সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন, এর কোনো ব্যত্যয় ঘটবে না: হানিফ

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শুক্রবার সকালে রাজধানীর গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে জামায়াত-বিএনপির অশুভ শক্তি দেশের পরিবেশ নষ্ট করতে চায়।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় একটি নীতিতে বিশ্বাস করেছি, তা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। কোনো ধর্মের প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা বা অসম্মান নেই। সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিবো এবং আমাদের সমাজ গঠন করবো।’

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘যে বিএনপি এদেশে উগ্রবাদ ও মৌলবাদ সৃষ্টি করে অন্য ধর্মের মানুষের ওপর যে নির্যাতন, নিপীড়ন করেছিলো আজ তারা বিচারের কাঠগড়ায়। তারা ক্ষমতায় থেকে অন্যায় করেছিলো তার শাস্তি তারা পাচ্ছে। আমরা বিশ্বাস করি, আমাদের ধর্মে বিধান রয়েছে প্রতি মানুষের কর্মের বিচার হবে। কোনো মানুষ তার বিচার ছাড়া যাবে না। আমাদের ইসলাম ধর্মে আছে মৃত্যুর পর পরকালে অন্যায়কারীর বিচার হবে।’ এছাড়া পৃথিবীতেও মানুষ তার পাপ কর্মের শাস্তি ভোগ করে যাবেন বলে মন্তব্য করেন মাহবুব উল হানিফ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নানা বিভ্রান্তিমূলক কথা বলে দেশের পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। বিএনপি সংবিধানের বাইরে যেয়ে সংবিধানবহির্ভূত নির্বাচনী দাবি করে যাচ্ছে। আমরা পরিস্কার করে বলেছি, এই সরকার জনগণের সরকার, এই সরকার প্রতিটি কাজ সংবিধান অনুযায়ী পালন করতে চায়। সুতরাং আগামী নির্বাচন সংবিধান নিয়মে যথাসময়ে অনুষ্ঠিত হবে, এর ব্যত্যয় কিছু ঘটবে না।’

শিব ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে মাহবুব উল হানিফ বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে বিএনপি-জামায়াতের অশুভ কর্মকাণ্ড, দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন বারবার ব্যাহত করা এবং কোনো ইস্যু ছাড়ায় সংবিধানবহির্ভূত দাবি করে দেশের পরিবেশ নষ্ট করা দেশকে যেনো অস্থিতিশীল না করতে পারে। এই জন্য আমরা সব ধর্মের মানুষদের সহযোগিতা চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং আমরা সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করবো।’

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের