কমনওয়েলথের নতুন নেতা প্রিন্স চার্লস

কমনওয়েলথের নতুন নেতা হিসেবে নির্বাচিত হলেন প্রিন্স চার্লস। শুক্রবার কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে অংশ নেয়া ৪৬টি দেশের সরকার প্রধানদের বৈঠকে নতুন নেতা নির্বাচন করা হয়। খবর বিবিসি’র বৃহস্পতিবার প্রিন্স চার্লসকে কমনওয়েলথের নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন কমনওয়েলথের বর্তমান নেতা এবং ব্রিটেনের রানী এলিজাবেথ। শনিবার রানী তার ৯২তম জন্মদিন পালন করবেন। এরইমধ্যে […]
এবার ইনজুরিতে মোসাদ্দেক হোসেন

বাংলাদেশের ক্রিকেটারদের ওপর দিয়ে একটা ছোট খাট ঝড় বয়ে যাচ্ছে। ঝড়টা আর কিছুর না, ইনজুরির। আর এ তালিকাটা দিন দিন দীর্ঘ হচ্ছে। এরইমধ্যে ইনজুরির কারণে বিসিএল থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, মুশফিকুর রহিমের মত খেলোয়াড়রা। এবার সেই তালিকায় যোগ দিলেন মোসাদ্দেক হোসেন সৈকতও। বিসিএলের পঞ্চম রাউন্ডে […]
‘২ সিটির নির্বাচন ইসির জন্য অগ্নিপরীক্ষা’

দুই সিটির আসন্ন নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মন্ত্রী এমপিদের নির্বাচনী প্রচারণার সুযোগ করে দেয়া কমিশনের বিধি লঙ্ঘন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন তিনি।খন্দকার মোশাররফ বলেন, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন ইসির জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করছে তারা […]
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন, এর কোনো ব্যত্যয় ঘটবে না: হানিফ

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শুক্রবার সকালে রাজধানীর গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে জামায়াত-বিএনপির অশুভ শক্তি দেশের পরিবেশ নষ্ট করতে চায়।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, […]
নির্বাচনকালীন সরকার প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট নয়: কাদের

নির্বাচনকালীন সরকারের প্রশ্নে বিএনপির অবস্থানই স্পষ্ট নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন তিনি। এ সময় সব দলের ঐক্যমত গঠনে বিএনপিকে দায়িত্ব নেয়ার আহ্বানও জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকারের প্রশ্নে সকল রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন। এ দায়িত্ব […]
মারা গেলেন মোহামেডানের ‘কালো’ চিতা মনু

দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভোগার পর আজ শুক্রবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মনির হোসেন।তার আসল নাম মনির হোসেন হলেও একটা সময় মোহামেডান সমর্থকেরা তাকে ‘মনু’ নামেই ডাকতো। আশির দশকের এই ফুটবলার ১৯৮৬ সালে আবাহনীর বিপক্ষে মাঝমাঠ থেকে দূর্দান্ত গোল করে নায়ক বনে যান। ১৯৮৭ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ আন্তর্জাতিক […]
তারেক রহমানকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়াকে করাগারে রেখে নতুন নতুন আইন তৈরি করে নির্বাচনী স্পেস সংকীর্ণ করে ষড়যন্ত্রের নির্বাচন সম্ভব নয়। বিএনপির এই সিনিয়র […]
শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা সমুদ্র বন্দর হলে এ দেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় শিল্পাঞ্চল। তাই উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। শুক্রবার ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের […]
উড়ন্ত প্লেনে বিস্ফোরণ, নাটকীয়তার পর বাঁচলেন যাত্রীরা

অল্প সময় আগেই ফ্লাইট ১২৮০-এর ১৪৪ যাত্রীরা অনেকেই ব্যস্ত ছিলেন সুডোকু খেলায়, কেউ বা পড়ছিলেন বই, কেউ দেখছিলেন সিনেমা। নিউ ইয়র্ক থেকে ডালাসের উদ্দেশে ছেড়ে যাওয়া সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি ততক্ষণে মাটি থেকে ৩০ হাজার ফুট উঁচুতে উঠে গেছে।বিমানটি উড্ডয়নের পর ২০ মিনিট অতিবাহিত হবার পর যাত্রীরা অপেক্ষায় ছিলেন যে, এক্ষুণি তাদের হাতে হয়তো কোমল […]
বাঁধনই হচ্ছেন জাজের নতুন নায়িকা

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হবে ‘দহন’ চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। এ সিনেমায় সিয়াম ও পূজার অভিনয়ের কথা এরই মধ্যে জানা গেলেও পরবর্তী সময়ে জানানো হয়, আরো এক নায়িকা নেয়া হবে এ চলচ্চিত্রে। কিন্তু কে হবেন সেই নায়িকা? তা এখনো ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজে জাকিয়া বারী মম, তানজিন তিশা ও […]
পুতিন-এরদোগান নেই বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায়

যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বখ্যাত সাময়িকী টাইম বর্ষসেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে ২০১৮ সালের এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।টাইমের এ তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রভাবশালী ব্যক্তিদের স্থান দেয়া হয়েছে। এর মধ্যে নেতা (লিডার) ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ […]
গুজবে কান দেবেন না: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে গুজব, উস্কানি ও মিথ্যা ছড়ানো হচ্ছে। কোনো গুজবে কান দেবেন না। সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না। বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. আখতারুজ্জামান। শুক্রবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার গভীর রাতে কবি সুফিয়া কামাল হল থেকে বেশ কয়েকজন ছাত্রীকে কর্তৃপক্ষ বের করে দেয় […]
অন্তঃসত্ত্বা শহীদ পত্নী মীরা

শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওযার পরে ২০১৬ সালে তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে একটি সন্তান মিশা কাপুর। এরপর দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও আবারো পেট উঁচু দেখানোর কারণে ভক্তদের ধারণা, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন শাহিদ পত্নী মীরা। বলিপাড়ায় গুঞ্জন, আবারো মা হতে যাচ্ছেন মীরা। কিছুদিন আগে তার […]
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় জাস্টিন ট্রুডো

রোহিঙ্গা সংকট মোকাবেলায় দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি আজ বৃহস্পতিবার ২৫তম কমনওয়েলথভুক্ত দেশের সরকার প্রধানদের বৈঠকের প্রথম নির্বাহী অধিবেশনে বক্তৃতাকালে এই প্রশংসা করেন। ট্রুডো বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী সামাল দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। কমনওয়েলথ নেতৃবৃন্দকে অবশ্যই তাকে সমর্থন দিতে হবে।’ […]
লন্ডনে শেখ হাসিনা-মোদি বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৃহস্পতিবার লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠকটি হয়। এতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডনে শেখ হাসিনার সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, কমনওয়েলথ […]