মাসুম বিল্লাহ,ইছালী(যশোর)প­্রতিনিধি //­

রাশি রাশি ভরা ভরা ধান কাটা হল সারা…
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মত করে যখন হয়েছিল ধান কাটা সারা। ঠিক তখন থেকেই আকাশ থেকে টানা বৃষ্টি নামে।
৩-৪দিনের টানা বর্ষনে মাঠের কাটা বোরো ধান তলিয়ে গিয়েছে।
আবার আধা-পাকা ধান পানিতে শুয়ে পড়েছে।
ধানে পানি পেয়ে(কল) অংকুরগম হয়ে গেছে। মাঠের পাস দিয়ে ধান,পল পচা গন্ধ বের হচ্ছে।
অনেকে পচাধান নিয়ে ভিজে পুড়ে কাজ করছে কৃষকের পাশাপাসি কৃষানিরা। মুল্য বেশি দিয়েও পাওয়া যাচ্ছেনা কৃষি কাজের শ্রমিক।
সরজমিন প্রত্যক্ষ করে দেখাগেল, ইছালী মাঠ,জয়নাগোর মাঠ,পোয়াতের বীল,বড়ভাঙ্গাড়,বিরের বাড়ি মাঠ,পাইলাট স্কিম মাঠ,কলুর বাড়ির বিল,মেরের ডাঙ্গী,সবখানে কৃষকেরা ব্যস্ত সময় পার করছে।
অনেক কৃষকের আনন্দ ম্লান হয়ে গেছে টানা বর্ষনে কৃষকের শ্রমিকের চাহিদা প্রয়োজনের চেয়ে বেশি লাগছে। বৃষ্টির পানি এখন কমলেও কমেনি কৃষকের চোখের জল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *