দেশব্যাপী সাড়ে চার লাখ অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেবে ব্র্যাক

এম আর অভিঃ আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসে দেশ ব্যাপী সাড়ে ৪ লাখ অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেবে ব্র্যাক। এর মধ্যে বরগুনা জেলা অন্যতম। বাংলাদেশ থেকে দারিদ্র্য নিরসনে সরকারের পাশাপাশি ব্র্যাক নিরলসভাবে কাজ করে চলেছে। এক্ষেত্রে ব্র্যাকের বহুমুখী কর্মকা-ের মধ্যে ‘অতিদরিদ্র কর্মসূচি’ দুই বছর মেয়াদী একটি বিশেষ উদ্যোগ যা ইতিমধ্যে চরম দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর মডেল হিসেবে […]
পলাশবাড়ীতে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ “ঘরের ইঁদুর মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন-সবাই মিলে ইঁদুর মারি, ফসল রক্ষার জন্য” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ইঁদুর নিধন অভিযান ২০১৮ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে একটি বিশাল র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ […]
পলাশবাড়ী সদরে মহাসড়ক ঘেঁষে অফিসের হাটের সরকারি জায়গায় নির্মিত হবে মডেল মসজিদ, ব্যয় হবে প্রায় ১৬ কোটি টাকা

ব্যয় হবে প্রায় ১৬ কোটি টাকা আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ বর্তমান সরকারের পদক্ষেপে সারা বাংলাদেশে ৮ হাজার ৭’শ ২২ কোটি টাকা ব্যয়ে প্রতি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান শিগগির শুরু হচ্ছে।এরমধ্যে ব্রিটিশবিরোধি আন্দোলনে পলাশবাড়ীর ঐতিহাসিক অফিসের হাটে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে বিভিন্ন শাখা-প্রশাখা নিয়ে বহুমুখি একটি মডেল […]
থ্যালাসামিয়া রোগে আক্রান্ত সৌমিককে বিনামূল্যে আজীবন রক্ত দেয়ার প্রতিশ্র“তি দিল গাইবান্ধার স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের হতদরিদ্র রিক্সা চালক ফরিদ আহম্মেদ বাকীর ছেলে থ্যালাসামিয়া রোগে আক্রান্ত সাব্বির হোসেন সৌমিককে গাইবান্ধা সরকারি কলেজের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বিনামূল্যে প্রতিমাসে রক্ত দেয়ার প্রতিশ্রুতি দেন। এই সংগঠনটি আজীবন সৌমিককের জন্য প্রয়োজনীয় রক্ত সরবরাহ অব্যাহত রাখবে বলে প্রতিশ্র“তি দেয়। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবে […]
ফুলছড়িতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৫ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার ফুলছড়িতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারদের ৫ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মঙ্গলবার উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মেহেদী […]
বিভিন্ন বিভাগের দপ্তর প্রধান-সাংবাদিক-বিশেষ ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগণের সাথে গাইবান্ধা নবাগত জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা’র মতবিনিময় সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, বিশেষ ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগণের সাথে গাইবান্ধা নবাগত জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন প্রচার মাধ্যম ও কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। প্রথমে জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা সাংবাদিকদের সাথে পরিচতি হন। এসময় […]
সৌদি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২

প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য নিউ আরব জানায়, সোমবার তাবলুক প্রদেশের উত্তর-পশ্চিমে এই দুর্ঘটনায় দুই পাইলট নিহত হন। যুক্তরাজ্য থেকে আমদানি করা সামরিক বিমানটির দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এমনকি বিমানে কতজন ক্রু ছিল তাও নিশ্চিত করেনি তারা। […]
সাহিত্যে অবদানের স্বীকৃতি পেল গ্রিন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

সাহিত্য জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণী শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে গ্রিন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে অনুষ্ঠানে আড়ম্বপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হয়। সম্মান পাওয়া শিক্ষার্থীরা হলেনÑ ঔপন্যাসিক মল্লিক মফিজুল ইসলাম ও কবি খালিদ হাসান ঋভু। ইংরেজি বিভাগীয় চেয়ারম্যান কে এম ওয়াজেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম […]
বান্দরবানে বিশ্ব খাদ্য দিবস পালিত

রিমন পালিত: বান্দরবান পালিত: বান্দরবানে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে । ১৬ অক্টোবর মঙ্গলবার সকালে বান্দরবানে আন্তজাতিক খাদ্য দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্ত মঞ্চ প্রাঙ্গনে গিয়ে শেষ হয় । পরে মুক্ত প্রাঙ্গনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল […]
বান্দরবান সদর হাসপাতাল আড়াইশ শয্যায় উন্নীতকরন ও এর ভিক্তি প্রস্থ স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর হাসপাতাল আড়াইশ শয্যায় উন্নীতকরন ও এর ভিক্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে । মোট ৩৫ কোটি টাকা ব্যয়ে সরকারের গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। মঙ্গলবার সকালে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫০ শয্যার হাসপাতালের ভিক্তি প্রস্থর স্থাপন করেন। এ সময় তার […]
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্যামেরা ‘টি-কাপ’

বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্যামেরা উদ্ভাবনের দাবি করেছেন গবেষকেরা। এ ক্যামেরার মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০ ট্রিলিয়ন ফ্রেম ধরা যায়। গবেষকেরা বলছেন, এ ক্যামেরাপ্রযুক্তির ব্যবহারের ফলে সময়কে ফ্রেমে আটকে ফেলা যাবে, অর্থাৎ আলো অত্যন্ত ধীরগতিতে দেখা সম্ভব হবে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেদের তৈরি এ ক্যামেরার নাম টি-কাপ। তাঁদের দাবি, আলো ও বস্তুর মধ্যে অধরা যে […]
ইনসিস্ট করবেন না, ওটা নিয়ে কথা বলবো না: নূরুল হুদা

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এর আগের দিন সোমবার (১৫ অক্টোবর) কমিশন বৈঠক থেকে নোট অব ডিসেন্ট (ভিন্ন মত) দিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বেরিয়ে যান। গণমাধ্যমকর্মীরা জানতে চান, আজকে তো মাঠ পর্যায়ের সবার কথা শুনলেন। […]
মমতাজের ঘুমাতে ভয়

সংগীতশিল্পী মমতাজ আগে বিমানে উঠেই ঘুম দিতেন। তবে সম্প্রতি বিভিন্ন বিমান দুর্ঘটনায় ভয় ধরে গেছে তাঁর মনে। ‘আইপিইউ কনফারেন্স’-এ যোগ দিতে ১৩ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় যান এই গায়িকা। যাত্রাপথে পুরোটা সময় জেগেই ছিলেন। সে সময় তোলা কয়েকটি সেলফি নিজের ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ফ্লাইটে উঠেই আগে ঘুম দিতাম। এখন কেন যেন খুব ভয় হয়। […]
মেয়েকে হেনস্থা করলে কাউকে ছাড়বেন না সাইফ

মি টু’ নিয়ে যখন মুখ খুলছেন বলিউডের একের পর এক তারকা, সেই সময় অভিযোগকারিনীদের পাশে দাঁড়ালেন সাইফ আলি খান। যৌন হেনস্থার মতো ঘটনা যদি কোনও মহিলার সঙ্গে ঘটে, তাহলে তিনিই সেই কষ্ট অনুভব করতে পারেন, অন্য কেউ নন। এমনই মন্তব্য করেন সাইফ। তিনি বলেন, সারা আলি খানের সঙ্গে যদি কেউ অসভ্য ব্যবহার করেন, তাহলে তাঁকে […]
বেলজিয়ামে কাউন্সিলর হলেন বাংলাদেশি শায়লা

বেলজিয়ামের একটি শহরে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা শারমীন। ১৪ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা গেছে, শায়লা শারমীন বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়নে নির্বাচন করেন। শায়লা রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সাথে কাজ করে আসছেন। স্থানীয় নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ […]