বিপিএল ষষ্ঠ আসরের খেলোয়াড় বাছাই রোববার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট আগামীকাল রোববার। এদিন সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে এবাবের খেলোয়াড় বাছাইয়ের নিলাম। ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবাবের আসরে ৭টি দল অংশগ্রহণ করছে। খেলোয়াড়দের দেনা-পাওনা না মিটানোর অভিযোগে পঞ্চম আসরের মতো এবারও নিষেধাজ্ঞায় রয়েছে বরিশাল বুলস। বিপিএলের ষষ্ঠ আসরের জন্য ৩৭৩ […]
২৫ গ্রাম ইয়াবা সঙ্গে থাকলে মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

কারও কাছে ২৫ গ্রাম বা তার বেশি ইয়াবা, কোকেন, হেরোইন ও পেথিড্রিন জাতীয় মাদক পাওয়া গেলে, বা এটা পরিবহন, চাষাবাদ, উৎপাদন, আমদানি-রপ্তানি বা বাজারজাত করলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। এই বিধান রেখে আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের জন্য উত্থাপন করেন। হেরোইন, কোকেন […]
স্বাস্থ্য পরীক্ষা ও ধর্মীয় নিয়ম মেনেই কি জবাই হচ্ছে পশু?(ভিডিও)

কোনও পশু জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষাসহ ধর্মীয় নিয়ম মানার কথা। কিন্তু রাজধানীতে কজনই বা এই নিয়ম মেনে পশু জবাই করছে? সরেজমিনে দেখা গেছে, পশু জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা তো দূরের কথা, কোন নিয়মই তোয়াক্কা করা হচ্ছে না। উল্টো অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করছেন ব্যবসায়ীরা। একটি গরু কিংবা মহিষ অনায়াসেই জবাই করে ফেলছেন মাত্র দুই জন […]
সাত দফা আদায় করেই ঘরে ফিরব: ফখরুল

সাত দফা দাবি আদায় করেই ঘরে ফিরব। ভৌতিক মামলা অনেক দিয়েছে। কিন্তু সাত দফা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। বললেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চট্টগ্রামের মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়কে ঐক্যফ্রন্টের জনসভায় তিনি একথা বলেন। ফখরুল আরও বলেন, সরকার নিজেরা নাশকতা-সহিংসতা করে। তারপর বিরোধীদলের ওপর দোষ দেয়। […]
নৌকা মানেই উন্নয়ন

ক্ষমতাসীন আওয়ামী লীগের মার্কা নৌকাকে উন্নয়নের প্রতীক বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নৌকা মানেই উন্নয়ন। নৌকার কারণেই সমগ্র বাংলাদেশের উন্নয়ন ঘটেছে। শনিবার বিকেলে বরগুনার তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে পায়রা নদীর তীরে স্থাপিত বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্তদের […]
সারাদেশে ২৮ ও ২৯ অক্টোবর পরিবহন ধর্মঘট

সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে আগামী ২৮ ও ২৯ অক্টোবর সারাদেশে পূর্বনির্ধারিত কর্মবিরতি পালন করবে পরিবহন শ্রমিকরা। যদি এর মধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা সংশোধন না করা হয় তাহলে ৩০ অক্টোবর থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করার হুশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি সাদিকুর রহমান […]
তারেকের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত কামাল হোসেন: জয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মিলে ড. কামাল হোসেন ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার হোটেল র্যাডিসনে সুচিন্তা ফাউন্ডেশনে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপিকে বাচাতেই ঐক্যফ্রন্টের জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে ঐক্যফ্রন্টের নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে […]
৭ দফা না মানলে বিচারের হুমকি ড. কামালের

সরকার সাত দফা দাবি মেনে না নিলে ভবিষ্যতে ‘বিচার’ করার হুমকি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেছেন, বলেছেন, দেশের মানুষ আজ নিরাপদ নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। ওই নির্বাচন সংবিধানবিরোধী হয়েছে। তাই এবার সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ের লক্ষে সাত দফা ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট। এই […]
মোদি আসলে গেমচেঞ্জার নয়, নেমচেঞ্জার: শশী থারুর

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলা হয় গেমচেঞ্জার, আসলে তিনি নেমচেঞ্জার। খবর আনন্দবাজার। তিনি তার লেখা ‘দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, নরেন্দ্র মোদি অ্যান্ড হিজ ইন্ডিয়া’ বইতে একথা বলেন। শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে বইটির মোড়ক উন্মোচন হয়। প্যারাডক্স শব্দটির অর্থ হলো আপাতদৃষ্টিতে অসম্ভব বা স্ববিরোধী মনে হলেও প্রকৃতপক্ষে সত্য কথা। […]
জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি

একটু একটু কুয়াশা পড়তে শুরু করেছে। রাতের শেষ বেলায়ও শীত পড়ছে বেশ। প্রকৃতির যখন এ অবস্থা ঠিক তখনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শীত একটু আগেই এসেছে। আর সেইসেঙ্গে আসছে হাজার হাজার অতিথি পাখি। অতিথি পাখিদের অন্যতম আশ্রয়স্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জলাশয়ে। ইতোমধ্যে স্থানগুলো অতিথি পাখিতে ভরে উঠছে। পাখি দেখতে ক্যাম্পাসে ভিড় করতে শুরু করেছেন অনেক পাখিপ্রেমী। ঋতুর […]
স্মার্ট পোশাক নিয়ে কাজ করছে গুগল

স্মার্টফোন, স্পিকার ও সফটওয়্যার নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে সার্চ জায়ান্ট গুগল। এগুলোর পাশাপাশি নতুন আরেকটি বিষয় নিয়ে কাজ শুরু করেছে তারা। গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্ট পোশাক নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। গুগল এমন ধরনের পোশাক তৈরি করবে যা যোগাযোগ কাজেও ব্যবহার করা যাবে। পোশাক দিয়ে স্মার্টফোনের চেয়ে আরও সহজে যোগাযোগ করা যাবে […]
বন্ধুর ভাইয়ের কাছে স্লেজ, মাঠ ছাড়লেন ওয়ার্নার

স্লেজিংকে যদি ক্রিকেটের ‘শিল্প’ বলা হয় তবে অস্ট্রেলিয়াকে বলতে হবে সেই শিল্পের ধারক ও বাহক। আর বিগত বছরগুলোতে যে কারিগর এই শিল্পকে অস্ট্রেলিয়ার হয়ে বাঁচিয়ে রেখেছেন তাদের মধ্যে ডেভিড ওয়ার্নার অন্যতম। সেই ওয়ার্নারকেই যদি স্লেজিংয়ের তোপে মাঠ ছাড়তে হয় তবে ব্যাপারটা কেমন দেখাই ভাবুনতো? তাও সেই স্লেজিং যদি হয় প্রিয় বন্ধুর ছোট ভাইয়ের কাছ থেকে। […]
‘সাপলুডু’ সিনেমার শুটিং শুরু

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সাপলুডু’ সিনেমার শুটিং শুরু হয়েছে আজ শনিবার। প্রথম লটের শুটিং-এ অংশ নিচ্ছেন নায়ক আরিফিন শুভ। এখন মানিকগঞ্জে শুটিং চলছে। আগামী চারদিন সেখানে ছবির শুটিং হবে।চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নন্দিত নির্মাতা গোলাম সোহরাব দোদুল। ‘সাপলুডু’র মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার। ‘সাপলুডু’ ছবিতে শুভর নায়িকা হিসেবে আছেন গ্ল্যামারাস বিদ্যা […]
পাকিস্তানে ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা পুনর্বহাল

পাকিস্তানের স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। লাহোর হাইকোর্টের দেয়া এ সংক্রান্ত একটি রুল খারিজ করে দেশটির প্রধান বিচারপতি সাকিব নিসার শনিবার এই আদেশ দেন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস। তিনি বলেন, তারা(ভারত) আমাদের সাংস্কৃতিক কাঠামো ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে আর আমরা এখনও তাদের চ্যানেলগুলো নিষিদ্ধ […]
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাকে কেন কাঁদতে হবে?

অবাধে সাফটা চুক্তির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিদেশি চলচ্চিত্র। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঢাকাই ছবির প্রযোজক-পরিচালক-শিল্পী এবং সংশ্লিষ্টরা। লোকসানের ফলে প্রযোজকরা নতুন কোনও ছবি নির্মাণ করতে চাচ্ছেন না। এ কারণে ছবিশূন্য হয়ে পড়েছেন শিল্পী ও কলাকুশলীরা। নতুন ছবির অভাবে সিনেমা হলও বন্ধের পথে।সাফটার মাধ্যমে মূলত কলকাতার বাণিজ্যিক ছবি এদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত মুক্তি […]