আসছে দ্বীপ-প্রিয়াংকার নতুন মিউজিক ভিডিও

স্বদেশ নিউজ২৪.কম: শীঘ্রই আসছে সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী প্রিয়াংকা জামানের নতুন মিউজিক ভিডিও। ২৪ অক্টোবর কক্সবাজারে তার নতুন গানের মিউজিক ভিডিও এর শুটিং এর কাজ শেষ করলেন। স্বদেশ নিউজ২৪কে প্রিয়াংকা জামান জানান- আজই নতুন গানের কাজ শেষ করলাম। আমার সাথে সহশিল্পী হিসেবে কাজ করেছেন দ্বীপ চৌধুরী। গানের কথা গুলো অনেক সুন্দর, শিরোনাম হলো- ইস্ক থেকে ও […]

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ১০ হাজার রানের মালিক বিরাট

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশাখাপত্তনমে এক বিরল মাইলস্টোনের গড়লেন বিরাট। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের মালিক হলেন ডান-হাতি এই ব্যাটসম্যান। ১০ হাজার রানের এলিট প্যানেলে পৌঁছাতে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের লেগেছিল ২৫৯ ইনিংস (২৬৬ […]

জন্মদিন উদযাপনের স্থানে পরিণত হয়েছে ইবির স্মৃতিসৌধ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মিত স্মৃতিসৌধটি জন্মদিন উদযাপনের স্থানে পরিণত হয়েছে। একইসঙ্গে জুতা পায়ে উঠা ও প্রেমিক যুগল আড্ডার স্থানে পরিণত হয়েছে ভাস্কর্যটি। এছাড়াও এখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হয় বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা। সরেজমিন গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সৌন্দর্য্যমণ্ডিত অধিকাংশ জায়গা থাকলেও শিক্ষার্থীরা জন্মদিন উদযাপনের জন্য স্মৃতিসৌধকে ব্যবহার […]

পদত্যাগ না করলে একসপ্তাহের মধ্যে টের পাবেন: দুদু

সৌদি আরব থেকে ফিরে প্রধানমন্ত্রী বলেছেন, ছাল-বাকল দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। আমরা বলতে চাই, আপনি দ্রুত পদত্যাগ করুন। নইলে আগামী এক সপ্তাহের মধ্যে টের পাবেন। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (২৪ অক্টোবর) সিলেট রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে দুদু এসব কথা বলেন। সমাবেশে দুদু বলেন, জনগণের দাবি মেনে না নিলে আপনাদের […]

আইয়ুব বাচ্চু স্মরণে গাইবেন জনপ্রিয় শিল্পীরা

কিংবদন্তি ব্যান্ড তারকা ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু। অসংখ্য ভক্ত-শ্রোতাদের কাঁদিয়ে ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। এবার এই বরেণ্য সঙ্গীত তারকাকে স্মরণ করে ছোট পর্দায় সরাসরি গান করবেন দেশের বেশ কয়েকজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। আরটিভির লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’র একটি বিশেষ পর্বে ‘এবি’ স্মরণে গান গাইবেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, সোলস ব্যান্ডের নাসিম […]

মঞ্চে ড. কামাল, পেছনে তারেক: কাদের

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন আছেন মঞ্চে। পেছনে আছে তারেক রহমান। কিন্তু ১/১১ এর কুশীলবদের নেতৃত্ব জনগণ কি মেনে নিতে পারে? বললেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক, সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে টঙ্গী সরকারি কলেজ মাঠ এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। […]

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা

শুরুর অপেক্ষায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট ২০১৮’। এরই মধ্যে আয়োজনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৮ নভেম্বর বাংলা একাডেমিতে এ উৎসব শুরু হবে। এবারের উৎসবে অংশ নিতে ঢাকায় আসবেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার গল্প শোনাবেন মনীষা। এই অভিনেত্রী তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড […]

কুমিল্লা-৮: ছাড় পাবে না জাপা, শক্ত অবস্থানে আ.লীগ

কুমিল্লা-৮ বরুড়া আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে সক্রিয় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বর্তমান সংসদ সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই আসনে অংশ নিতে চায় অন্তত ৬ জন প্রার্থী। কুমিল্লার বরুড়া উপজেলা জাতীয় সংসদের ২৫৬তম আসন। এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৬৫ জন। এখান থেকে ১৯৯১ এবং ২০০১ […]

জিম্বাবুয়ের দুই ওপেনারের বিদায়

আগে বোলিং নেয়ার সুফল পাওয়া শুরু হয়ে গেছে বোধহয়। রাতে কুয়াশার ভয়ে টস জিতে আগে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার আস্থার প্রতিদান দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন আর মেহেদী হাসান মিরাজ। সিরিজ নির্ধারণের এই ম্যাচে মাশরাফি নিজের প্রথম স্পেল শেষ করেন মাত্র ২ ওভার করেই। এরপর মুস্তাফিজুর রহমানের সঙ্গে নিয়ে আসেন পেসার সাইফুদ্দিনকে। নিজের প্রথম ওভারে এসেই […]

সিলেটে মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্ট নেতারা

বিএনপি মহাসচিবসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টায় সিলেট পৌঁছেই হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন তারা। নেতারা আজ ভোর ৫টার ফ্লাইটে রওনা করে ৬টায় […]

সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা শুরু

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে। নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে এ সমাবেশে শুরু হয়। ইতোমধ্যে মঞ্চে এসেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ […]

সিলভার টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশান-১ নম্বরের ৫২ নম্বর সিলভার টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বেলা ২টার দিকে সিলভার টাওয়ারের দশম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি […]

সিরিজ জয়ের প্রত্যাশায় বোলিংয়ে বাংলাদেশ

অভিষেক ম্যাচে শূন্যতে ফিরে যাওয়া ফজলে রাব্বিকে রেখেই মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশে নেই কোনও পরিবর্তন। পরিবর্তন যে হবে না তার আভাস অবশ্য অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা গতকালই দিয়ে রেখেছিলেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রাতে চট্টগ্রামে কুয়াশার প্রকোপ খুব […]

ডলার ও টাকার প্রকৃত ও বাজার মূল্যের মধ্যে এত পার্থক্য কেন?

অর্থনৈতিক সূচকগুলোর সমন্বয়হীনতার কারণে ডলারের প্রকৃত ও বাজার মূল্যের ব্যবধান অস্বাভাবিক হারে বেড়ে গেছে। সাধারণত ডলারের প্রকৃত মূল্যের সাথে বাজার মূল্যের ব্যবধান ৫ থেকে ৭ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু এ ব্যবধান এখন ১৭ টাকার ওপরে চলে গেছে। অর্থনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন, ডলারের প্রকৃত দর ও বাজার দরের মধ্যকার ব্যবধান বেশি হলে ধরে নিতে হবে […]

নিজের প্রথমে ওভারেই সাইফউদ্দিনের আঘাত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটে নেমে পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের বলে প্রথম উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। দলের হয়ে পঞ্চম ওভারে বল হাতে নেন তিনি। লাইন মেপে দারুণ বল করেন নিজের প্রথম ওভারে। এরপর বাইরে করা বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজা। তার আউটের পরে ক্রিজে এসেছেন […]