ছাড়পত্র পেলো সাইমন-মাহির ‘জান্নাত’

‘দুই নয়নের আলো’ খ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। এতে জুটি হয়েছেন ‘পোড়ামন’ খ্যাত নায়ক-নায়িকা সাইমন সাদিক ও মাহিয়া মাহি।রোববার সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শনের পর বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়। আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।এরই মধ্যে ছবিটির মুক্তির প্রচারণা শুরু করেছে ‘জান্নাত’ টিম।  নায়কের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কয়েকটি স্কুলে ছবিটির প্রচারণা করেন নায়ক সাইমন ও পরিচালক মানিক।

‘জান্নাত’-এ মাজারের খাদেমের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি। তাকে ধার্মিক  চরিত্রে দেখা যাবে। আর সেখানে খাদেমের মুরিদের চরিত্র রূপদান করেছেন সাইমন।ছবির অন্যান্য চরিত্রে আছেন গুণী অভিনেতা আলীরাজ, মিশা সওদাগর ও শিমুল খান। কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান।চলতি বছরে সুবিধা মতো একটি সময়ে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানান নির্মাতা। সাইমন ও মাহি প্রথম অভিনয় করেন ‘পোড়ামন’ ছবিতে। ২০১৩ সালের ১৪ জুন মুক্তি পাওয়া ছবিটি ব্যবসা সফল হয়।

পরিচালনা করেন জাকির হোসেন রাজু।‘জান্নাত’-এর মাধ্যমে ৫ বছর পর আবারও জুটি হয়ে বড় পর্দায় আসছেন সাইমন-মাহি। এদিকে মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘আনন্দ অশ্রু’তে অভিনয় শুরু করেছেন সাইমন-মাহি।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা