্য দিয়ে আনুষ্ঠা‌নিকভাবে শুরু হয় সভা। এই সভা শুরুর চার মি‌নিট আ‌গে উপ‌স্থিত হ‌ন বিএন‌পির চেয়ারপারসন খালেদা জিয়া।

সভার শুরুতে ২০১৬ সা‌লের ১৯ মার্চ অনুষ্ঠিত বিএন‌পির ষষ্ঠ জাতীয় কাউ‌ন্সি‌লের পর থে‌কে এই সভার আগ পর্যন্ত জাতীয় ও আন্তর্জা‌তিক পর্যায়ের ব‌রেণ্য ব্য‌ক্তি‌দের মৃত্যুতে শোক প্রস্তাব আনেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় রাজনী‌তি‌ক, পেশাজীবী, সা‌হিত্য ও সাংস্কৃ‌তিক ব্য‌ক্তিত্ব, সংবাদকর্মী, দ‌লের নেতাকর্মী ও শুভানুধ্যায়ী‌দের।

সভায় দ‌লের জাতীয় নির্বাহী ক‌মি‌টির সাংগঠ‌নিক প্র‌তি‌বে‌দন উপস্থাপন কর‌তে গি‌য়ে মহাস‌চিব মির্জা ফখরুল ব‌লেন, ‘বাংলা‌দে‌শের আকা‌শে ঝ‌ড়ের পূর্বাভাস দেখ‌তে পা‌চ্ছি। আমরা দানবীয় সরকা‌রের মারমুখী আক্রমণের কিরু‌দ্ধে অব্যাহতভা‌বে লড়াই ক‌রে টি‌কে আ‌ছি। পরাজ‌য়ের ভ‌য়ে ভীত আওয়ামী লীগ। তাই ওরা উন্মা‌দের ম‌তো হত্যা-লুন্ঠন আর ধ্বংসলীলায় মে‌তে উ‌ঠে‌ছে। সময় এস‌েছে জন‌রো‌ষের কব‌লে প‌ড়ে আওয়ামী ক্ষমতার মসনদ ছারখার হ‌য়ে যাবার।’

‘আমা‌দের সাম‌নে আজ সব‌চে‌য়ে বড় চ্যা‌লেঞ্জ দে‌শের স্বাধীনতা ও সার্ব‌ভৌমত্ব সুরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশ‌নেত্রী খা‌লেদা জিয়া জনগণ‌কে সা‌থে নি‌য়ে স্বাধীনতা, সার্ব‌ভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শেষ‌ দিন পর্যন্ত ল‌ড়ে যে‌তে চান। প্র‌তিষ্ঠা কর‌তে চান শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমা‌নের স্ব‌প্নের সুখী, সমৃদ্ধ, গণতা‌ন্ত্রিক স্বাধীন বাংলা‌দে‌শ। দেশ ও জা‌তির বৃহত্তর কল্যা‌ণে সেই লড়াই‌য়ে আমরাও যার যার অবস্থান থেকে শা‌মিল হই। বিজয় আমা‌দের সু‌নি‌শ্চিত।’

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা