বিকেলে চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ

আজ বিকেলে চট্টগ্রাম মহানগরের নুর আহমেদ সড়কে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জোটের প্রধান ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রবসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।সমাবেশস্থলে মঞ্চ বানানো ও অন্যান্য আয়োজনের কাজ প্রায় শেষ পর্যায়ে।এর আগে ঐক্যফ্রন্ট লালদীঘি ময়দানে সমাবেশ করার অনুমতি চাইলেও নগরীর নুর আহমেদ সড়কে নগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের করার অনুমতি দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এজন্য তাদের ২৫টি শর্ত দেয়া হয়।নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘২৫টি শর্তে ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শর্তগুলো মেনে বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করবেন বলে নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন।’ সমাবেশ ঘিরে যেকোনো নাশকতা রোধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান তিনি।ড. কামালের নেতৃত্বে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামের সমাবেশটি জোটের দ্বিতীয় সমাবেশ। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জানান, লালদীঘির মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ করার জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পরপরই আমরা সমাবেশ সফল করার প্রস্তুতি শুরু করি।এদিকে সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটাতে বিএনপিসহ ঐক্যফ্রন্টের অন্যান্য দলগুলো কাজ করছে। সমাবেশ ঘিরে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের