বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও রাজধানী ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে দলটি। আজ রাজধানী ঢাকার ১০টি স্থানে বিএনপির কেন্দ্রীয় নেতারা লিফলেট বিতরণ করবেন। চেয়ারপারসন প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টার দিকে পুরানো পল্টন ও জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিবেন বিএনপি মহাসচিব মির্জা […]

‘কখন কোথায়’ জানাবো: সাবা

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। গেলো ১লা ডিসেম্বর রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬-তে সাবা’স কনফেশন বক্স নামের একটি অনুষ্ঠান নিয়ে শ্রোতাদের সামনে আসেন তিনি। এটির জন্য শ্রোতাদের কাছ থেকেও বেশ সাড়া পেয়েছেন তিনি। অনুষ্ঠানটি বিশেষ কারণে এখন বন্ধ আছে। তবে সাবা আবারো নতুন একটি অনুষ্ঠান নিয়ে আসছেন বলে জানান। এ মাসের ২য় সপ্তাহ থেকে ‘আড্ডা […]

আইপিএল আসরে ডিআরএস ব্যবহৃত হবে

দীর্ঘদিন বিতর্কের পরে শেষ পর্যন্ত চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লীগ আসরে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রেফারেল পদ্ধতিতে এই প্রযুক্তি ব্যবহারের বিপক্ষে প্রায় এক বছর যাবত বিসিসিআই নিজেদের সিদ্ধান্তে অবিচল ছিল। কিন্তু ২০১৬ সালে ইংল্যান্ডের ভারতীয় সফরে এই প্রযুক্তি ব্যবহার শুরু হলে বেশ কিছু সফলতা আসায় আইপিএল এর ১১তম আসরে এটি চালু […]

চ্যাম্পিয়নস লিগের আগে পিএসজি শিবিরে আরেক ধাক্কা!

মার্সেইর বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এখনও সেই দুঃখেই জর্জরিত। এর মধ্যেই আবার নতুন করে দুঃসংবাদ দিলেন দলের আরেক তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে!সেই একই প্রতিপক্ষ মার্সেইর বিপক্ষে বুধবার মুখোমুখি হওয়া ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইনজুরিতে পড়েন কিলিয়ান এমবাপ্পেও। এদিন পায়ে আঘাত পেয়ে ম্যাচের ৪৫ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন পিএসজির এই […]

হজে অনিয়ম হওয়ায় ৬৪ এজেন্সির লাইসেন্স বাতিল

২০১৭ সালের হজের সময় হাজিদের প্রতি দায়িত্বে চরম অবহেলা ও অনিয়মের অভিযোগে ৬৪ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়াও ১৭ এজেন্সির লাইসেন্স স্থগিত ও ৪৯ টিকে জরিমানা করা হয়েছে। বললেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এদিকে চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে যারা প্রাক-নিবন্ধন করেছেন তাদের নিবন্ধনের জন্য ১১ দিন সময় […]

শ্রীলঙ্কায় মসজিদে উগ্রপন্থী বৌদ্ধদের হামলা!

শ্রীলঙ্কায় মসজিদে হামলা চালিয়েছে দেশটির উগ্রপন্থী বৌদ্ধরা। দেশটির পূর্বাঞ্চলের এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। মঙ্গলবার শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করে  রয়টার্স।শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেছেন, সোমবার আমপারায় একটি মসজিদ, চারটি দোকান ও বেশ কয়েকটি গাড়িতে সিংহলি বৌদ্ধদের হামলার ঘটনা ঘটেছে। হামলার পর  পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। […]

রাতে মাঠে নামছে মেসির বার্সেলোনা

রোজকার ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে। আপনার আকর্ষণ নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলাতেই বেশি। কোথায় কি খেলা আছে সেই খোঁজাখুঁজি থেকে আপনার বিশ্রাম এবার। দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। যদি টিভিতে অন্য কিছু নাও দেখেন, তাও খেলা দেখা আর মিস […]

নারায়ণগঞ্জে ৫ ফার্মেসির জরিমানা

নারায়ণগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ৫ ফর্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অনেক ফার্মেসি মালিক তালা লাগিয়ে পালিয়ে যান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিদ্ধিরগঞ্জের অ্যাসিল্যান্ড আনিসুল ইসলাম, সহকারী কমিশনার আসমা সুলতানা নাসরিন ও ফতুল্লা রাজস্ব সার্কেল তরিকুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা […]

সম্প্রচারে নাগরিক টিভি, যা থাকছে শুরুতে

আনিসুল হকের নেতৃত্বে প্রায় চার বছর আগে কার্যক্রম শুরু হয় নাগরিক টিভির। এরমধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন উপস্থাপক-নির্মাতা আব্দুন নূর তুষার। এ সময়টাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করে চ্যানেলটি নিজেদের সমৃদ্ধ করে। অবশেষে এবার সম্প্রচারে এলো অকাল প্রয়াত টিভি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, মেয়র আনিসুল হকের টেলিভিশন চ্যানেল ‘নাগরিক’। ‘স্বপ্ন সীমাহীন’ শিরোনামের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য […]

গ্রামের প্রতিবাদী যুবক যখন সিয়াম!

ছোট পর্দায় অভিনয় করেছেন অনেক, তবে বড় পর্দায় হাতেগোনা কয়েকটি কাজ করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। চরিত্রের জন্য কখনো নিজেকে মাইকেল আবার কখনো বখাতে বানিয়েছেন। তবে এবার তাকে দেখা যাবে গ্রামের একজন প্রতিবাদী যুবকের চরিত্রে অভিনয় করতে। যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় ভুমিকা পালন করবেন। আর এই ধরণের গল্পটি নির্মাণ করছেন বিশিষ্ট পরিচালক ও জনপ্রিয় অভিনেতা […]

হজের প্রথম ফ্লাইট ১৪ জুলাই

এবার হজের ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হজে প্রতারণা ঠেকাতে সব ধরণের ব্যবস্থা নেবে সরকার। এমনকি হাজীদের যাতে কোনো রকম বিড়ম্বনা পোহাতে না হয় সেজন্য শুরু থেকে ধর্ম মন্ত্রণালয় কাজ করবে। তিনি […]

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন লুনা শামসুদ্দোহা। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রায়ত্ত্ব বা বাণিজ্যিক কোন ব্যাংকে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যায় ওই পদে দায়িত্ব নেন ব্যাংকটির পরিচালক লুনা শামসুদ্দোহা। বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় লুনা শামসুদ্দোহাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সাবেক সিনিয়র সচিব […]

ট্রাম্পের আরেক উপদেষ্টার পদত্যাগ

কয়েকদিন আগে ট্রাম্পের উপদেষ্টা ডেভিড সোরেনসনের পর এবার হোয়াইট হাউসের কমিউনিকেশন বিভাগের পরিচালক হোপ হিকস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ কমিটির নয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের একদিন পরেই পদত্যাগের ঘোষণা দেন ২৯ বছর বয়সী সাবেক মডেল ও ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক এই কর্মকর্তা। সহকর্মীদের তিনি বলেছেন, হোয়াইট হাউসে কাজের পূর্ণতা পেয়েছেন তিনি। পদত্যাগের সঙ্গে […]

বাঁধনের জীবনের গল্প, লিখবেন অপূর্ব!

স্বাক্ষর একজন বেকার ছেলে। ভালোবাসে প্রেমাকে। কিন্তু সেই ভালোবাসা দিন দিন কমে আসছে। এদিকে প্রেমার খুব তাড়াতাড়ি অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে। বলছিলাম একটি নাটকের গল্প। নাম ‘রাইটার’। এতে জুটি বেঁধেছেন ছোটপর্দার দুই অভিনয়শিল্পী অপূর্ব ও বাঁধন। আহসান হাবিব সকালের রচনায় এটির পরিচালনা করেছেন দীপু হাজরা গল্পে দেখা যাবে, বেকার ছেলে এরইমধ্যে চাকরি পেয়ে যায় স্বাক্ষর। […]

এমপি পদে নিজাম হাজারী ‘বৈধ’

ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর পদ নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টের একটি একক বেঞ্চ। যে মামলা শুনতে হাইকোর্টের আধা ডজন বেঞ্চ বিব্রত হয়েছিল, সেই মামলাটি ‘অসৎ উদ্দেশ্যে করা’ হয়েছিল বিবেচনা করে হাইকোর্টে একক এই বেঞ্চ আজ তা খারিজ করে দিলো। এক যুবলীগ নেতার করা ওই রিট আবেদনে চার বছর আগে দেয়া রুলের […]