মিয়ানমারে এবার ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে খ্রিস্টানরা!

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশে উপজাতি কাচিন বিদ্রোহী ও সেনাবাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনায় হাজার হাজার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় চার হাজার মানুষ তাদের ঘরবাড়ি থেকে পালিয়ে গেছে। খবর বিবিসির।সম্প্রতি ওই অঞ্চলে কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও) ও সরকারি বাহিনীর মধ্যে পুরনো দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিয়েছে।মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, তারা বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে।এদিকে চীনের সীমান্তবর্তী সংঘাত-পীড়িত এলাকাগুলোয় হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। দাতব্য সংস্থাগুলো ওই এলাকায় যেতে সরকারের অনুমতি চেয়েছে।জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) প্রধান মার্ক কাটস বলেছেন, আমাদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হচ্ছে বেসামরিক ব্যক্তিদের নিরাপত্তা। বিশেষ করে গর্ভবতী নারী, বয়োবৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তাই প্রধান।তিনি বলেন, আমাদের এসব ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।কাচিন বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর নতুন করে সংঘাতের ঘটনা এমন এক সময় ঘটছে যখন রাখাইনের রোহিঙ্গারা নির্যাতনের শিকার হচ্ছে। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কাচিন প্রদেশের বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৬১ সাল থেকে কেন্দ্রের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।কাচিন ও পার্শ্ববর্তী শান প্রদেশে সংঘাতের ঘটনায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। এদিকে ওই এলাকায় বিদ্রোহীদের সঙ্গে গেলো ছয় বছর ধরে শান্তিচুক্তি বাস্তবায়ন করেছে। কিন্তু কেআইও অন্যতম শক্তিশালী বিদ্রোহী গ্রুপ হওয়ায় তারা এখনও লড়াই করে যাচ্ছে। জাতিসংঘ কাচিনে নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইয়াঙ্গুনে যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, তারা ওই অঞ্চলে সংঘর্ষের ঘটনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক