ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস

juventasআটলান্টাকে হারিয়ে ইতালিয়ান লিগের ফাইনালে উঠেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগে আটালান্টার মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল জুভেন্টাস। গতরাতে ফিরতি লেগে একই ব্যবধানে জয় পায় জুভিরা। আর তাতে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যধানে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

বুধবার রাতে ঘরের মাঠে প্রথমার্ধে গোলশূন্য ছিল জুভেন্টাস। বিশ্রাম শেষে ম্যাচের ৭৫ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় জুভেন্টাস।

এ সময় সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন মিরালেম পিয়ানিচ। শেষ পর্যন্ত এ ব্যবধানেই লিড ধরে রেখে ইতালিয়ান কাপের ফাইনালে উঠে টানা তিনবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। ৯ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রতিপক্ষ এসি মিলান। ফাইনালে উঠার লড়াইয়ে লাৎজিওকে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হারিয়েছে এসি মিলান।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের