প্রথমবারের মতো গান গাইলেন মোশাররফ করিম

প্রথমবারের মতো রওনক হাসান পরিচালিত ধারাবাহিকে গান গাইলেন মোশাররফ করিম। টম ক্রিয়েশনস প্রযোজিত ‘বিবাহ হবে’ ধারাবাহিকের নাটকের সূচনা সংগীত গেয়েছেন তিনি। তার সঙ্গে আরো গেয়েছেন তার স্ত্রী জুঁই করিম ও অভিনেতা আহসান হাবীব নাসিম। গানটি লিখেছেন রওনক হাসান ও নাওমি কামরুন বিধু। সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটির রেকর্ডিং ইতোমধ্যে শেষ হয়েছে। ধারাবাহিকটির শূটিং একটানা ১১ দিন শেষে এখন চলছে সম্পাদনার কাজ।

রওনক বলেন, ধারাবাহিকটির প্রথম অংশের শূটিং শেষে সম্পাদনার পাশাপাশি এর শীর্ষ সংগীতের কাজটিও শেষ করলাম। গানটি দারুণ হয়েছে। আমি মুগ্ধ। গানটির সঙ্গে জড়িত সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিঘ্রই নাটকটি প্রচার হবে বাংলাভিশনে। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, বড়দা মিঠু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মনিরা মিঠু, জয়রাজ, ইন্তেখাব দিনার, নমিরা, তারিক স্বপন, নাদিয়া, সুজাত শিমুলসহ অনেকে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের