সিলেটে মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্ট নেতারা

বিএনপি মহাসচিবসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টায় সিলেট পৌঁছেই হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন তারা।নেতারা আজ ভোর ৫টার ফ্লাইটে রওনা করে ৬টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে সরাসরি মাজার জিয়ারতে যান তারা।বুধবার ভোরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মাজার জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, এমএ হক, খন্দকার আবদুল মোক্তাদীর প্রমুখ।এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে নেতাদের নিয়ে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান উদ্যোক্তা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।মাজার জিয়ারত করে নেতারা হোটেলে বিশ্রাম শেষে নগরের রেজিস্ট্রারি মাঠে দুপুর ২টায় জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী।প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চায় জাতীয় ঐক্যফ্রন্ট। ওই দিন অনুমতি না পেয়ে পরের দিন একই স্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়। সে আবেদনও ঝুলিয়ে রাখে পুলিশ। এ অবস্থায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ হাইকোর্টে রিট করার দুই ঘণ্টা পর পুলিশ সমাবেশের অনুমতি দেয়।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের